Author: banglarbhore

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের ১ জনকে কুপিয়ে ও ৩ জনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার বুইকারা গ্রামে খালেক হাওলাদারের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত ৪ জনের মধ্যে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছ। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মোশারেফ হোসেন বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত হামলাকারি ৬ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে শনিবার দুপুরে অভিযোগকারি মোশারেফ হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুইকারা গ্রামের খালেক হাওলাদার, মিল্টন হাওলাদার, সুজন, সোহান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা শাখার উদ্যোগে শহরের দড়াটানায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে সরকারের কঠোর সমালোচনা করেন বক্তারা। আশুতোষ বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএম শামীউল হক, অবসারপ্রাপ্ত শিক্ষক হাফিজুর রহমান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা শাখার সহ সভাপতি রেজাউল করীম, ফরিদা পারভীন, প্রচার সম্পাদক কামরুজ্জামান, দপ্তর সম্পাদক আহাদ আলী, সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ^াস প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধের সাথে বাংলাদেশকে যুক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অনুষ্ঠানে দালালদের স্বার্থে প্রণীত গণবিরোধী লুটপাটের বাজেট প্রত্যাখান, মানব পাচার, জাতীয় ও জনস্বার্থ বিরোধী সকল চুক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: মাছ, ফল ও সবজিজাতীয় পণ্য আমদানিতে শুল্ক বাড়ানোর প্রতিবাদে বেনাপোল বন্দরে তিন দিন ধরে অর্ধশতাধিক পণ্যবাহী ট্রাক খালাস বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। তাতে সরকার যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি আটকে থাকা পণ্য পচে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে এনবিআরের নতুন নির্দেশনায় বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি এবং দেশের বাজার ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ক্ষোভ জানিয়ে নতুন নীতিমালা বাতিলের দাবিতে ইতিমধ্যে বিক্ষোভ করেছেন তারা। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, এনবিআরের আদেশ তারা পালন করছে কেবল। ব্যবসায়ীদের দাবি নিয়ে আজ রোববার আলোচনায় বসবে কাস্টমস কর্তৃপক্ষ। বন্দর সূত্রে জানা গেছে, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে যেসব পণ্য আমদানি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: যশোরের মনিরামপুরে পলি খাতুন (৩৩) নামের এক হিজড়ার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা মোড়লপাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পলির শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। নিহত পলি খানপুর ইউনিয়নের ঘুঘুদা গ্রামের আব্দুল খালেক গাজীর মেয়ে। এ ঘটনায় তার ভাই মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে থানায় হত্যা মামলা করেছেন। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদ এ তথ্য জানিয়েছেন। স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে উপজেলার মাসনা মোড়লপাড়ায় জমি কিনে বাড়ি করে সেখানে একাই থাকতেন পলি। প্রাচীরঘেরা হওয়ায় আশপাশের লোকজনের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: যশোর জেলা আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে শহীদ পরিবারের সন্তানের বসতঘর ভাঙচুরের ঘটনায় মামলা নেয়নি পুলিশ। শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। একই সঙ্গে নিজেদের নিরাপত্তার দাবিও জানিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্ষতিগ্রস্ত আসাদুজ্জামানের বড় ছেলে আকরাম হোসেন। তবে মামলার বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘হামিদপুরের ঘটনায় কেউই আমার সঙ্গে মামলার বিষয়ে কথা বলেননি। কাগজপত্রসহ থানায় এলে অবশ্যই মামলা গ্রহণ করা হবে।’ লিখিত অভিযোগে ক্ষতিগ্রস্ত আসাদুজ্জামানের বড় ছেলে আকরাম হোসেন বলেন, ‘জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের বেয়াই নুরুল ইসলাম শিল্প ব্যাংক থেকে ঋণ…

Read More

হোসনে আরা তান্নি শিশুদের ভেতরে যেমন জানার আগ্রহ রয়েছে, তেমনই রয়েছে নানা প্রতিভা। আমরা দেখি, একটি শিশু তার প্রথম আঁকিবুঁকি একটা কাঠি দিয়ে মাটির বুকে চর্চা করে। নিজের তৈরি শিল্পে কখনও অপূর্ণতা বা কখনও পরিতৃপ্ত হয়! অপূর্ণতা হলে ফের কাটাকাটি! যতক্ষণ না নিজে তৃপ্ত হয়। পরিতৃপ্তির বিষয়টি কখনও সহপাঠীদের আবার কখনও বাবা-মা কিংবা ভাই-বোনকে সলাজ ভঙ্গিতে দেখায়। সেখানে কেউ প্রশংসা করলে তার আগ্রহ বাড়ে। এইসব শিশু-কিশোরদের মাঝে লুকায়িত প্রতিভা বিকাশের অন্যতম পিঠস্থান স্কুল। শৈশব ও কৈশোর সৃজনশীলতা বিকাশের উত্তম সময়। সবার মধ্যেই সৃষ্টিশীল ভাবনা থাকে। প্রাথমিক পর্যায়ে সৃজনশীলতা বাড়ানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা উচিত। শব্দের জন্য প্রয়োজন হয় বর্ণের,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: যশোর শহরের দড়াটানা হাসপাতাল মোড় থেকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রধান ফটকস্থ সড়ক। খুবই ব্যস্ততম এই সড়ক ব্যবহারকারীদের জন্য শনিবার ছিলো বিস্ময়ের! সকল থেকেই দখলমুক্ত ফুটপাত। ছিল না ফুটপাতের অবৈধ দখলদাররা। সড়কে নেই অযথা কোন রিকসা ইজিবাইক, অ্যাম্বুলেন্স। যে কারণে সড়কের বুকটাও যেন বেশ অনেকটা চওড়া। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিত্যদিনের যানজটের ভোগান্তির নাকালের সড়কে এদিন এমন পরিবর্তনের কারণ যশোরের পুলিশ সুপারের হাসপাতালে আগমন। হাসপাতালে পুলিশ সুপারের চিকিৎসা নিতে আসাকে কেন্দ্র করে সকাল থেকেই হাসপাতাল এলাকা যানজটমুক্ত রাখে জেলা ট্রাফিক বিভাগ। অবশ্য এ পরিবর্তন ছিলো সাময়িক। পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার চিকিৎসা গ্রহণ শেষ করে হাসপাতাল…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের ১০সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । আটককৃত জুয়াড়ি অনলাইন জুয়ার মাধ্যমে প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নিত দাবী পুলিশের। শুক্রবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ। গ্রেপ্তারকৃতরা হলেন, তালা উপজেলার সুজনশাহা গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে আব্দুল হামিদ রানা (৪০), উথালী গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাইদুর রহমান (২৮), দক্ষিণ নলতা গ্রামের মৃত ফজর গাজীর ছেলে শাহিদুর রহমান (৪০), ডাঙ্গানলতা গ্রামের মৃত শেখ ফজর রহমানের ছেলে শাহাদৎ হোসেন (২৮), দেবহাটা উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের ময়নুদ্দিন মোড়লের ছেলে আব্দুল্লাহ আল-মামুন (৩০),…

Read More

বাংলার ভোর প্রতিবেদক এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে রোববার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের অধীনে ২৩০টি কেন্দ্রে এবার অংশ নিবে এক লাখ ২৪ হাজার ১৪৮ জন পরার্ক্ষী। ২০২৩ সালে অংশ নিয়েছিল এক লাখ ১০ হাজার ৩৫৫ জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এ বছর ১৩ হাজার ৭৯৩ জন পরীক্ষার্থী বেশি। গেল বছরগুলোর থেকে এবার ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থী বেশি। এদিকে, পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে আদায়ের জন্য নানামুখী প্রস্তুতি নেয়া হয়েছে যশোর বোর্ডে। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের ১১ সতর্কতামূলক নির্দেশনা দেয়া হয়েছে। চলতি বছর সব পরীক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২৪ সালের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলার সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দ ‘সনেট’ এর জনক ও আধুনিক বাংলা সাহিত্যের আগ্রদূত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫১তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে জন্মস্থান যশোরের সাগরদাঁড়িতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি সাগরদাঁড়ি গ্রামে জমিদার বাবা রাজনারায়ন দত্ত ও মা জাহ্নবী দেবীর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ‘পদ্মাবতী’ নাটক, ‘একেই বলে সভ্যতা’ ও ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ নামের দুটি প্রহসন, ‘মেঘনাদবধ কাব্য’, ‘ব্রজাঙ্গনাকাব্য’, ‘কৃষ্ণকুমারী’ নাটক, ‘বীরাঙ্গনা কাব্য’ ও ‘চতুর্দশপদী কবিতাবলী’ রচনা করেন। বাংলা সাহিত্যে গাম্ভীর্যপূর্ণ অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক তিনি। মধুসূদন…

Read More