Author: banglarbhore

বাংলার ভোর ডেস্ক যশোরে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াই সংগ্রামে নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে ব্যতিক্রমী মিলনমেলা হয়েছে। যশোর নগর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে রোববার পিকনিক স্পট জেস গার্ডেনে মিলনমেলার আয়োজন করা হয়। এতে বিএনপির আড়াই সহস্রাধিক নির্যাতিত নেতাকর্মী ও তাদের স্বজনরা অংশ নেন। একই সাথে চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, ছাত্রপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে ভিন্নমাত্রা পায় মিলনমেলা। দীর্ঘদিন পর রাজনৈতিক সহযোদ্ধাদের একসঙ্গে পেয়ে আপ্লুত নেতাকর্মীরা। উন্মুক্ত পরিবেশে খাওয়া-দাওয়া, আড্ডা কুশল বিনিময় আর স্মৃতিচারণ করেন অনেকেই। ভয়ংকর সেই সব দিনের কথা স্মৃতিচারণ করে কান্নায় ভেঙ্গে পড়েন কেউ কেউ। তাদের একজন যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক ইউনুচ আলী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা যুবদলের বহিস্কৃত প্রচার সম্পাদক ইসকেন্দার আলী জনির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলা যুবদল সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য ছড়ানোর অভিযোগে মামলাটি করেছেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলাম। মামলায় কামরুল ইসলাম মামলার এজাহারে উল্লেখ করেন, আসামি যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালনকালে দলীয় শৃংখলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এবং যশোর জেলা বিএনপি’র সুপারিশে তাকে গত ১৭ ডিসেম্বর জেলা যুবদলের প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিস্কার করা হয়। এতে ক্ষিপ্ত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ রোববার রাত ৮টার দিকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে সভা করেছেন। আগামী ২১ জানুয়ারি যশোরের অর্থনৈতিক সমস্যা ও সংকট নিয়ে সেমিনারের অংশ হিসেবে এই সভা চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সম্পাদক তানভিরুল ইসরাম সোহান, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, কোষাধ্যক্ষ শাহজাহান আলী খোকন, নির্বাহী সদস্য গোলাম রেজা দুলু, যশোর জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি রকিবুল ইসলাম চৌধুরী সঞ্জয়, সিটিপ্লাজা দোকান মালিক সমিতির সভাপতি শফিকুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সুজন, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদ ডিএইচ দিলশান প্রমুখ। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ডিসেম্বর মাসে অপরাধ বেড়েছে। খুন, নারী নির্যাতন, অপহরণ, ধর্ষণ, চুরি, মামলা ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মামলার সংখ্যাও বেড়েছে। অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে আইনশৃংখলা কমিটির সদস্যরা। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক আইনশৃংখা কমিটির সভায় জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় ডিসেম্বর মাসের অপরাধ চিত্র তুলে ধরা হয়। ডিসেম্বরের প্রতিবেদনে দেখা গেছে, ছয় উপজেলায় খুন হয়েছে ১০জন। যশোর সদর উপজেলায় ডাকাতির ঘটনা ঘটেছে ২টি। মনিরামপুরে দস্যুতা ১টি হয়েছে। তিন উপজেলায় ধর্ষণ হয়েছে ৩টি ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৮টি। অপহরণ ৭টি, গাড়ি চুরি ৬টি, অন্যান্য চুরি ৭টি। সড়ক…

Read More

মহম্মদপুর সংবাদদাতা মাগুরার মহাম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বড়রিয়ার মেলা। তিন দিনব্যাপি এই মেলার প্রথমদিন রোববার উৎসাহ-উদ্দীপনায় দুপুর ২টার দিকে বড়রিয়া মাঠে ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিবছর ২৮ পৌষ বড়রিয়া গ্রামে এই মেলা বসে। মেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। মেলার আয়োজক কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান সরদার জানান, ‘আনুমানিক ১৫০ বছর পূর্বে তাদের পূর্বপুরুষ শানু সরদার, ধনাউল্লাহ সরদার ও সোনাউল্লা সরদার এখানে ঘোড়দৌঁড় ও মেলার আয়োজন করেন। প্রথম অবস্থায় গ্রামের রাস্তায় ঘোড়দৌঁড় শুরু হয়। পরবর্তীতে রাস্তায় ইট সোলিং ও পাকা হয়ে গেলে গ্রামের মাঠে ঘোড়দৌঁড় নিয়ে যাওয়া হয়। এরপর থেকে আশপাশের প্রতিটি গ্রামের…

Read More

অবৈধ যানবাহনের বিরুদ্ধে সপ্তাহে দুইদিন অভিযান শেখ জালাল যশোর পৌর এলাকায় ইজিবাইক কিংবা রিকশার সংখ্যা খাতা-কলমে যতটা, বাস্তবে তার চেয়ে অনেক বেশি চলাচল করছে। ধারণক্ষমতার অতিরিক্ত যানবাহন চলাচল করায় শহরে বাড়ছে যানজট। যানজট নিরসনে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগও। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে নগরবাসী। যানজট নিরসনে অবৈধ যানবাহন চলাচল বন্ধে ট্রাফিক বিভাগ ও পৌরসভা উদ্যোগ নিলেও সুফল মিলছে না। চলতি জানুয়ারি মাসে ইজিবাহক ও রিকসার লাইসেন্স নবায়নের তাগিদ দিলেও সাড়া মিলছে না। পৌরসভার লাইসেন্সধারী যানবাহনের সংখ্যা সাত হাজার ৭৬৮টি। চলতি মাসের ১২ দিনে মাত্র দুইশ’ লাইসেন্স নবায়ন হয়েছে। জানা যায়, যশোর পৌর এলাকায় সাত হাজার ৭৬৮টি যানবাহন চলাচলের অনুমোদন রয়েছে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদরের রামনগর বিহারী ক্যাম্প এলাকায় জমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত ১১ জানুয়ারি মামলাটি করেন ভুক্তভোগী তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম মামলায় বলেন, সদর উপজেলার রামনগর মৌজায় ১৪ শতক জমি কিনে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু গত ৯ জানুয়ারি রাতে রামনগর বিহারী ক্যাম্প এলাকার রওশন আলী, শাহীন ও সাইদসহ ৫/৬জন মিস্ত্রী-লেবার দিয়ে পাঁকা স্থাপনা (চৌবাচ্চা) নির্মাণ করেছে। এ সময় রওশন আলী, শাহীন ও সাইদকে বাঁধা ও নিষেধ করা হলে তারা আমাকে মারপিট ও খুন জখমের হুমকি দিয়ে দেশীয় অস্ত্র¿ প্রদর্শন করে এবং ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করে। তারা যে কোন সময় বড়…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা-যশোর রোডের ভাবনাটির ঢাল এলাকায় মোটরসাইকেল ও পরিবহনের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। নিহত মো. রুমান (২৭) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়ারামপুর গ্রামের বাসিন্দা। হাইওয়ে পুলিশ আলমগীর কবির জানান, বোববার যশোর রোডের ভাবনহাটির ঢাল এলাকায় বেলা সাড়ে ১২টার দিকে পরিবহনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই সাইকেল আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘাতক পরিবহনটি পালিয়ে যায়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত রুমান আরএফএল কোম্পানিতে চাকরি করতেন

Read More

জয়তী সোসাইটি পরিচালিত সাড়াপোল শাখার আয়োজনে রোববার বিকেলে জয়তী সাড়াপোল শাখার ৬০ জন ষাটোর্ধ্ব দুঃস্থ মাকে শীতবস্ত্র (কম্বল) প্রদান করা হয়েছে। শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা আবুল হোসেন নাজিম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ইব্রাহিম মোড়ল, আবু তাহের ও ডা. নাজিম উদ্দিন মোল্লা। আরো উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, প্রোগ্রাম ম্যানেজার-০২ হারুন অর রশিদ, ইউনিট ম্যানেজার আসলাম আলী, ফিরোজা খাতুন, শাহানাজ পারভীন রুপা, মিতালী খাতুন, কর্মসূচি সংগঠক শারমিন খাতুন, সুমাইয়া খাতুনসহ আরো অনেকে।-প্রেস বিজ্ঞপ্তি

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার চান্দুরিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশী নাগরিককে আটক করেছে বডার গার্ড অব বাংলাদেশ। রোববার ভোর ৫টার দিকে কলারোয়া উপজেলার চান্দুরিয়া বিওপির আওতাধীন গোয়ালপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়। বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল দুপুরে এ তথ্য জানানো হয়। আটক দুই বাংলাদেশি হলেন, কলারোয়া উপজেলার গোয়ালপাড়া গ্রামের আজিজুল ইসলাম (৫০) ও যশোর জেলার শার্শা উপজেলার গোগা গ্রামের আনিসুর রহমান (১৮)। বিজিবি অধিনায়ক জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোয়ালপাড়া সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিককে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে পারপার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চান্দুরিয়া বিওপির হাবিলদার…

Read More