তালা সংবাদদাতা: তালায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তা সম্মননা পেলেন ৬ উদ্যোক্তা। রোববার সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিট এর আওতায় ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তাদের এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় অতিথিরা তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও দুই হাজার টাকার চেক তুলে দেন। সম্মননা পাওয়া ব্যক্তিরা হলেন- কৃষি খাতে শিখা রাণী রায়, লাল্টু কুমার ঘোষ, মৎস্য খাতে মন্টু মল্লিক, আবু সাইদ মোড়ল, প্রাণী সম্পদ খাতে রজিনা খাতুন, তাসলিমা খাতুন। উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সমন্বিত কৃষি ইউনিটের…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক: যশোরের বাঘারপাড়ার গৃহবধূ জিনিয়া ইয়াসমিন তুলি হত্যা মামলায় তার দেবর বিমান বাহিনীর সাবেক কর্পোরাল প্রভোস্ট মোহাম্মদ শাহবুদ্দিনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসাথে মামলার অপর দুই আসামি স্বামী জুলফিকার আলী ও শ্বাশুড়ি ফরিদা বেগমকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক সুরাইয়া এ রায় দেন। দন্ডিত মোহাম্মদ শাহাবুদ্দিন বাঘারপাড়া উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত মোশারফের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৩ এপ্রিল স্বামী জুলফিকার আলীর সাথে মোবাইলে কথা বলছিলেন তুলি। এ সময় দেবর শাহাবুদ্দিন তার ঘরে প্রবেশ করলে শ্বাশুড়ি ফরিদা তার ঘরের দরজা আটকে দেয়। এরপর শাহবুদ্দিন ছুরি দিয়ে এলোপাতাড়ি…
শালিখা সংবাদদাতা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টে (অনূর্ধ্ব ১৭) শালিখা উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা শনিবের বিকেলে ধনেশ্বরগাতী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় শতখালী ইউনিয়ন একাদশ শালিখা ইউনিয়ন একাদশ কে ৫-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়। খেলার প্রথমার্ধে শতখালী ১ গোল করে। দ্বিতীয়ার্ধে দলটি আরো চার গোল করে। খেলার মাঠে প্রমিলাসহ উপচেপড়া দর্শক উপস্থিতি ছিলো। এ সময় উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। বিশেষ অতিথি ছিলেন শালিখা থানা ওসি তদন্ত মিলোন কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার,…
নড়াইল সংবাদদাতা: নড়াইল পৌরসভার আগামী ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৮১ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৮ শত ৮১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আগামী অর্থ বছরে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে। রাজস্ব সংগ্রহে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮শ ৮১ টাকা, উন্নয়ন খাতে ১ কোটি ৫০ লাখ টাকা এবং প্রকল্প খাত থেকে ৫৪ কোটি টাকা আয় দেখানো হয়েছে। রোববার দুপুরে নড়াইল পৌরসভার কার্যালয়ের উন্মুক্ত সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা। তবে বাজেট ঘোষণার সময় কোন পৌর কাউন্সিলর, মহিলা কাউন্সিলদের উপস্থিতি চোখে পড়েনি। বাজেট আলোচনায় অংশগ্রহন করেন, নড়াইল জেলা আওয়ামী…
অভয়নগর সংবাদদাতা: যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর এলাকার ৮১ জন বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীর হাতে নতুন ভাতার বই বিতরণ করা হয়েছে। নওয়াপাড়া পৌরসভার আয়োজনে গতকাল রোববার সকালে পৌর মেয়রের কার্যালয়ের সামনে নতুন এ বই হস্তান্তর করা হয়। নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্তর সভাপতিত্বে বই হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পৌর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, মিজানুর রহমান মোল্যা, কাউন্সিলর তানভীর হোসেন তানু, তালিম হোসেন, বিপুল শেখ, রিজাউল ইসলাম রেজা ফারাজী, সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিনা খাতুন, রোকেয়া বেগম, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, কনজারভেন্সী ইন্সপেক্টর সেলিম মল্লিক প্রমুখ।
মণিরামপুর সংবাদদাতা: যত দ্বন্দ্ব বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোতে। কমিটি গঠন ও নিয়োগ বাণিজ্য দ্বন্দ্বে যশোরের মণিরামপুরের ৭০ টি শিক্ষা প্রতিষ্ঠানে মামলা হয়েছে। মামলার কারণে শিক্ষার উপর প্রভাব পড়ছে। সম্প্রতি উপজেলা পরিষদের নির্ধারিত সভায় এ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। অভিযোগ উঠেছে, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য ও কমিটি গঠনে বেশির ভাগ ক্ষেত্রেই ফয়দা লুটছেন শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার। এ কারণে তাকে একাধিক মামলার বিবাদী করা হয়েছে। জানা গেছে, মণিরামপুর উপজেলায় এমপিওভুক্ত ১১৮টি মাধ্যমিক ও ৬৪ টি মাদ্রাসা রয়েছে। ২০২১ সালের ২৮ মার্চ সংশ্লিষ্ট মন্ত্রণালয় সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা প্রণয়ন করেন। ২০২২ সালের অর্থ বরাদ্দের পর তিনটি পদে…
কালিগঞ্জ সংবাদদাতা: যুব উন্নয়নের অধিদপ্তরের টেকনোলজি এমপ্লয়মেন্ট সেন্টার ওয়ান হুইলস ফর আন্ডার প্রিভেলেজড রুরাল ইয়ং পিপল অফ বাংলাদেশ টেকার দ্বিতীয় পর্যায় শীর্ষক প্রকল্পের মে-জুন দুই মাস মেয়াদী কম্পিউটার বেসিক এন্ড নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার বেলা ২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও সনদপত্রে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ দীপু। কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহিন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, প্রশিক্ষক তাইজুল ইসলাম, সহকারী প্রশিক্ষক ইমদাদুল হক।
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মনিরামপুরে তৃতীয় লিঙ্গের মঙ্গলী পলি হত্যাররহস্য উদঘাটন। একই সাথে হত্যাকারি রমজান হোসেন ওরফে বাবুকে (২৭) গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। শনিবার (২৯ জুন) সাড়ে ৬টার দিকে যশোর শহরতলীর মুড়লী মোর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর হত্যার ঘটনায় ব্যবহৃত চাপাতি এবং হত্যার পর লুট করা স্বর্ণালংকার, নগদ ১২০০ টাকা, আসামীর ব্যবহৃত মোবাইল ফোন ও হত্যাকান্ডের শিকার পলির রক্তমাখা কাপড়ের অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ। নিহত তৃতীয় লিঙ্গের মঙ্গলী খাতুনের সাথে আসামী রমজানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সম্পর্কছেদের চেষ্টায় ব্যর্থ হয়েই পলিকে হত্যা করে রমজান। রোববার (৩০ জুন) দুপুরে যশোর ডিবি কার্যালয়ে সংবাদ…
বাংলার ভোর প্রতিবেদক যশোর -নড়াইল মহাসড়কের করিমপুর ঈদগাহের সামনে বেপরোয়া গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী যমুনা লাইনের একটি যাত্রবিাহী বাস খাদে পড়ে ৩৫ জন আহত হয়েছে। রোববার (৩০ জুন) বেলা ১২ টার দিকে বাঘারপাড়ার করিমপুর ঈদগাহ ময়দানের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রী ও স্থানীয়দের নিকট থেকে জানা যায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা লাইনের একটি ঢাকা মেট্রো-ক- ১৫৮৩৮৩ যাত্রবিাহী বাস অসম্ভব বেপরোয়া গতিতে চলার সময় বেলা ১২টার দিকে, বাঘারপাড়ার করিমপুর ঈদগাহ ময়দানের আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শের গভীর খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ১০ জন গুরুতরভাবে আহত হওয়াসহ মোট ৩৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদেরকে স্থানীয়রা যশোর…
সাতক্ষীরা সংবাদদাতা গ্রাহকদের শতকোটি টাকা প্রতারণা করে স্ব-পরিবারে ভারতে পালিয়ে যাওয়া সাতক্ষীরা প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটির নির্বাহী পরিচালক প্রাণনাথ দাসকে (৪৬) আটক করেছে পুলিশ। শনিবার ভোর রাতে তাকে পুরাতন সাতক্ষীরার নিজ বাসা থেকে আটক করা হয়। আটক প্রাণনাথ দাস জেলার দেবহাটা উপজেলার টিকেট গ্রামের বাসিন্দা। এর আগে গ্রাহকের শত কোটি টাকা লোপাট করে পালানোর সময় ভারতের পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশ (এসডিএফ) এর হাতে আটক হন প্রাণনাথ দাস। ভারতে দীর্ঘ তিন মাস জেল খাটার পর গত কয়েক দিন আগে দেশে ফেরেন তিনি। প্রাণনাথ দাসকে আটকের খবর পেয়ে শত শত গ্রাহক থানা চত্বরে ভিড় করে। জানাযায় প্রাণনাথ দাস ২০০২ সালে রুপালী…