পাঁজিয়া সংবাদদাতা কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক/আহ্বায়ক,যুগ্ম আহ্বায়ক দের নিয়ে এক জরুরি সভা বুধবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সম্প্রীতি ও শৃঙ্খলা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে উপজেলার যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য আবুল হোসেন আজাদ। সভায় পরামর্শমূলক বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক মশিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, সহ সভাপতি কুতুবুদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, উপজেলা…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক সরকারি নির্দেশনায় মঙ্গলবার থেকে সবকিছু খোলার নির্দেশনা দিলেও কি হয় এ আশংকায় বন্ধ ছিলো অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান। ফলে শহরে জনসাধারণের চলাচল ছিল একেবারেই কম। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে সেবা নেয়ার উপস্থিতির হার ছিলো কোন রকম। জানাগেছে, গত সোমবার সরকার পদত্যাগের বিজয়মিছিল থেকে শহরের পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে অগ্নিসংযোগের কারণে ২৪ নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন নেতাকর্মীদের বাড়িঘর ভাংচুর অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। গ্রাম অঞ্চলে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় জেলায় সাধারণ মানুষের মাঝে একরকম আতঙ্ক বিরাজ করছে। সরেজমিনে যশোর শহরে ঘুরে দেখা গেছে, শহরের সাধারণ মানুষের মধ্যে চলাচল খুবই কম। শহরের দড়াটানা, চাঁচড়া, মণিহার, চিত্রামোড়সহ…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরে মন্দির ও হিন্দু অধ্যুষিত এলাকাগুলো রাত জেগে পাহারা দিয়েছে জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার রাতে পাড়ায় পাড়ায় লাঠি হাতে তারা হিন্দু সম্প্রদায়ের মানুষদের পাশে দাঁড়ান। এতে করে স্বস্তি ফিরে আসে হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন সদস্যকে গত দুই দিন ধরে মাঠে দেখা যায়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিকরা। জানা গেছে, যশোরের বেশিরভাগ থানায় এখন পুলিশের কোনও সদস্য নেই। সবাই নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন। ব্যক্তিগত নিরাপত্তার জন্য আত্মীয়স্বজনের বাসায় অবস্থান করছেন অনেকে। সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ ঊর্ধ্বতন কর্মকর্তারা আত্মগোপন করেছেন। শহরের বেজপাড়া ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাজ্জাদ হোসেন…
বাংলার ভোর প্রতিবেদক সীমান্তের অবৈধ পথে কেউ যাতে ভারতে পালাতে না পারে তার জন্য আজ থেকে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার দুপুরে সীমান্তে সতর্কতা জারীর বিষয়টি গণমাধ্যমকর্মীরের নিশ্চিত করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম। বিজিবি সূত্রে জানায়, সরকার পরিবর্তনে অনেক অপরাধীদের ভারতে পালানোর সম্ভবনা রয়েছে। তবে কোন ভাবে যাতে ভারতে পালাতে না পারে বিজিবি সদস্যস্যদের সতর্ক থাকতে নির্দেশনা দিয়ে রেল এ্যালার্ট জারি করা হয়েছে। জানা যায়, যশোরের বেনাপোল অংশে ভারতের সাথে বৃহৎ সীমান্ত পথ রয়েছে। এতে এ সীমান্ত পথে পালানোর সুযোগ থেকে যায়। বেনাপোল ছাড়াও দেশের অনান্য সীমান্তে একই ভাবে সতর্কতা জারি…
বাংলার ভোর প্রতিবেদক এক দশকের বেশি সময় পর তালা খুলে দলীয় কার্যালয়ে প্রবেশ করলেন যশোরের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মঙ্গলবার বিকালে পাঁচ শতাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের ঢাকা রোডস্থ মোল্লাপাড়া মোড়ে জেলা কার্যালয়ে প্রবেশ করেন সংগঠনটির জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। নেতাকর্মীরা জানিয়েছেন, ২০১৮ সালের ২৮ অক্টোবর উপজেলা নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়টি তালা মেরে দেন। পরবর্তীতে তারা দলীয় কার্যালয়ে কোন প্রগ্রাম না করলেও গোপনে বিভিন্ন মসজিদ ও বাসাবাড়িতে দলীয় কার্যাক্রম চালিয়ে আসছিলেন। তবে ২০২১ সালে কার্যালয়টি পিতৃহীন, মাতৃহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তা’লীমুর কুরআন বালিকা শিশু মক্তব এবং আল হেলাল ইয়াতিমখানা ও ডে কেয়ার নামে দুটি মাদ্রাসা স্থাপন…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের চিত্রা মোড়ে পুড়ে অঙ্গার হয়ে দাঁড়িয়ে আছে ১৪ তলা বিশিষ্ট একটি ভবন। পাঁচ তারকা হোটেলটি একদিন আগেও ভবনটির গ্লাস আর অ্যালুমিনিয়ামের পাতের বহিরাবরক চকচক করছিলো। অথচ আজ সেই ভবনটির অবকাঠামো ছাড়া আর কিছু নেই। আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার পর লুট করে নিয়ে যাওয়া হয়েছে হোটেলের ভিতরে পুড়ে যাওয়া বালিশ কাঁথা বিছানা চাদর থেকে শুরু করে বিলাসবহুল সব জিনিসপত্র। এমনকি মঙ্গলবার দিনভরও লুটপাট করতে দেখা গেছে। যে যেভাবে পারছেন জিনিসপত্র ভেঙ্গে খুলে নিয়ে যাচ্ছেন। বৃহত্তর যশোর অঞ্চলের পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালের মালিক যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। তিনি যশোর -৬ (কেশবপুর) আসনের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়া, অভয়নগর ও চৌগাছা উপজেলায় অসংখ্য হিন্দু বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে। ভয়ে অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। ধর্মীয় সংখ্যালঘু পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তা নিয়ে শংকায় রয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন বলেন, ধর্মীয় সংখ্যালঘু পরিবারের লোকজন চরম আতংকে দিন পার করছে। অসংখ্য পরিবারে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। আমরা অসংখ্য মানুষের ফোন পাচ্ছি। তাদের আর্তনাদ শুনছি। প্রশাসন বলতে কিছুই নেই, কার কাছে অভিযোগ দিবো বুঝতে পারছি না। তিনি আরও জানান, বিএনপির…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোর জেনারেল হাসপাতালে একদিনে রেকর্ড সংখ্যক লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত করা প্রায় সব মৃতদেহ অগ্নিকান্ডের ঘটনায় নিহত। গত সোমবার যশোরের পাঁচ তারকা জাবির ইন্টারন্যাশনার হোটেলে অগ্নিকাণ্ডের তাদের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে নেয়া হয় যশোর জেনারেল হাসপাতাল মর্গে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা যায়, হোটেল জাবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় ইন্দোনেশিয়ার একজন নাগরিক, সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীসহ অর্ধশতাধিক মানুষ ক্ষতিগ্রস্থ হন। এর মধ্যে নিহত হন ২৪ জন। বাকি ৩৫ জন চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য যশোরের বাইরে নেওয়া হয়েছে কয়েকজনকে। নিহতদের মধ্যে অধিকাংশের বয়স ১৮ থেকে ৩৫ বছর। নিহত ২২ জনের ময়নাতদন্ত সম্পন্ন…
বাগআঁচড়া সংবাদদাতা যশোরর শার্শার বাগআঁচড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শোকসভা ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল পাঁচটায় বাগআঁচড়া জিরো পয়েন্টে এ শোকসভা ও শোক র্যালিতে অনুষ্ঠিত হয়। উক্ত শোক সভা ও র্যালিতে প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা বিএনপি’র অন্যতম সদস্য মফিকুল হাসান তৃপ্তি। এ সময় আরো উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপি’র সদস্য শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামের যশোর জেলা শাখার সাবেক আমির মাওলানা আজিজুল ইসলাম, থানা যুবদল নেতা ইমদাদুল হক, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ মিঠু, কুদ্দুস বিশ্বাস, কায়বা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, সাবেক ছাত্রনেতা আলমগীর কবির, কামরুজ্জামান মুন্নাসহ বিএনপি’র…
মাগুরা সংবাদদাতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরায় পুলিশের গুলিতে নিহত ছাত্রনেতা রাব্বিসহ ছয় জনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় মাগুরা পারনান্দয়ালী বেপারীপাড়া মসজিদের সামনে হাইওয়ে সড়কে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের হাজারো মানুষ অংশগ্রহণ করে। জানাজা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা সমন্বয়ক শফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ ও মো. কুতুবউদ্দিন বক্তব্যকালে আইন শৃঙ্খলা রক্ষার আহ্বান জানান। পরে শহরে শোক র্যালি বের হয়।