Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরসহ সারা দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউব বন্ধ থাকায় ব্যবহারকারীদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। তবে স্বস্তিতে রয়েছেন অভিভাবকরা। জেলার ৮টি উপজেলার সর্বত্র বাবা-মায়েরা খুশি, পাশাপাশি ছেলেমেয়েরা অখুশি। বর্তমান প্রজন্মের ৯৫ ভাগ শিক্ষার্থীসহ তরুণ-তরুণীরা ফেসবুক, টিকটক ও ইউটিউব ব্যবহার করে রাত-দিনের অধিকাংশ সময় পার করত। এখন তথ্যপ্রযুক্তির এসব খাত বন্ধ থাকায় লাখ লাখ তরুণ-তরুণী ও শিক্ষার্থী অলস সময় কাটাচ্ছে। ইতোমধ্যে অনেকে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছে। আবার এসব চালু না থাকায় বাবা-মায়েরা বেশ খুশি। তাদের সন্তানদের কাছে পাওয়াসহ নানা সৃজনশীল কাজে সময় কাটাচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেছেন। সংবাদকর্মী রাইসুল ইসলাম জানান, তার একমাত্র সন্তান সারা দিন ফেসবুক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও কেন্দ্রীয় যুবদল নেতা আব্দার ফারুকের ১৭তম হত্যাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কবর জিয়ারত, দোয়া মাহফিল, শ্রদ্ধা নিবেদন, কোরানখানি ও খাবার বিতরণ। নওয়াপাড়া ইউনিয়নের সাবেক এ চেয়ারম্যানের হত্যাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি তার পরিবারের পক্ষ থেকে কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকালে শেখহাটি পারিবারিক কবরস্থানে শহীদ আব্দার ফারুকের কবরে প্রথমে কেন্দ্রীয় বিএনপির পক্ষে দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা বিএনপির পক্ষে দলের আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া যশোর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপি-জামায়াত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রবেশ করে হত্যাযজ্ঞ চালিয়েছে। তারা সারি সারি লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতা দখলের দুঃস্বপ্নে বিভোর ছিল। তাদের সেই দেশ বিরোধী ষড়যন্ত্র শক্তহাতে মোকাবেলা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে শহরের পালবাড়ি মোড়, রবীন্দ্রনাথ সড়ক (আরএন রোড) ও সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুরে মতবিনিময় সভায় এই সব মন্তব্য করেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ। সভায় বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে এলাকাবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডাররা টার্গেট…

Read More

বেনাপোল প্রতিবেদক টানা ৫ দিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার রাত থেকে সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু হয়। গতকাল বুধবার সকাল থেকে বন্ধ হয়ে পড়া বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের আমদানি-রপ্তানি বাণিজ্য ও বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম শুরু হয়। গত শনিবার থেকে দুই পাশের বন্দরে প্রবেশের জন্য প্রায় ৩ হাজার ট্রাক পণ্য নিয়ে আটকা পড়েছিল। ইন্টারনেট সেবা চালু হওয়ায় এসব ট্রাক ঢুকতে শুরু করেছে বন্দরে। তবে এ কদিনে ব্যবসায়ীদের ১০০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এবং সরকারের রাজস্ব আয় কমেছে প্রায় ১৫০ কোটি টাকা। ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাকচালক অমিত জানান, ‘ইন্টারনেট চালু হওয়ায় বেনাপোল বন্দরে পণ্য নিয়ে প্রবেশ…

Read More

মণিরামপুর সংবাদদাতা সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের কর্তা ব্যক্তিদের সামনে এক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা মহলে ব্যপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত ১৮ জুলাই মণিরামপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল টুনার্মেন্ট চলাকালে আওয়ামী লীগের দুই নেতার হাতে ইমদাদ হোসেন নামে এক শিক্ষক লাঞ্ছিত হন। ঘটনার সময় সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আবু মোত্তালেব আলমসহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার (১৮ জুলাই) পাঁচাকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাঝ লাউড়ী কল-কাকলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফাইনাল খেলা চলছিল। এ সময় দু’পক্ষের খেলোয়াড়দের নিয়ে জটিলতা সৃষ্টির…

Read More

মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাটি বহনকারী অবৈধ গাড়ি চলাচল করায়, রাস্তার উপর কাঁদামাটি পড়ে রাস্তার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কাঁদামাটি ও সৃষ্টি ধুলাবালির কারণে স্থানীয় বাসিন্দা ও পথচারীরের রাস্তা দিয়ে চলাচলের ঝুঁকি বাড়ছে। রাজগঞ্জের কলেজ যাওয়ার রাস্তা, ত্রিমোহনী রোডের শশ্মান মোড়সহ বিভিন্ন পাকা রাস্তায় চলাচল করছে মাটি বহনকারী অবৈধ গাড়ি। গাড়িতে করে মাটি বহন করায় রাস্তার উপর কাঁদামাটির দলা পড়ছে। এতে করে ওই রাস্তার উপর পড়া কাঁদামাটি ও মাটি থেকে সৃষ্টি ধুলাবালির কারণে চরম দুর্ভোগে এলাকাবাসী রয়েছে। শনিবার দেখা গেছে- রাজগঞ্জ ত্রিমোহনী রোডে ও কলেজ রোডে মাটি ভর্তি ট্রাক্টর ট্রলি প্রচণ্ড গতিতে মাটি বহন করছে। এতে করে মাটির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে পুলিশের বাধায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। শিক্ষার্থী হত্যা ও সরকারের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১২টায় দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির ডাক দিয়েছিল দলটি। তার আগেই দলীয় কার্যালয়ে প্রবেশের সবগুলো রাস্তায় বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। কর্মসূচিতে যোগ দিতে আসা দলীয় নেতা-কর্মীদের রাস্তা থেকেই ফেরত পাঠিয়ে দেয় তারা। তবে বিক্ষোভ কর্মসূচি পালন করতে না দেওয়ার প্রতিবাদে পরে শহরের সাতটি স্থানে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। দলটির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের বলেন, স্থানীয় প্রশাসনকে জানিয়েই শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অথচ সেটাও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: বিগত কয়েক দিনে সারাদেশে কোটাবিরোধী আন্দোলনের নামে চলমান সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে যশোরের সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা। গতকাল বুধবার আন্তঃজেলার কয়েকটি রুটে বিশেষ নিরাপত্তায় বিচ্ছিন্নভাবে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করেছে। বেনাপোল পোর্ট থেকে খালাস করা হয়েছে প্রায় ৩৫ টা পণ্যবাহী ট্রাক। যশোর নিউমার্কেট ও শংকরপুর বাস টার্মিনাল থেকেও কিছু বাস ঢাকার উদ্দেশ্যে ছাড়তে দেখা গেছে। সবমিলিয়ে কারফিউয়ের পঞ্চম দিনে যশোরের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ছিল। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক অনেকটা কমেছে। রাস্তায় যানবহন চলাচলের সাথে সাথে লোকজনের উপস্থিতি বেড়েছে। শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ ছাড়া শহরের সর্বত্র সেনাবহিনী, পুলিশ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: কারফিউ শিথিল থাকায় বুধবার কর্মব্যস্ত যশোর শহরে ফিরেছে পুরনো প্রাণচঞ্চল চেহারায়। অফিস-আদালত বসেছে যথারীতি। খুলেছে দোকানপাট। ফুটপাতে বসেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। শহরে চলাচল করছে ছোট-বড় সব ধরনের যানবাহন। জেলা শহর থেকে ঢাকাসহ অন্য জেলার উপজেলার উদ্দেশেও ছেড়ে গেছে যাত্রীবাহী বাস। কয়েক দিন বন্ধের পর খুলে যাওয়া ব্যাংকগুলোতেও ছিল গ্রাহকদের উপচে পড়া ভিড়। শহরের মাছবাজারসহ অন্যান্য কাচা বাজারগুলোতেও ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে কারফিউ শিথিল থাকলেও শহরের বিভিন্ন মোড় ও সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ছিল বিগত কয়েক দিনের মতোই। জেলাবাসী প্রত্যাশা করেছেন, দ্রতই এ সংকট কেটে যাবে। আবার স্বাভাবিক হবে দেশ। সচল হবে ব্যবসা বাণিজ্য। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: শখের বসে কাপড়ে নকশি তোলার কাজ শিখেছিলেন। কে জানতো এটিই তার উপার্জনের একমাত্র মাধ্যম হয়ে উঠবে। যে নারী কয়েক বছর আগেও ঘরের বাইরে বের হতেন না, সংসার ও সন্তানদের লেখাপড়ার খরচ জোগানো নিয়ে চোখেমুখে অন্ধকার দেখেছিলেন, সেই নারী এক দশকে হয়ে উঠলেন উদ্যোক্তা, ঘুরছেন দেশ-বিদেশে। যার মাসে আয় ২০-২৫ লাখ টাকা। জীবন-সংগ্রামের এই গল্পটা যশোর শহরের সার্কিট হাউজপাড়া এলাকার সালমা ইসলামের। শুধু সালমা ইসলাম নয়, ডিজিটাল জেলা যশোরে এমন লড়াকু যোদ্ধা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সহস্রাধিক জন। যারা নানা ঘাত-প্রতিঘাত জয় করেছেন, সমাজের বাধা-বিপত্তি ঠেলে জ্বালিয়েছেন জয়ের মশাল। যশোরে নারীর জয়যাত্রা এখন সর্বত্রই। নারী তার আপন মেধা-যোগ্যতায় স্থান…

Read More