যবিপ্রবি সংবাদদাতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত (পিএনডি) দপ্তরের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোকলেচুর রহমান। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন তিনি। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোকলেচুর রহমানকে ১২ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিশ্ববিদ্যালয়ের পিএনডি দপ্তরের পরিচালকের দায়িত্ব প্রদান করা হলো।
Author: banglarbhore
শার্শা সংবাদদাতা যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শার্শা সরকারি টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। পরে তিনি মেলার ২৩টি স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, শার্শা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রিন্সিপাল প্রকৌশলী সাজিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সানাউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ রনজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুর…
কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে বিজ্ঞান মেলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) প্রজেক্ট প্রদর্শনে বিশেষ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে ওই বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। সন্ধ্যায় এ মেলার ফলাফল ঘোষণা করেন বিচারকেরা। ফলাফলে মাধ্যমিক পর্যায়ে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রথম, কলেজ পর্যায়ে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ প্রথম ও বিশেষ গ্রুপে ভাব বাংলাদেশ প্রথম স্থান অধিকার করেছে। কেশবপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদের পরিচালনায় বিজ্ঞান মেলায়…
তালা সংবাদদাতা সাতক্ষীরার তালায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় জাতীয়তাবাদী বিএনপি তালা উপজেলা শাখার আয়োজনে সদর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি এম মহিদুল হক লিটু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মুশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,…
দেবহাটা সংবাদদাতা দেবহাটায় সখিপুর মোড়ে বিএনপি নেতা পঙ্গু ও দুঃস্থ মানুষকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ১৩ জানুয়ারি সোমবার বিকেলে বিএনপি নেতা ইউনুস আলীর নিজস্ব উদ্যোগে পঙ্গু, অসহায় ও দুঃস্থ ৪৬ জন মানুষের মাঝে নগদ ৫০০ টাকা করে সহযোগিতা প্রদান করা হয়। সখিপুর মোড়ে সাবেক ইউপি সদস্য ও সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবাদুল ইসলামের অফিসে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়তে ইসলামীর নেতা ও সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম, জামায়াতে ইসলামের ওয়ার্ড সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন, ইউপি সদস্য রবিউল ইসলাম, বিএনপির ওয়ার্ড…
বেনাপোল সংবাদদাতা শার্শার পল্লীতে আধিপত্য বিস্তারে সরকারি টিসিবি কার্ড বিতরণকে কেন্দ্র করে উপজেলার কন্দবপুর গ্রামে মুরগির খামার ও বসত বাড়িতে অগ্নিসংযোগ ভাংচুর লুটপাঠ করে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় কুপিয়ে দুইজনকে আহতও করা হয়েছে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৬/৭ জনকে দিয়ে থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ১২ জানুযারি রাত সাড়ে ৯ টার সময় শার্শার কন্দবপুর গ্রামে দুবৃত্তরা এ নৃশংস ঘটনা ঘটে। আসামিরা হলেন, কন্দবপুর গ্রামের আসাদুল ও তার ভাই তোতা, আক্তারুজ্জামান, শাহিন, কবির হোসেন, সম্রাট, আবুজার, আলম, মোহাম্মাদ ও হাবিবুর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানায় গ্রামে সরকারি…
ঝিকরগাছা সংবাদদাতা বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে গত ১৪ জানুয়ারি বিকালে স্থানীয় গাজীর দরগাহ মাদ্রাসা মিলনায়তনে বার্ষিক পরিকল্পনা ২০২৫ বাস্তবায়নে এক ওরিয়েন্টেশন কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলার জামায়াতে ইসলামির আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন “দেশ পরিচালনায় যোগ্যতা অর্জন করতে হবে” এ সময় নতুন বছরে কেন্দ্রের নির্দেশিত পরিকল্পনা ২০২৫ বাস্তবায়নে তিনি নেতাকর্মীদের নির্দেশনা দেন। উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি নজরুল ইসলাম খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও যশোর-২ সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের…
আশাশুনি সংবাদদাতা সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেছেন-চলতি বছরে দেশব্যাপি যে শৈত্য প্রবাহ চলছে তাতে প্রচণ্ড শীতে আল্লাহর বান্দা-বান্দীরা প্রচণ্ড কষ্ট করছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সীমিত সামর্থ নিয়ে কিছু শীতবস্ত্র সংগ্রহ করে আশাশুনির এই এলাকার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করবে। আপনারা জানেন, জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলনের একটি কাফেলা, যারা আমাদের আহবানে সাড়া দেয় তাদেরকে আমরা নানা ভাবে নানা উপায়ে প্রশিক্ষণের মাধ্যমে সংগঠিত করে ইসলামী আন্দোলনের খাটি গোলাম, নেতা বা কর্মী হিসাবে ধীরে ধীরে গড়ার সাধনায় নিয়োজিত আছি। তিনি মঙ্গলবার আশাশুনিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।…
# ৩২ মণ মাছের ২০ মণ উধাও # ১২ মণের দাম ৩৬ হাজার টাকা পেল চালক # আটক একজনকে ছেড়ে দেয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালামের অনুসারীদের বিরুদ্ধে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের মালিকানাধীন পিকআপ ভর্তি ৩২ মণ মাছ লুটের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ২৫-৩০ জন সন্ত্রাসী পিকআপ ভর্তি মাছ লুট করে। সেই মাছ দুপুর ২টার দিকে মণিরামপুর আড়তে বিক্রির সময় থানা পুলিশ মাছসহ পিকআপ উদ্ধার করে। এ সময় পুলিশ অভিযুক্তদের একজন তাইফুর রহমান তাইমকে আটক করে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে মণিরামপুর থানা পুলিশের দাবি, চৌগাছা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মনিরামপুরে মাটিটানা ট্রলির সাথে মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষ অনিমা দাস (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলের চালকসহ অপর আরোহী আহত হয়েছেন। খবর পেয়ে আজ সোমবার রাত ৮টার দিকে খেদাপাড়া ক্যাম্প পুলিশ নিহত তরুণীর মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। এর আগে আজ দুপুরে উপজেলার রাজবাড়িয়া গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত অনিমা উপজেলার এড়েন্দা গ্রামের বিন্দু দাসের মেয়ে। আহত দুই তরুণ উদয় দাস (১৯) ও বাঁধন দাসকে (১৯) পুলিশ পাহারায় মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উদয় একই উপজেলার লাউড়ি গ্রামের সুকুমার দাসের ছেলে। আর বাঁধন ওই এলাকার কালিদাসের ছেলে। খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক আব্দুল…
