Author: banglarbhore

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর রেলওয়ে স্টেশনের সামনে ফলের ডালি সাজিয়ে বসেছেন আছিরোন নেছা নামে এক মধ্যবয়স্ক মহিলা। তিনি ফলের ডালি থেকে মাঝে মাঝে মাছি তাড়াচ্ছেন। অপেক্ষা করছেন ক্রেতার জন্য। দশ দিন ধরে প্লাটফর্ম বন্ধ। তাই স্বাভাবিক ভাবে লোকজনের পদচারণা কম। এতে করে স্টেশন এলাকার আছিরোন নেছার মত ছোট ছোট ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। আছিরোন নেছার সাথে বাংলার ভোরের এই প্রতিবেদকের কথা হলে তিনি কান্না ভেজা কন্ঠে বলেন, আহারে সোনারে আমাদের অবস্থা খুবই খারাপ। করোনার সময়ও বেঁচা বিক্রি হয়েছে। আজ ১০ দিন ধরে ক্রেতার জন্য অপেক্ষা করছি। ফল নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের অনেক টাকা লস হয়ে যাচ্ছে। স্বাভাবিক সময়ে ১০ থেকে ১৫…

Read More

হাসান আদিত্য যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের তিন বছরের কমিটি পূর্ণাঙ্গ হলো সাড়ে চার বছর পর। পূর্ণাঙ্গ কমিটিতে তরুণ ও সাবেক ছাত্রনেতা জায়গা করে নিলেও বাদ পড়েছেন উপজেলার অনেক ত্যাগি নেতা ও বিগত কমিটির কেউ কেউ। সাধারণ সম্পাদক হাসান আলীর ছেলে ও দুই স্ত্রীর তিন ভাই কমিটিতে জায়গা পেয়েছেন। দলীয় নেতাকর্মী হত্যা মামলার এমন আসামিও স্থান পেয়েছেন কমিটিতে। কমিটি গঠনে মানা হয়নি সিনিয়র-জুনিয়রও। এছাড়া পদ পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও বিএনপি থেকে যোগ দেয়া ব্যক্তিরাও। এদিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। দুর্দিনের নেতাকর্মীরা তাদের কাক্সিক্ষত পদ না পাওয়ায় দলের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব চরমে…

Read More

ক্রীড়া ডেস্ক টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই লম্বা বিরতিতে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট। আসন্ন পাকিস্তান সফর দিয়ে আবারও ব্যস্ততা শুরু করছে বাংলাদেশ। এই সফরের আগে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। বিশ্বকাপ শেষে তিনি অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে গিয়েছিলেন। লম্বা ছুটি কাটিয়ে এবার ফিরলেন বাংলাদেশ কোচ। হাথুরুর সঙ্গে বাংলাদেশ দলের ট্রেনার নিক লিও ঢাকায় এসেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন মুশতাক আহমেদ। আসন্ন পাকিস্তান সফরেও তাকে একই দায়িত্ব পালন করতে দেখা যাবে। শুক্রবার তার বাংলাদেশে পা রাখার কথা রয়েছে। সেই সঙ্গে সহকারী কোচ নিক পোথাসও এদিন ঢাকায় ফিরবেন বলে জানা গেছে। ফলে বোঝাই যাচ্ছে কোচিং স্টাফদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে অনলাইনে জুয়া খেলতে মায়ের গহনা চুরি করে নিখোঁজ হওয়া ছেলের শেষ রক্ষা হয়নি। প্রায় তিন ভরি সোনা নিয়ে চম্পট দেয়া জুয়ায় আসক্ত ছেলে মুন্না হোসেনকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। একই সাথে উদ্ধার হয়েছে দুই ভরি চারআনা ওজনের সোনার গহনা ও দুটি মোবাইল ফোন। এছাড়া ছেলে মুন্নার সহকারী মণিরামপুরের দুর্বাডাঙ্গা গ্রামের রহমাতুল্লাহকে আটক করা হয়েছে। এ ঘটনায় মুন্নার মা মণিরামপুরের পাড়দিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী মণিরামপুর থানায় মামলা দায়ের করেছেন। ডিবির এসআই মফিজুল ইসলাম জানান, মুন্না অনলাইন জুয়ায় আসক্ত ছিল। প্রতিনিয়ত তিনি জুয়া খেলতেন। একপর্যায়ে ঘরের আলমারি থেকে তার মায়ের তিন ভরি ওজনের সোনার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বিদ্যুৎ বিল উঠার অভিযোগ ও সরকারি দপ্তরে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করার ঘটনায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্মকর্তারা তোপের মুখে পড়েছেন। রোববার দুপুরে জেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভায় জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের কাছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা এই তোপের মুখে পড়েন। নানা সময়ে ভুতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগ ও নোটিশ ছাড়াই সরকারি দপ্তরগুলোর সংযোগ বিছিন্ন করার ঘটনায় সভায় উপস্থিত সদস্যরা সমিতির মহাব্যবস্থাপককে শান্তির আওতায় আনার দাবি তুলেন। সভায় তাৎক্ষণিক কোন শাস্তি না দেয়া হলেও এই ঘটনায় শোকজ করা হবে জানান জেলা প্রশাসক। বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের অমিত্রাক্ষরে জেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  কোটা সংস্কার আন্দোলন চলাকালে সারাদেশে হতাহতের ঘটনার বিচার ও রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে মানববন্ধন ও শোক মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। সকালে শহরের মুজিব সড়ক এলাকায় সংগঠনের নেতাকর্মীরা এ মানবন্ধন ও শোক মিছিল করে। মানববন্ধনে হত্যা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোটের যশোর জেলা নেতা জিল্লুর রহমান ভিটু, সিপিবি যশোর জেলা শাখার সভাপতি কমরেড আবুল হোসেন, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনুসহ অন্যান্যরা। মানববন্ধন শেষে এ ঘটনার প্রতিবাদে শহরে শোকর‌্যালী বের হয়।

Read More

নড়াইল সংবাদদাতা নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) গভীর রাতে নড়াইল সদরের কমলাপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় টহল পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির নানা ধরনের সরঞ্জাম উদ্ধার করে। পুলিশ তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা করেছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে কমলাপুর কুণ্ডুপাড়া এলাকায় শ্যামা কুণ্ডুর বাড়ি একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে দুইজন পালিয়ে যায়। পরে নানা ধরনের সরঞ্জাম ও মোটরসাইকেলসহ পাঁচজনকে পুলিশ আটক করে। গ্রেপ্তারকৃতরা হলো- নড়াইলের নড়াগাতি থানার মুরাদ মোল্যা (২৮), খুলনার কয়রা থানার চরমুখা গ্রামের আব্দুর রউফ (৪০),…

Read More

রাজগঞ্জ সংবাদদাতা যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের জাকির হোসেন থাকেন মালয়েশিয়ায়। মোবাইল ডাটা ইন্টারনেট বন্ধ থাকায় গত ৬/৭ দিন স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তার স্ত্রী। ওই গৃহবধূ বলেন, তিন বছর ধরে তার স্বামী প্রবাসী। আগে নিয়মিত ম্যাসেঞ্জারে যোগাযোগ হলেও এখন ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগ করতে পারছেন না। বিদেশ থেকে আইএসডি ফোন দিলেও ঠিকমত কথা বলা যাচ্ছে না বা শোনা যাচ্ছে না। সাত বছরের মেয়ে নিয়ে তিনি বেশ উৎকণ্ঠায় আছেন স্বামীর নিয়মিত খোঁজ নিতে না পেরে। এই গৃহবধূ একা নন, তার মতো রাজগঞ্জের কয়েক শত মানুষ তাদের প্রবাসী স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। রাজগঞ্জের হানুয়ার…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সদর উপজেলার রায়পুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা স্বামী পরিত্যাক্তা রাহিমাকে হত্যার চেষ্টার অভিযোগে হওয়া মামলায় থানা পুলিশ রাশিদা খাতুন নামি এক মহিলাকে আটক করেছে। মামলা সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই সন্ধ্যায় রায়পুর আশ্রয়ণ প্রকল্পের ঘরে স্বামী পরিত্যাক্তা রাহিমাকে পূর্ব শত্রুতার জেরে কাঠের চলা, লোহার রড, কাইচি নিয়ে এলাপাতাড়িভাবে রাহিমাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে রক্তাক্ত জখম করে। এ সময় হামলাকারী রাহিমার মাথার চুল কেটে ও আগুনের ছ্যাকা দিয়ে হাত ও পায়ের বিভিন্ন স্থানে পুড়িয়ে দেয়। ওই ঘটনায় সাতক্ষীরা হাসপাতালে চিকিৎসাধীন রাহিমা রায়পুর গ্রামের শহিদুল মোল্লার স্ত্রী আমেনা খাতুন, আব্দুল গফফার সরদার, রাশিদা খাতুন, জাহিদুল ইসলাম এবং আজিজুর রহমানকে…

Read More

মণিরামপুর সংবাদাদাতা যশোরের মণিরামপুরে দুস্থ রোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান চলাকালে দু’পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে মণিরামপুর উপজেলা পরিষদ হলরুমের সামনে এ ঘটনা ঘটে। এ সময় এমপির ব্যক্তিগত নিরাপত্তা কর্মী ও এক ডিএসবিসহ অন্তত: ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে গরীব ও দুস্থ রোগীদের মধ্যে চেক বিতরণের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী…

Read More