স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৪০ থেকে ৪৫ জন স্বেচ্ছাসেবক রয়েছে। সকাল থেকে রাত অবধি হাসপাতালে দাপিয়ে বেড়াচ্ছে। এই স্বেচ্ছাসেবকদের অধিকাংশ অবস্থান করেন জরুরি বিভাগে। মূলত জরুরি বিভাগে রোগী আসলে তাদের টলি করে নামানো ও নির্দিষ্ট বেডে পৌঁছে দেয়া তাদের কাজ। নামে স্বেচ্ছাসেবক হলেও রীতিমত চাঁদাবাজি শুরু করেছে তারা। তাদের এই বৈধ চাঁদাবাজির একটি মাত্র হাতিয়ার পরিচয় পত্র। আর সেটি দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিভিন্ন নামে দেওয়া এই পরিচয় পত্রে নেই ইস্যু ও মেয়াদ উত্তীর্ণের তারিখ। এই স্বেচ্ছাসেবক দলের অধিকাংশ সদস্য টলিতে রোগী উঠানোর জন্য উৎপেতে বসে থাকে জরুরী বিভাগে। দুর্ঘটনায় আহত রোগীদের জরুরি অক্সিজেন সেবাটিও দিতে জানেন…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবৈধ প্রক্রিয়ায় নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের উদ্যোগ নেয়ার অভিযোগ উঠেছে। নির্বাচন স্থগিতের জন্য আদালতে ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য রফিকুল ইসলাম ও মাজেদা বেগম অভিযোগ করেছেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম রবিউল ইসলামকে শোকজ করেছেন। অভিযোগে অভিভাবক সদস্য রফিকুল ইসলাম ও মাজেদা বেগম জানান, ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের জন্য প্রধান শিক্ষক যে ভোটার তালিকা প্রস্তুত করেছেন সেটা সম্পূর্ণ অবৈধ। ভোটার তালিকায় কোন ক্রমিক নম্বর দেয়া হয়নি। যার ফলে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সঠিকভাবে মনোনয়নপত্র পূরণ করার সুযোগ নেই। দশম শ্রেণির অভিভাবকদের ভোটার…
কালীগঞ্জ সংবাদদাতা ভারতে গিয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলমকে হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ডরিন। পোস্টে তিনি বলেন, আজ (মঙ্গলবার) ইমোতে ঝিনাইদহের কালীগঞ্জের মেয়র আশরাফুল আলমকে হত্যার হুমকি দিয়েছে, সেই সঙ্গে আমাকেও। সামাজিকমাধ্যম ইমোতে টেক্সট ম্যাসেজের মাধ্যমে এই হত্যার হুমকি দেয়া হয়েছে। সঙ্গে একটি আগ্নেয়াস্ত্রর ছবিও দেয়া হয়েছে। ডরিন বলেন, ‘ওই ম্যাসেজে লেখা ছিল, ‘কিরে আশরাফুল ভালো হলি না, আনারের মতো কি ডরিনের লাশ কিমা কিমা করতে চাস। তুইও…
সাতক্ষীরা সংবাদদাতা কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সাতক্ষীরা-খুলনা সড়ক অবরোধ করেছেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে খুলনা মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। অবরোধের ফলে খুলনা রোড মোড়ের তিন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। অথচ দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। তারা আরও বলেন, আমরা এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলায় আমাদের অনেক ভাই ও বোনেরা আহত হয়েছে। তাদের রক্ত ঝরেছে। এ ঘটনায় বিচারের দাবি জানাই।…
মণিরামপুর সংবাদদাতা দীর্ঘ বিশ বছর ধরে যশোরের মণিরামপুরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব-গ্রুপিংয়ে দু’ভাগে বিভক্ত উপজেলা বিএনপি। কোন্দল মিটিয়ে এক কাতারে আনতেও ব্যর্থ জেলা বিএনপি। সম্প্রতি দল পুনর্গঠনের কার্যক্রম গতি সঞ্চালন, দলীয় বিভাজন ও অনৈক্য দূর করতে কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হয়। মণিরামপুর উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন জেলা নেতারা। জেলার সমন্বয় ছাড়া অসমাপ্ত কমিটি গঠন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য পত্র দেয়া হয় উপজেলা আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের। জেলার নির্দেশনা উপেক্ষা করে শূন্যপদের বিপরীতে কমিটি গঠন করার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. শহীদ মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে। আহ্বায়কের একক সিদ্ধান্তে কমিটি গঠনে বিষয়ে জেলাতে অভিযোগ করেছেন…
ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের ওয়াজির আলী স্কুলের সামনে এ ঘটনা ঘটে। অহতরা হলেন- সরকারি কেসি কলেজের শিক্ষার্থী শারমীন সুলতানা, আল-মামুন, সাদিয়া জেরিন, নুসরাত জাহান সাথি, সাজ্জাদ হুসাইন, হিরক হোসেন, সিটি কলেজের শিক্ষার্থী রিহান হোসেন, রিমি খাতুন, শৈলকুপা ডিগ্রি কলেজের শিক্ষার্থী মানিক হোসেন, বাঙলা কলেজের মাহিন হোসেন ও কোটচাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী শিখন খান। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের পায়র চশমযর এলাকা থেকে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন ও সাধারণ সম্পাদক আল-ইমরানের নেতৃত্বে একটি দল দেশীয় অস্ত্র-শস্ত্রসহ মিছিল নিয়ে ওয়াজির আলী…
কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার বসন্তপুর এলাকা বিআই ডব্লিউটিএ কর্মকর্তারা পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে উপজেলার বসন্তপুর নদী বন্দরে অবকাঠামোগত উন্নয়নের অগ্রগতির বিষয়ে পরিদর্শনে আসেন বিআইডব্লিউটিএর এবং ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগ পরিচালক সাইফুল ইসলাম। প্রকৌশলী বিভাগের অতিরিক্ত প্রকৌশলী সাজেদুর রহমান, নৌ-সওজ বিভাগের যুগ্ম পরিচালক ছানোয়ার হোসেন। কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দীপাংকর দাশ। বিআইডব্লিটি টিএ’র সহকারী পরিচালক এহসান আহমেদ খান, বসন্তপুর নদীবন্দর বিষয়ক কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন, তালা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সোহাগ রানা। পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বন্দরের অবকাঠামো গত উন্নয়নের…
নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে মাটির কাঁচা সড়ক। যে সড়কটিতে বর্ষার প্রথম থেকেই হাঁটু কাঁদার সৃষ্টি হয়েছে। স্কুলগামী ছেলেমেয়েরা এ সড়ক বেয়ে চলার সময় প্রায়ই আচড়ে পড়ে কাঁদা মাটি মেখে বাড়ি ফিরছে। কৃষি প্রধান গ্রামটির এ সড়ক দিয়ে মালামাল বহন করাসহ গ্রামের হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের জরুরি চিকিৎসা সেবায় বিপদের সীমা থাকছে না। সড়কটি নিয়ে গ্রামবাসী এমন ভোগান্তিতে পড়ে পাকাকরণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে অনেক আগে থেকেই ধর্না দিয়েছেন। কিন্ত কাজের কাজ হয়নি। এমন অবস্থা বিরাজ করছে ঝিনাইদহ কালীগঞ্জের কোলা ইউনিয়নের কামালহাট গ্রামের মধ্যকার মাত্র এক কিলোমিটারের কাঁচা সড়কটির। যে সড়কটি দিয়ে আশপাশের কয়েক গ্রামের মানুষ…
পাঁজিয়া সংবাদদাতা কেশবপুর পৌরসভার সম্মেলন কক্ষে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে পৌরসভা পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ব্র্যাকের আইনি সহায়তা কর্মসূচির ডেপুটি ম্যানেজার ফাতেমা খাতুনের পরিচালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, আফজাল হোসেন বাবু, আব্দুল হালিম মোড়ল, জি এম কবির হোসেন, আসমা খলিল, প্রধান শিক্ষক ইসমোতারা খাতুন, প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ, পৌরসভার বিবাহ রেজিষ্টার ইমরান হোসেন প্রমুখ।
পাঁজিয়া সংবাদদাতা কেশবপুরে দলিতের বাস্তবায়নে দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে দলিত জনগোষ্ঠীর নেটওয়ার্ক বৃদ্ধিমূলক কর্মশালা সোমবার দিনব্যাপি উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে ইসলামিক রিলিফ, সুইডেন’র অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে। দলিতের মনিটরিং ও অডিট ম্যানেজার উত্তম কুমার দাসের সভাপতিত্বে এবং প্রকল্প কর্মকর্তা পান্না লাল ও প্রোগ্রাম অফিসার আনজুমান-আরার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রাবেয়া ইকবাল, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন প্রমুখ।