তালা সংবাদদাতা শনিবার সকালে তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সভা উপলক্ষে সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রধান শিক্ষক সূর্য্য পাল। প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। শিক্ষক চামেলী রানী করের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সহকারী অধ্যাপক প্রশান্ত রায়, প্রভাষক ইবাদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সরদার, উপজেলা স্কাউটসের সম্পাদক এনামুল হক, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ জুনায়েদ…
Author: banglarbhore
রাজগঞ্জ সংবাদদাতা যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার গ্রামাঞ্চলে অলস সময় কাটানো কিশোর, তরুণরা স্মার্ট ফোনে লুডু গেমের মাধ্যমে ব্যাপক হারে জুয়া খেলছে। স্কুল-কলেজ ও কোচিং সেন্টারগুলোর ছাত্ররা মোবাইল ফোনে লুডু অ্যাপের এ জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ছে। এই লুডু গেমের পাশাপাশি মোবাইলে ফ্রি ফায়ার গেম কেন্দ্রিক জুয়া খেলার প্রবণতাও বাড়ছে। সরেজমিনে দেখো গেছে- গ্রাম-গঞ্জের বিভিন্ন দোকান, লোক সমাগম কম এমন স্থানের গ্রামাঞ্চলের বড় বড় বাগানে আড়ালে নিরিবিলি জায়গায় ৩ থেকে ৪ জন একসঙ্গে বসে মোবাইল ফোনে এই জুয়া খেলছে। এমনকি বিভিন্ন বাসা-বাড়িতেও স্কুলপড়ুয়া কিশোর-তরুণরা এই জুয়া খেলায় জড়িয়ে পড়ছে। এতে প্রতিটি গেমে খেলোয়াড়রা কমপক্ষে ৫০ থেকে ৫০০ টাকা বাজি ধরছে।…
তালা সংবাদদাতা চায়না রানী ঘোষ। বাড়ি তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ঝড়গাছা গ্রামে। দেশের সকলের প্রিয় এবং পরিচিত ফল ড্রাগন চাষ করে তিনি আজ সফলতার মুখ দেখেছেন। অল্প সময়ে টক-মিষ্টি স্বাদের ড্রাগন চাষ করে আর্থিকভাবে ব্যাপক লাভবান হয়েছেন এই নারী কৃষি উদ্যোক্তা। সাতক্ষীরা অঞ্চলের কৃষিতে নতুন ড্রাগন ফসল চাষকে তিনি চ্যালেন্স হিসেবে গ্রহণ করে ২০২২ সালে দুই বিঘা জমিতে চাষাবাদ শুরু করেন। চায়না ঘোষের ড্রাগন বাগান ঘুরে দেখা যায়, চারদিকে সবুজের সমারোহ। প্রতিটি গাছে ঝুলছে তিনটি থেকে চারটি করে কাঁচা, পাকা ও আধা পাকা ড্রাগন ফল। বাগানে কাজ করছিলেন ২-৩ জন শ্রমিক। তাদের মধ্যে কয়েকজন গাছ থেকে পাকা ফল সংগ্রহ করছিলেন।…
পাঁজিয়া সংবাদদাতা বর্তমান সময়ে মাদকের চেয়ে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে যুবক-যুবতী এমন দৃশ্য চোখে পড়ছে যশোরের কেশবপুর উপজেলায়। যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রামে এমন চিত্র দেখা যাচ্ছে অহরহ। ফোনে সারাক্ষণ ফ্রি ফায়ার, পাবজি, টিকটকসহ বিভিন্ন গেমে ছোট্ট বাচ্চারাও আসক্ত হয়ে পড়ছে। ছেলে-মেয়েদের হাতে মোবাইল ফোন না দিলে তারা কান্নাকাটি, খাওয়া-দাওয়া ছেড়ে দিচ্ছে। এমনকি মোবাইল ফোন নিতে না দিলে বা কেড়ে নিলে বা মোবাইল চালাতে মানা করতে বললে বকা দিলে অভিমান করে আত্মহত্যা পর্যন্ত করছে। ২০২২ সালের ৩০ জুন এমনই আত্মহত্যা ঘটনা ঘটে উপজেলার সানতলা গ্রামে। কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ইয়াছমিন মোবাইল ব্যবহারের কারণে নানার বকাবকিতে আত্মহত্যা করেন। এছাড়াও…
কেশবপুর সংবাদদাতা কেশবপুরের সাগরদাঁড়ীতে আধুনিক বাংলা সাহিত্যের রূপকার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৯ জুন দিনব্যাপি সাগরদাঁড়ী মধুসূদন মিউজিয়ামে মধুসূদন একাডেমির আয়োজনে ও উপজেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় মধুুসূদনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মধুসূদন একাডেমি পুরস্কার-২০২৩ অর্পণ, ড. সুকুমার রায় স্মৃতিবৃত্তি প্রদান, আবৃত্তি, কবিতা পাঠ, মধুগীতি পরিবেশণ ও ভারত থেকে প্রকাশিত পিলসুজ পত্রিকার মধুসূদন সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট লেখক ও গবেষক ড. রাহেলা রাজিব-কে মধুসূদন একাডেমি পুরস্কার-২০২৩ প্রদান করা হয়। মধুসূদন একাডেমীর চেয়ারম্যান কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে ও শিশু একাডেমীর সংগীত বিভাগের প্রশিক্ষক শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী এবং রিয়াজ লিটনের…
মণিরামপুর সংবাদদাতা মণিরামপুর উপজেলার নেহালপুরে স্ত্রীকে জবাই করে স্বামীর আত্মহত্যা ঘটনায় গুরুতর আহত সেই গৃহবধূ পারভীনা বেগম (৪০) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিন চিকিৎসারত থাকার পর শুক্রবার রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল হান্নান শনিবার গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত বুধবার রাতে উজির আলী গাজী পারিবারিক কলহের জেরে তার স্ত্রী পারভীনাকে নেহালপুরে নিজেদের ভাড়া বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করে। পরে ওই রাতেই উজির আলী নিজে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। বৃহস্পতিবার সকালে তার লাশ ঝুলন্ত অবস্থায় বাড়ির পাশে বাগানের সজিনা গাছে পাওয়া যায়।…
কালিগঞ্জ সংবাদদাতা বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বার্ষিক সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সংগঠনের ৫৭তম সাধারণ পরিষদের বার্ষিক সভা শনিবার বেলা ১১টায় কালিগঞ্জে সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভাপতি, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুশীলনের উপ নির্বাহী প্রধান নাসির উদ্দীন ফারুক ক্যাপ্টেন, পরিচালক ও বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপ-পরিচালক রুহুল আমিন মোল্যা, উপ-পরিচালক কমলেশ বিশ্বাস, উপ-পরিচালক জি এম মনিরুজ্জামান…
কালিগঞ্জ সংবাদদাতা সংবাদ প্রকাশের জন্য সাক্ষাৎকার নিয়ে বক্তব্য কাটছাট করে আপত্তিকর মনগড়া, মানহানিকর সংবাদ পরিবেশনের অভিযোগে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সস্মেলন করেছেন দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মণ্ডল। শনিবার বেলা ১১টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গোবিন্দ মণ্ডল। এ সময় তিনি বলেন, গত ২২ জুন কয়েকটি স্থানীয় পত্রিকা এ একটি টিভিতে তাকে নিয়ে লেখা ও প্রচারিত ‘আদালত, প্রশাসন নামানা চেয়ারম্যানের আক্রোশে নাজেহাল কালিগঞ্জের মনিকার পরিবার’ শীর্ষক সংবাদটি তার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত খবরে তার বক্তব্যকে কাট ছাট করে সাংবাদিক তার নিজের ইচ্ছামত ও একপেশে ভাবে পরিবেশন করেছেন বলে তিনি মনে করেন। সাংবাদিকদের প্রতিপক্ষ নন উল্লেখ করে ইউপি চেয়ারম্যান বলেন,…
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছায় সাংবাদিকের ভবনের তিন তলার রান্নাঘর থেকে দুইটি বিষধর গোখরা সাপ মেরেছেন বাড়ির মালিক। এ ঘটনায় সরকারের স্নেক রেস্কিউ টিমের সদস্যদের সহযোগিতা চেয়েও ব্যর্থ হয়েছেন তিনি। শুক্রবার রাত নয়টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা সেতু সংলগ্ন বাড়ি এসএম গার্ডেন থেকে সাপ দুইটি মারা হয়। এ ঘটনায় ওই ভবনসহ আশেপাশের ভবনগুলোতে আতংক বিরাজ করছে। ভবনের মালিক সাংবাদিক উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন জানান, ওই ভবনের তৃতীয় তলায় স্বপরিবারে বসবাস করেন তিনি। সন্ধ্যায় তার ছোট মেয়ে দুধ রাখার পাত্র আনতে গেলে সাপ দেখতে পায়। পরে পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানালে তারা প্রথমে বিষয়টি পাত্তা দেয়নি। তাদের ধারণা তিন তলায় সাপ থাকা অসম্ভব।…
নড়াইল সংবাদদাতা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা কামনা ও নিঃশর্তে মুক্তির দাবিতে নড়াইলে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা কৃষক দলের আয়োজনে শহরের আলাদাতপুরে তাসরিন সুলতানা মাদ্রাসায় এ দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা কৃষকদলের আহবায়ক নবীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম এনামুল কবির চন্দনের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষক দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্ত, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, জেলা বিএনপির সহসভাপতি আসাদুজ্জামান জামান, অশোক কুন্ডু, জেলা কৃষক দলের যুগ্ম আহবাযক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম রুবেল, জেলা যুবদলের…