চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে সাকিব হোসেন (১৩) নামের এক মানসিক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত সাকিব পৌরসভার ৫ নং ওয়ার্ডের কোল্ডস্টোর পাড়ার উজ্জ্বল হোসেনের ছেলে। নিহতের প্রতিবেশিরা জানান, সাকিব শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিল। ঘটনার দিন সকাল থেকে সাকিবকে খুজে পাওয়া যাচ্ছিল না। বেলা ১১ টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। সাকিবের স্বজনরা জানান, সে জন্ম থেকেই শারীরিক ও মানসিক রোগী ছিল। চৌগাছা সরকারি হাসপাতালের আবাসিক…
Author: banglarbhore
মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুর পৌরসভার মোহনপুর গ্রামের বাসিন্দা সোহাগ কুন্ডু একজন শিক্ষার্থী। ২০০৭ সালের ১০ ডিসেম্বর তিনি তার জন্ম নিবন্ধন করেছিলেন। এরপর ২০২২ সালের ২০ এপ্রিল ব্যক্তিগত প্রয়োজনে পৌর পরিষদ থেকে নিজের জন্ম সনদের অনলাইন কপি সংগ্রহ করেন তিনি। এতেই বাঁধে বিপত্তি। মূল জন্ম সনদে সোহাগ কুন্ডুর জন্ম তারিখ ১২ মে ২০০৪ থাকলেও অনলাইন কপিতে আসে ১০ ডিসেম্বর ২০০৭ সাল। সোহাগ কুন্ডুর জন্মনিবন্ধন সনদে দেখা যায়, পৌরসভার জন্মনিবন্ধন প্রস্তুতকারী শিরিনা খাতুন জন্ম তারিখের যায়গায় নিবন্ধন তারিখ বসিয়েছেন। শুধু সোহাগ কুন্ডু নয়, একই অবস্থা উপজেলার অনেকের ক্ষেত্রেই ডিজিটাল জন্ম নিবন্ধন সনদে এ রকম অসংগতি দেখা দিয়েছে। একই নামে একাধিক সনদ দেয়ার…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মনিরামপুরে ওলিয়ার রহমান (৩১) নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১টার দিকে থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে। ওলিয়ার রহমান উপজেলার খানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি মুন্সিখানপুর গ্রামের মোসলেম গাজীর ছেলে। মনিরামপুর বাজারে তাঁর ‘মাছের বাড়ি’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী ওলিয়ার রহমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, ৫ আগষ্টের আগে কোতয়ালি থানার একটি মামলায় ওলিয়ারকে গ্রেফতার করা হয়েছে। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর উপজেলার বালিয়াডাঙা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকে গুলিবর্ষণ ও বোমার বিষ্পোরন…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটকদের দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতারকৃতদের মধ্যে একাদশ সংসদ নির্বাচনে যশোরের একটি ভোট কেন্দ্রে নাশকতার মামলায় আসামি যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের বলরামপুরের ফেরদৌস আলম, যশোরের উপশহর ডি-ব্লকের মিজানুর রহমান রাফি, শেখহাটি তরফ নওয়াপাড়ার আব্দুল হামিদ খোকন, ফতেপুরের ভায়না গ্রামের মদন কুমার ঘোষ, একই গ্রামের শেখ হারুন অর রশীদ, রামকৃষ্ণপুরের সোহরাব হোসেন শিহাব, লেবুতলার এনায়েতপুরের শাহিনুর রহমান, একই গ্রামের তুষার ও লেবুতলার জাহাদায়। তারা ইউনিয়ন…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শার বেলতলা মৌসুমি ফল বাজারে (কৃষি পণ্য) কুল বোঝাই প্রতি ট্রাক থেকে ২০০ থেকে ৪০০ টাকা জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ট্রাক শ্রমিকের নামে কিছু অসাধু শ্রমিক ও বাজার কমিটি একত্রিত হয়ে সিলিপের মাধ্যমে ট্রাক প্রতি ২শ’ থেকে ৪শ’ টাকা করে চাঁদা আদায় করছে বলে ট্রাক চালকদের অভিযোগ। চাঁদা না দিলে ট্রাক লোড-আনলোডে বাধা ও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ট্রাক চালকরা জানান, যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে বেলতলা নামক স্থানে গড়ে উঠেছে মৌসুমি ফলের বাজার। প্রতিবছর কুল ও আম মৌসুমে এ বাজারে প্রতিদিন পাইকারি ফল বেচাকেনা হয়। চলতি মৌসুমে রাজধানী ঢাকা, সিলেট, ফরিদপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা…
বাংলার ভোর প্রতিবেদক শ্রদ্ধা, ভালোবাসা ও সমাজ বদলের লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারের মাধ্যমে চির বিদায় জানানো হয়েছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্মানিত সদস্য, আজীবন বিপ্লবী, কমিউনিস্ট মুক্তিযোদ্ধা জাকির হোসেন হবিকে। জাকির হোসেন হবি শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার বেলা ১২টায় তার মরদেহ প্রিয় পার্টি অফিস যশোর শহরের ভোলা ট্যাংক রোডে আনা হয়। সেখানে হবির কফিনে শ্রদ্ধা জানান বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয়, যশোর জেলা, নড়াইল জেলা, খুলনা জেলাসহ বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ। এরপর পর্যায়ক্রমে বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বিবর্তন…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। সভায় অংশ নেন ৮ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা। সভায় জানানো হয়, প্রকল্প শুরুর পর চলতি বছরের ফেব্রুয়ারি-ডিসেম্বর ২০২৫ পর্যন্ত যশোর জেলায় গ্রাম আদালতে মামলা দায়ের হয় ১ হাজার ৫৬৮টি। এর মধ্যে সরাসরি ইউনিয়ন পরিষদে দায়ের হয় ১ হাজার ৩৪৮টি, জেলা আদালত থেকে পাঠানো হয় ২২০টি। এর মধ্যে দেওয়ানি ৮১২টি ও ফৌজদারি…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে খোরশেদ আলম নামে এক কৃষকের দেড় বিঘা জমির সরিষা পুড়িয়ে দেয়া হয়েছে। শনিবার রাত ৮ টার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের সোহরাব মোড় নামক স্থানে ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষক খোরশেদ আলম ওই এলাকার বাসিন্দা। আগুনে অন্তত ১০ মণ সরিষা পুড়ে ছাই হয়েছে। কে বা কারা কৃষকের এত বড় ক্ষতি করেছেন সেটা নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়দের ধারণা মাদকসেবীরা মাঠে মাদক সেবন করতে গিয়ে নেশার ঘোরে সরিষার স্তুপে আগুন দিয়েছে। প্রত্যক্ষদর্শী স্কুলছাত্র মুরাদ হোসেন বলে, শনিবার সোহরাব মোড়ের ব্যবসায়ীরা সুন্দরবনে বনভোজনে যান। খোরশেদ আলমও দোকানিদের সাথে সুন্দরবনে গিয়েছিলেন। রাতে আমরা মোড়ে ছিলাম। হঠাৎ তাপ অনুভব করে উত্তর…
বাংলার ভোর প্রতিবেদক ২০১৭ সালে উচ্চ আদালতে আপিলে হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পান খুলনা বটিয়াঘাটার বাসিন্দা ইব্রাহিম আলী শেখ সাগর। ৮ বছরেও আদালতের মুক্তির আদেশের কপি কারাগারে না পৌঁছানোয় প্রায় বন্দি ছিলেন তিনি। বিষয়টি পরিবারের লোকজন কারা কর্তৃপক্ষকে অবহিত করে। এরপর কারা কর্তৃপক্ষ উচ্চ আদালতে চিঠি দিয়ে তার মুক্তির আদেশের কপি সংগ্রহ করে। যাচাই শেষে শনিবার (৮ ফেব্রুয়ারি) যশোর কেন্দ্রীয় কারাগার থেকে ইব্রাহিম আলী শেখ সাগরকে মুক্তি দেয়া হয়। শুধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড নয়, তিনি আরও তিনটি মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। এর মধ্যে একটিতে যাবজ্জীবন, একটিতে দশ বছর ও আরেকটিতে সাত বছর সাজা ছিল। এর আগে যাবজ্জীবন সাজার মামলায়ও তিনি…
বাংলার ভোর প্রতিবেদক নারী উদ্যোক্তা ইয়াসমিন সুলতানা কাজ করেন হোম মেড খাবার নিয়ে। তিনি নিয়ে এসেছিলেন ‘ড্রাই টমেটো’, ‘বেগুনের আচার’, ‘পিঁয়াজু মিক্সড’, ‘ড্রাই সরিষা’, ‘কাঁচা মরিচ পেস্ট’। আরেক উদ্যোক্তা মাহফুজা মুক্তা নিয়ে এসেছিলেন, ‘গোলাপ ফুলের জেলি’, নানা ধরনের আচার ও হোম মেড গুড়ো মসলা। উদ্যোক্তা শাহনাজ পারভীন এনেছিলেন, ‘করলার আচার’, ‘চালতার আচার’, বিভিন্ন ধরনের সবজির আচার! উদ্যোক্তাদের এই রকমারি খাদ্যপণ্যের প্রদর্শনীতে মুগ্ধ হন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এমন হরেক রকম ব্যতিক্রমী খাদ্য ও কৃষিপণ্যের প্রদর্শনীতে ভিন্ন এক আবহ সৃষ্টি হয় তরুণ ও নারী উদ্যোক্তাদের ‘অন দ্য জব’ প্রশিক্ষণের সমাপনী আয়োজনে। রোববার যশোর শহরের ধর্মতলা এলাকার প্রিজম এগ্রো এন্ড ফুড’…
