বাংলার ভোর প্রতিবেদক যশোরে অস্ত্র মামলায় ঝিকরগাছা উপজেলার শফিকুল ইসলাম শফি নামে এক অস্ত্রকারবারিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি শফিকুল ইসলাম ঝিকরগাছার মাটশিয়া উত্তরপাড়ার বাসিন্দা। মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৮ জুন ডিবি পুলিশের এএসআই সাজিব হোসেন অভিযান চালিয়ে আসামির বাড়িতে অভিযান চালিয়ে একটি সুট্যারগান ও একরাউন্ড গুলি উদ্ধার ও তাকে আটক করেন। ওই ঘটনায় ছিকরগাছা থানায় মামলা করেন এসআই সাজিব। মামলাটি তদন্ত করে এসআই মুরাদ হোসেন ২০১৪ সালের ৩০ জুলাই আদালতে চার্জশিট জমা দেন। রোববার রায় ঘোষণার দিনে বিচারক এ মামলার…
Author: banglarbhore
খুলনা সংবাদদাতা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, অসৎ ও অনৈতিক আচরণ এবং আইনশঙ্খলা বাহিনীর কাজে বাধা প্রদানসহ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক মোসা. হালিমা রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার কৃষক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩/৪ দিন যাবৎ পত্রপত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার নামে (হালিমা রহমান) সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, অসৎ ও অনৈতিক আচরণ এবং আইন প্রয়োগকারী সংস্থার কর্তব্য কাজে বাধাদান ও পত্র-পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কতিপয় খবর ভাইরাল হয়েছে। এছাড়া আপনি নানাবিধ অসামাজিক কার্যকলাপ ও রাষ্ট্রিয় আইনশৃঙ্খলা পরিপন্থি…
খুলনা অফিস খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোগুলোর ডেলিভারি পয়েন্টে ট্যাংকলরি ড্রাইভার, হেলপার ও মিটারম্যানদের চাপ প্রয়োগ করে জোরপূর্বক তেল আদায়ের অভিযোগ উঠেছে খুলনার আওয়ামী লীগ নেতা শেখ ফরহাদ হোসেনের বিরুদ্ধে। তিনি তার ব্যবহৃত শটগান ব্যবহার করে এ ভয়ভীতি দেখাতেন। নগরীর খালিশপুর থানার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন। এ ঘটনায় খুলনায় আলোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর গত ২৯ মে লাইসেন্সকৃত বন্দুক দিয়ে ভয়-ভীতি প্রদর্শনের বিষয়ে প্রশাসন থেকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয় ফরহাদ হোসেনকে। গত ২ জুলাই তিনি কারণ দর্শানোর নোটিশের জবাব…
বাংলার ভোর প্রতিবেদক প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে রোববার মনোনয়নপত্র জমা হয়েছে। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নির্বাচন পরিচালনা কমিটির কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। ১৫ পদের বিপরীতে মোট ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শাহরিয়ার বাবু। এর মধ্যে সভাপতি পদে ২ জন, সহসভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন, দফতর সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন এবং নির্বাহী সদস্যের ৬ পদের বিপরীতে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সভাপতি পদে বর্তমান সভাপতি জাহিদ হাসান…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ অবশেষে কুইন্স হাসপাতালের ৭০৩ নম্বর কেবিন ছেড়েছেন মাহমুদা খাতুন ও তার দুই মেয়ে রাবেয়া ও ফাতেমা। শনিবার রাতে তারা হাসপাতালের কেবিন ছেড়ে চলে যান। গেল ১৭ মার্চ থেকে তারা একটানা ৫৮ দিন হাসপাতালটির একটি কেবিন দখল করে ছিলেন। যা নিয়ে রীতিমত হৈ চৈ পড়ে যায়। শেষ পর্যন্ত বিষয়টি গড়ায় স্বাস্থ্য ও বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দেয় সিভিল সার্জন কার্যালয়ে। জানা যায়, মায়ের অসুস্থতাকে পুঁজি করে তার দুই মেয়ে অপকর্মে জড়িয়ে পড়ে। নিজেদের পরিচয় ,কর্মকাণ্ড গোপন রাখার চেষ্টা করলেও বেরিয়ে আসে থলের বিড়াল। রোগীর ছোট মেয়ে ফাতেমা ওরফে ইরানির স্বামী ব্যবসায়ী জিয়াউর…
বাংলার ভোর ডেস্ক ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেন করতে প্রতি কিলোমিটারে ব্যয় হবে ১৪৮ কোটি টাকা। তিন বছরের ব্যবধানে কিলোমিটারে বাড়তি খরচ ধরা হয়েছে ৬১ কোটি টাকা। জমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরামর্শক ব্যয় বাড়তি দেখিয়ে সংশোধিত প্রকল্প প্রস্তাবটি দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। পরিকল্পনা কমিশনে পাঠানো ওই প্রস্তাবে দেখা গেছে, প্রকল্প শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের ডিসেম্বরে। এরপর ব্যয় বৃদ্ধি ছাড়াই প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত করা হয়। পরে গত মাসে প্রকল্পের মেয়াদ ছয় মাস বাড়িয়ে এ-সংক্রান্ত প্রথম সংশোধন প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠায় সওজ। এতে জমি অধিগ্রহণ ব্যয় ৩ গুণ বাড়িয়ে ২ হাজার ৬৫০ কোটি টাকা করার প্রস্তাব…
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা কালিগঞ্জের পল্লীতে রাতের আঁধারে আগাছানাশক কীটনাশক দিয়ে ২০ কেজি ধানের চারার একটি বীজতলা ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে। রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পাশাপাশি দুই প্লট জমির ওপর লাগানো ধানের বীজতলার মধ্যে এক প্লট চারা নষ্ট হয়ে রয়েছে। ধানের সবুজ রঙ এর চারাগুলো ধুসর হলুদ রঙ হয়ে মরে যাচ্ছে। বীজতলার ধানের চারার সাথে সাথে ঘাস লতা-পাতাও পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত বীজতলার ও জমির মালিক কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের আব্দুর রহমান কাগুচী বলেন, আমার জমিতে বর্ষার মৌসুমি ধান রোপণের জন্য ৩১ কেজি বীজ ধান দুই প্লটে ফেলি। হঠাৎ করে শনিবার…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের নবাগত সিভিল সার্জন জনাব মাহমুদুল হাসানকে জিডিএল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, জিডিএল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নুরুজ্জামান, রফিকুল আলম, এডমিন অফিসার রেজাউল হুসাইন, মার্কেটিং অফিসার ইকবাল হোসেন প্রমুখ।
অভয়নগর সংবাদদাতা যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহে খেলাধুলায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। লেখাপড়া ও খেলাধুলার মধ্যদিয়ে আজকের শিশু আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে। যশোরের অভয়নগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। উপজেলা প্রাশসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে রোববার বিকেলে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও…
আগামী ১৬ জুলাই মঙ্গলবার প্রথিতযশা শহিদ সাংবাদিক শামছুর রহমানের হত্যাবার্ষিকী। এ উপলক্ষে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) এদিন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে, সকাল ৯.৩০ মিনিটে ইউনিয়ন অফিসে জমায়েত, ১০টায় কারবালায় সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও ১১.৩০ মিনিটে স্মরণসভা। কর্মসূচিতে ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিনসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্য, সাংবাদিক সমাজ ও সামাজিক ব্যক্তিত্বদের অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ করেছেন। -সংবাদ বিজ্ঞপ্তি