Author: banglarbhore

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ স্বাধীনতা চিকিৎসা পরিষদেও (স্বাচিপ) ৯ জেলার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্বাচিপ যশোর জেলা শাখার আয়োজনে শহরের শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি (আইটি) পার্কে জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে এই সম্মেলনের উদ্বোধন করা হয়। যশোর জেলাসহ মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার যৌথ এই সম্মেলন দুই ধাপে উৎসবমুখর পরিবেশে শেষ হয়। আইটি পার্কের অডিটোরিয়ামে সম্মেলন কক্ষে যশোর স্বাচিপের অহবায়ক ডাক্তার এমএ বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার জালাল উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বাচিপের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে জাতীয় পতাকার অববমাননা ও সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন যশোরের মুক্তিযোদ্ধারা। শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএলএফ উপ প্রধান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম। উপস্থিত ছিলেন যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, সাবেক ডেপুটি কমান্ডার আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা শেখ আতিকুর বাবুসহ বীর মুক্তিযোদ্ধারা। সভায় নেতৃবৃন্দ আদালতের আদেশ মেনে চলার…

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া ডুমুরিয়ার জনপ্রিয় ইউপি চেয়ারম্যান শেখ বরিউল ইসলাম রবি হত্যাকাণ্ডের এক সপ্তাহ অতিবাহিত হলেও এখনো উন্মোচিত হয়নি খুনের রহস্য। ফলে এক ধরনের উৎকন্ঠা আর হতাশায় ভুগছে নিহতের কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষ। তবে পুলিশের দাবি, খুব শিঘ্রই উন্মোচিত হবে খুনের মোটিভ। গত ৬ জুলাই শনিবার রাতে শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি আততীয়দের গুলিতে মারা যান। তিনি ওই দিন বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের কর্মী সভায় অংশগ্রহণ শেষে রাতে মোটরসাইকেলযোগে খুলনার নিরালাস্থ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে গুটুদিয়া ওয়াপদার মাথা নামক স্থানে পৌঁছালে সন্ত্রাসীরা তাকে পেছন থেকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী শায়লা ইরিন বাদী হয়ে গত ৭…

Read More

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা বিদেশে থাকুক বা মঙ্গল গ্রহেই থাকুক, এমপি আনার হত্যার মাস্টার মাইন্ড আক্তুরজ্জামান শাহিনকে দেশে এনে তার দোসরদের আটক করতে হবে। শাহিনের মত ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুও আরেক মাস্টার মাইন্ড। তার সহযোগি দোসররা এখন ঘোলা পানিতে মাছ শিকার করছে। এমপি আনোয়ারুল আজীম আনারের হত্যাকারীদের বিচারের দাবি ও সাবেক এমপি মরহুম আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকী পালনে স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে শনিবার বিকেলে শহরের ভূষণ রোডস্থ ঈদগাহ মাঠে ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি ও সাবেক উপজেলা সভাপতি মরহুম আব্দুল মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী পালনে স্মরণসভার আয়োজন করা হয়। একই সাথে তারা এমপি আনারের নৃসংশতম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে, দেশীয় তৈরি বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলিসহ এক ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে। আটক ভুয়া ডিবি পুলিশ যশোর কোতোয়ালি থানার হাজী মোহাম্মদ মহসিন রোড বড়বাজারের দুর্জয় বাবু ঘোষ। যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার্স ইনচার্জ রুপন কুমার সরকার জানান, যশোর শহরের বেজপাড়া শ্রীধর পুকুরপাড় এলাকার তরুণ কুমার দে’র ভাড়াটিয়া দুর্জয় ঘোষ বাবুকে ১২ জুলাই সন্ধ্যায় আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দুর্জয় বাবু ঘোষ স্বীকার করেন তিনি দির্ঘদীন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি, হ্যান্ডকাফ ব্যবহার সহ পুলিশি প্রভাব খাটিয়ে মানুষকে হয়রানিসহ বিভিন্ন রকমের অনৈতিক সুবিধা ভোগ করে আসছিলেন। আসামির বাড়ি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক অপরাধ দমনে ভূমিকা রাখায় খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন যশোর জেলা ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম। শনিবার সকালে খুলনা পুলিশ রেঞ্জ অফিসের কনফারেন্স রুমে মাসিক আইন-শৃঙ্খলা সভায় এসআই মফিজুল ইসলামকে বিভাগের শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত করেন ডিআইজি মইনুল হক পিপিএম। এ সময় তার হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। যশোরের পুলিশ সুপার মাসুদ আলম এ সময় উপস্থিত ছিলেন। খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে ডিআইজি মঈনুল হকের সভাপতিত্বে জুন মাসের অপরাধ দমনে খুলনা রেঞ্জ অফিসে মাসের অপরাধ পর্যালোচনা সভাঅনুষ্ঠিত হয়। সভায় খুলনা রেঞ্জাধীন সকল জেলা ইউনিটের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মাসের পারফর্ম্যান্সের…

Read More

পাটকেলঘাটা সংবাদদাতা সাতক্ষীরার পাটকেলঘাটায় চার বোতল ভারতীয় মদসহ বিশ্বজিৎ কুমার দাস (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাকে সাতক্ষীরা খুলনা মহাসড়কের ভৈরব নগর এলাকা থেকে আটক করা হয়। আটক বিশ্বাজিৎ দাস কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের বাসিন্দা। মাদক বিক্রির উদ্দেশ্যে ভৈরবনগর এলাকায় একজন অবস্থান করছে এমন খবর পেয়ে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। ওই সময় চার বোতল ভারতীয় মদসহ বিশ্বাজিৎ দাসকে আটক করা হয়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Read More

সাতক্ষীরা সংবাদদাতা ঢাকার মিরনজিল্লায় কয়েক দশক যাবত বসবাসকারী হরিজন সম্প্রদায়কে পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদসহ সারাদেশে সংখ্যালঘুদের ভূমি জবরদখলসহ অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদ। সংগঠনটির সভাপতি বিশ্বজিত সাধুর সভাপতিত্বে মানববন্ধনো বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও সাতক্ষীরা -১ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সহ সভাপতি স্বপন শীল, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, মানবাধিকার কর্মী মাধব দত্ত, নাগরিক কমিটির আবুল কালাম আজাদ, সাংবাদিক রঘুনাথ খাঁ, নিত্যানন্দ সরকার, জাসদের ওবায়দুস সুলতান বাবলু, আবুল হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন,…

Read More

পাঁজিয়া সংবাদদাতা কেশবপুরে পরিচ্ছন্ন পৌরসভা গড়তে ও পৌর শহরের বর্জ্য অপসারণে হোটেল-সেলুন-চায়ের দোকানে ডাস্টবিন প্রদান করা হয়েছে। শনিবার সকালে হোটেল-সেলুন-চায়ের দোকানে ২ হাজার ৭ শত ৫০ টি ডাস্টবিন বিতরণ উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। আইইউজিআইপি প্রকল্পের উক্ত ডাস্টবিন বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসআর সাঈদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন, আইইউজিআইপি প্রকল্পের প্রকৌশলী শহিদুল্লাহ, সহকারী প্রকৌশলী গোলাম মোরশেদ, পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, পৌর কাউন্সিলর আব্দুল হালিম মোড়ল, পৌর কাউন্সিলর খাদিজা খাতুন, পৌরসভার উচ্চমান সহকারি হাবিবুর রহমান, বাজার পরিদর্শক মিজানুর রহমান, কঞ্জারভেন্সী সুপারভাইজার জিদুল ইসলাম, ট্রাফিক মফিজুর রহমান প্রমুখ। ডাস্টবিন পেয়ে পৌর শহরের মাছ বাজারের…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৭ দিনের খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিট চত্বরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেন রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। এ সময় খাদ্যসামগ্রী হিসেবে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল সাড়ে ৭ কেজি, মশুরীর ডাল ১ কেজি , সয়াবিন তেল ১ লিটার, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, সুজি ৫০০ গ্রাম। উল্লেখ্য ঘূর্ণিঝড় রেমাল এ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৭ দিনের খাদ্যসামগ্রি বরাদ্দ থেকে সাতক্ষীরা সড়ক জনপদ বিভাগ কর্তৃক অবৈধ স্থাপনা…

Read More