Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও একদলীয় ফ্যাসিস্ট শাসনব্যবস্থা কায়েমের মাধ্যমে ১৬ বছরের গুম, খুন, উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারসহ মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার ও রাজনীতি নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে গণঅধিকার পরিষদ যশোর জেলা। বুধবার মিছিল শেষে জেলা প্রশাসকের মাধমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়। দাবিগুলো হল, জুলাই- আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিগত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্ত ও শহীদদের সঠিক তালিকা তৈরি, ক্ষতিপূরণ এবং যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক গণহত্যার মাস্টারমাউন্ড শেখ হাসিনাসহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি এবং বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার সাথে জড়িতদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। অথচ গত ১৬ বছর কৃষকদের বঞ্চিত করা হয়েছে। তারা নায্য মূল্যে বীজ, সার, কীটনাশক ও সেসচের জন্য বিদ্যুৎ পায়নি। তিনি বলেন, গত ১৬ বছর কৃষক তার উৎপাদিত ফসলের নায্য মূল্য পায়নি, কিন্তু ভোক্তাকে উচ্চমূল্য দিতে হয়েছে। আওয়ামী লীগের সিন্ডিকেট এই টাকা লুটপাট করেছে। এ নিয়ে শেখ হাসিনার কোন ভাবনা ছিল না। বুধবার বিকেলে যশোর সদর উপজেলার লেবুতলা মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা আনোয়ারুল ইসলাম হ্যাপির সভাপতিত্বে অনিন্দ্য ইসলাম অমিত আরো…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত হয়েছে। বুধবার জেলা সরকারি গণগ্রন্থাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোরে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন এবং আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন, লেখক গবেষক বেনজিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান। জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মমতাজ খাতুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সেরা পাঠকসহ বইপাঠ, চিত্রাঙ্কন, রচনা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বর্তমান কমিটির সভাপতি এম তমাল আহমেদকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানাকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বুধবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। আগামি ৩০ দিনের মধ্যে জেলা য্বুদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণে নির্দেশনা প্রদান করা হয়েছে। কমিটির বাকীরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সাংগঠনিক নীতি বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনের যশোর জেলা সদস্য সচিব জেসিনা মোরশেদ প্রাপ্তি’র পদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান। তবে জেসিনা দাবি করেছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে উপজেলা কমিটি গঠন সংক্রান্ত সাংগঠনিক নীতি বহির্ভূত কিছু কর্মকান্ড নিয়ে নজরে আসে কেন্দ্রীয় কমিটির কাছে। যার পেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মোরশেদ প্রাপ্তি’র পদটি সাময়িকভাবে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘উন্নয়নের স্বপ্ন দেখিয়ে আওয়ামী লীগ কৃষকদের ভোট নিয়ে ক্ষমতায় গিয়েছিল। কিন্তু তারা কৃষকের কথা মনে রাখেনি। গায়ে গতরে খেটে কৃষকের ভাগ্য উন্নয়ন হয়নি। মোটাতাজা হয়েছে শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা। উৎপাদিত ধান, পাট, সবজির নায্য দাম পায়নি। ২০ টাকার সার ৩০ টাকায় বিক্রি করেছে। সার পেট্টোলের দাম বাড়িয়ে উৎপাদন খরচ দ্বিগুণ করেছে। কৃষকের ভোটে এমপি মন্ত্রী হয়ে নেতারা মিথ্যা মামলা দিয়ে আমাদের বাড়িতে ঘুমোতে দেয়নি। পাকা ধান না কেটে পুলিশের ভয়ে বাগানে বাগানে রাত কাটিয়েছি।’ কথাগুলো বলছিলেন যশোর সদর উপজেলা চুড়ামনকাটি ইউনিয়নের কমলাপুর গ্রামের কৃষক মহাসিন আলম। মঙ্গলবার বিকালে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের সর্দার বাগডাঙ্গা মাঠে সমাবেশে যোগ…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি স্বজনকে দেখতে এসেছেন আবদুর রহমান। তাঁর জন্য কিনতে চান বেদানা ফল। কিন্তু দোকানে গিয়ে দাম শুনে পড়েন বিড়ম্বনায়। দাম চড়া হওয়ায় কিছুটা সাশ্রয়ের আশায় ঘোরেন এক দোকান থেকে আরেক দোকানে। অবশেষে শুধু মাল্টা কিনে স্বজনকে দেখতে যান তিনি। শুধু আবদুর রহমান নয়, তার মত স্বল্প আয়ের মানুষের সাধ থাকলেও ফল কেনার সাধ্য হচ্ছে না অনেকেরই। আব্দুর রহমান বলেন, কিছু দিন আগেও যে বেদানার দাম ২৮০ টাকা ৩০০ টাকা ছিল তা এখন ৪০০ থেকে সাড়ে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। গরীব মানুষেরা অসুস্থ হলে একটু ফলমূলও কিনে খেতে পারছে না। দিন দিন ফলের…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরার শ্রীপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল কীটনাশক উদ্ধা করেছেজাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলার কর্মকর্তারা। জানা গেছে, শ্রীপুর উপজেলার মাটিকাটা বাসস্ট্যান্ড এলাকার আলী আজগার খানের মেসার্স খান ট্রেডার্সে প্রায় ৭-৮টন সেনজেনটা কোম্পানির নকল ও ভেজাল কীটনাশক, বালাইনাশক (থিয়োভিট, গ্রোজিন, সিবিক্রন) পণ্য মজুদ রাখার খবর পায় সেনজেনটা কোম্পানি । এ অবস্তায় কোম্পানির একটি টিম ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলার সহকারী পরিচালক সজল আহম্মেদ এবং পুলিশ সদস্যসহ মঙ্গলবার বিকেলে মেসার্স খান ট্রেডার্সে অভিযান পরিচালনা করে। এ সময় দোকানে বিপুল পরিমান নকল ও ভেজাল সেনজেনটা কোম্পানির কিটনাশাক পাওয়া যায়। তবে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ দেখে দোকান…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সাতক্ষীরায় আগমন উপলক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ মত বিনিময়কালে আগামী ১১ ফেব্রুয়ারি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সাতক্ষীরায় আগমন উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা হয়। এ সময় তিনি নিসচা সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান সামছুজ্জামান, সংগঠনের উপদেষ্টা এবং সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কালাম, সভাপতি মুহাম্মাদ দিদারুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক…

Read More

মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে প্রায় ৩০ বছর আগে স্থাপিত শহিদ মিনার ভেঙে ওয়াশরুম করার অভিযোগ উঠেছে। উপজেলার কুশোরীকোনা-কামিনীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। একই মাঠে স্থাপিত মাধ্যমিক বিদ্যালয় ও ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছর শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আসছে। এতে করে আসন্ন মহান একুশে ফেব্রুয়ারিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আশংকার সৃষ্টি হয়েছে। তবে প্রধান শিক্ষকের দাবি মাঠে পানি জমে থাকায় জায়গা সংকটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরাদ্দকৃত এই ওয়াশব্লক করা হয়েছে। আগামী শহিদ দিবসের আগেই তিনি নতুন করে শহিদ মিনার নির্মাণ করা হবে বলেও তিনি…

Read More