কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা গত ৫ আগস্ট সন্ধ্যায় বন্ধ হওয়ার পর শনিবার থেকে আবারও সীমিত পরিসরে সাতক্ষীরার কালিগঞ্জ থানার কার্যক্রম শুরু হয়েছে। ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সানবীর হাসান মজুমদারের তত্ত্বাবধানে বেলা দেড়টার পর এ কার্যক্রম শুরু হয়। এ সময় ১৭ বিজিবির মেজর শাহ রেজা আল ফামি (এএমসি অফস), সহকারী পরিচালক শাহ খালেদ ইমাম, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, উপজেলা বিএনপি’র একাংশের আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু,…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে একরাতে দুই খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে যশোর সদরের চুড়ামনকাটি ও বাহাদুরপুরে এই ঘটনা ঘটে। রাত ১১টার দিকে চুড়ামনকাটির বাদিয়াটোলা গ্রামে মাথায় গুলি করে মেহের আলী (৪৫) নামে এক প্রবাসীকে হত্যা করে দুবৃর্ত্তরা। নিহত মেহের আলী ওই এলাকার আব্দুল মালেক মন্ডলের ছেলে। তিনি গত ২৬ জুলাই কুয়েত থেকে দেশে ফেরেন। বিদেশ যাওয়ার আগে তিনি স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। স্বজনদের দাবি, চাঁদাবাজি ও রাজনৈতিক কোন্দলে এই খুনের ঘটনা ঘটেছে। একই রাতে যশোর সদরের বাহাদুরপুর আড়পাড়ায় জাহাঙ্গীর আলম মিঠু (৩২) নামে আরেক প্রবাসী খুন হন। তিনি বছর দুয়েক আগে বাড়িতে এসে টাইলস্ মিস্ত্রির কাজ করতেন। মিঠু ওই…
বাংলার ভোর ডেস্ক নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড.মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করবেন। এ গুলো হলো-মন্ত্রিপরিষদ বিভাগ; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সশস্ত্র বাহিনী বিভাগ; শিক্ষা মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; খাদ্য মন্ত্রণালয়; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; ভূমি মন্ত্রণালয়; বস্ত্র ও পাট মন্ত্রণালয়; কৃষি মন্ত্রণালয়; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; রেলপথ মন্ত্রণালয়; জনপ্রশাসন মন্ত্রণালয়; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; নৌ-পরিবহন মন্ত্রণালয়; পানি সম্পদ মন্ত্রণালয়; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; দুর্যোগ…
বাংলার ভোর প্রতিবেদক ছাত্র আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে টানা ১৬ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার। এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন শত শত সাধারণ মানুষ। রক্ত ঝরেছে শত শত শিক্ষার্থীর। যাদের আত্মত্যাগের মাধ্যমে এই বিজয় এসেছে তাদের যশোরের শিক্ষার্থীরা ভুলে যাননি। সড়কের পাশের দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের স্মৃতিকে তুলে ধরার চেষ্টা করেছেন। বিবর্ণ অতীত মুছে দেয়ালে দেয়ালে স্বপ্নলিপি আঁকছেন তারা। শুধু তাই নয়, আন্দোলন চলাকালীন যেসব অশোভন ও রাজনৈতিক স্লোগান লিখেছিলেন, সেসব সাদা রং দিয়ে মুছে পুনরায় অনেক দেয়ালে নতুন করে লিখছেন দেশ সংস্কারের নানা স্লোগান ও বিভিন্ন শিল্পকর্মও আঁকছেন। শুক্রবার সকাল থেকেই শিক্ষার্থীদের এ চিত্রকর্ম করতে দেখা যায়। যশোরে বসাবসরত বিভিন্ন…
বাংলার ভোর প্রতিবেক ‘ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার ও নিরীহ শিক্ষার্থীদের হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে শহরের ভৈরব চত্বরে এই সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন। গণসমাবেশে বক্তারা বলেন, শত শত জনতা শিক্ষার্থীর রক্তের বিনিমিয়ে দেশে স্বৈরশাসনের অবসান হয়েছে। এখন সময় দেশ গড়ার। এখন সময় সাম্য, সামাজিক মর্যাদা ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ নির্মাণের। এই যুগ সন্ধিক্ষণে নেতৃবৃন্দ আগামী বাংলাদেশ গড়ার ৯ দফা পরিকল্পনা তুলে ধরেন। পরিকল্পনাগুলো হলো- বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কেউ পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে না। গ্রহণযোগ্য তদন্ত কমিশন…
কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার মাইক্রোস্ট্যান্ডে নিহত শহীদ ছাত্রদের উদ্দেশ্যে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামিসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং শতশত ধর্মপ্রাণ মুসুল্লিদের অংশগ্রহণে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালিগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়ক শেখ রাকিব হোসেনের সার্বিক পরিচালনায় শহীদদের স্মৃতিচারণে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শাহাদৎ হোসেনের পৌত্র ভাড়াশিমলা ইউনিয়নের সমন্বয়ক খুলনা সিটি কলেজের ছাত্র সানি মাহির, সহ-সমন্বয়ক জিএম রিয়াজ, রেদওয়ানুল ইসলাম, তাকি ইয়াসির, মিডিয়া সমন্বায়ক শেখ সোয়েব আহমেদ প্রমুখ। অংশগ্রহণ করেন ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুল গফুর, সাধারণ…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে ট্রাক চাপায় এক পথচারি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের চিনাটোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুছ বিশ্বাস (৫৫) উপজেলার মাছনা গ্রামের বাসিন্দা। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নিহতের ভাইপো ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে চাচার মাথায় সমস্যা। তিনি প্রায় কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যান। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বের হন। পরে রাত ১২টার দিকে হাসপাতাল থেকে চাচার মৃত্যুর খবর আসে। ট্রাক চাপায় চাচার মাথা ও পা বাদে দেহের বাকি অংশ পিষ্ট হয়ে গেছে।…
সাতক্ষীরা সংবাদদাতা সড়ক-মহাসড়কের ট্রাফিক ও পচ্ছিন্নতা অভিযানের পর এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকির দায়িত্বে নেমেছে সাতক্ষীরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার সকালে শহরের সুলতানপুর বড় বাজার পরিদর্শন করেছে শিক্ষার্থীরা। দিনভর পরিছন্নতা অভিযান ও সড়ক নিয়ন্ত্রণের পাশাপাশি মাংস বাজার, মৎস্য বাজার ও কাঁচা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করে তারা। কিছু কিছু দোকানের পণ্যের তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কি না তাও তারা পর্যবেক্ষণ করে। আর যে সব দোকানে মূল্য তালিকা নাই তাদেরকে মূল্য তালিকা টানিয়ে ব্যবসা করার নির্দেশনা দেয় তারা। এ ছাড়া চিনি স্টক করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি এবং সড়কের…
বেনাপোল সংবাদদাতা সাম্প্রতিক সহিংস ঘটনায় নিরাপত্তাজনিত কারণে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত সীমিত করা হয়েছে। মেডিকেল ভিসায় বাংলাদেশি পাসপোর্ট যাত্রী এবং ভারতীয় পাসপোর্টধারী যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা ভারতে প্রবেশ করতে পারছেন। শুক্রবার সকালে ইমিগ্রেশন কর্তৃপক্ষের একটি সূত্র এ তথ্য জানান। গত মঙ্গলবার থেকে পাসপোর্ট যাত্রী যাতায়াত সীমিত করা হয়েছে। তবে জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী রোগীরা মেডিকেল ভিসায় এবং বাংলাদেশে অবস্থানরত ভারতীয় পাসপোর্ট যাত্রীরা ভারতে প্রবেশ করতে পারছেন। অপরদিকে পেট্রাপোল ইমিগ্রেশন কোন ভারতীয় যাত্রীকে বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছেন না। ভারতে অবস্থানকারী বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা নিজ দেশে ফিরতে পারছেন। বাংলাদেশ থেকে ফিরে যাওয়া ভারতীয় যাত্রী সমীর সরকার বলেন, বাংলাদেশে আমার…
নড়াইল সংবাদদাতা নড়াইলে চিত্রা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর হাকিম মোল্লা (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকায় সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। হাকিম সদর উপজেলার বড়গাতি গ্রামের বাসিন্দা। হাকিম মোল্লার ভাই আকরাম মোল্লা এ তথ্য জানিয়েছে বলেন, গত বুধবার রাত ১০টার দিকে স্থানীয় শিংগাশোলপুর বাজারে তার বড় ভাই হাকিম অবস্থানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দেন। তখন বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে ঝাঁপ দিয়ে পানির স্রোতের কারণে আর কূলে আসতে পারেননি। স্থানীয় ডুবুরিরা অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে পারেননি। শুক্রবার সকাল ১০টার…