কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুর প্রেসক্লাবে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর ও মালামালে আগুন দেয়ার ঘটনায় পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ। রোববার বিকেলে বিএনপি নেতারা প্রেসক্লাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় করেন। কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান মতবিনিময় সভার সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, মাসুদুজ্জামান মাসুদ, হুমায়ুন কবীর সুমন, পৌর বিএনপির সাধারণ স¤পাদক শহিদুল ইসলাম, যুবদল নেতা আলমগীর হোসেন, আব্দুল গফুর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান। এদিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনার তীব্র…
Author: banglarbhore
খাজুরা সংবাদদাতা ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাও. সুয়াইব আহম্মেদ বলেছেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পরাজয় হয়েছে। এখন পরাজিত শক্তি সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিচ্ছে। আমরা বাঙালি, হিন্দু-মুসলিম ভাই ভাই। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তারা নিশ্চিত পথভ্রষ্ট। এ ব্যাপারে পবিত্র আল-কোরআনে কঠোর নিষেধাজ্ঞা এসেছে।’ রোববার ইসলামী আন্দোলন যশোরের খাজুরা সাংগঠনিক থানা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তৃতায় তিনি একথা বলেন। বিকেলে ৫টায় খাজুরা বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানা শাখার সভাপতি মাও. মুজাহিদুল ইসলাম। সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য মাও. নাজমুল হুদা,…
খাজুরা সংবাদদাতা অনুষ্ঠানে অতিথিদের চেয়ারে বসা মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিত। তাদের পাশে বসেছেন জামায়াত-বিএনপির নেতারা। বাদ যায়নি শিক্ষক, সাংবাদিক থেকে শুরু করে সমাজের সুধীজনেরা। আর দর্শক সারিতে গাঁ ঘেষে বসা বিভিন্ন ধর্ম ও মতের মানুষ মেতেছেন খোস গল্পে। এরই মধ্যে মাইকে বেজে উঠলো পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ। রোববার এমনই আবহে সম্প্রীতি রক্ষায় এক হয়েছেন যশোরের খাজুরা এলাকার শত শত মানুষজন। এদিন মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্প্রীতি সভা মিলনমেলায় পরিণত হয়। হাতে হাত রেখে দেশে আবহমানকাল থেকে সম্প্রীতির যে ধারা বইছে সেটি বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ হন সবাই। বেলা ১১টায় মাইনোরিটিস নেটওয়ার্ক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খাজুরা…
কেশবপুর পৌর প্রতিনিধি কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় দুর্বৃত্ত কর্তৃক ভাংচুর করাসহ পুড়িয়ে দেয়া অন্যান্য সরকারি অফিস শনিবার পরিদর্শন করলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এসব কার্যালয় পরিদর্শন করেন। জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে ছাত্রদের আন্দোলনের ভেতর দুর্বৃত্তরা হামলা চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ভাংচুর করে। এ ছাড়া উপজেলা শিক্ষা অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, সমাজসেবা অফিস, মৎস্য অফিস, হিসাবরক্ষণ অফিস ও উপজেলা পরিষদ মিলনায়নতনে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। একই সময়ে অন্যান্য সরকারি অফিস ব্যাপক ভাংচুর করা হয়। এর পাশাপাশি উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনারের (ভূমি)…
কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুরে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কেশবপুর থানা প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে ওই মতবিনিয় সভার আয়োজন করা হয়। সমসাময়িক বিষয়ের উপর উন্মুক্ত আলোচনায় বক্তাদের বিভিন্ন কথা শুনে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মেজর সাদমান। মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন, সহকারী পুলিশ সুপার দাউদ হোসেন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা,…
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ। উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুবার রহমানের সভাপতিত্বে রোববার সকালে শহরের ভূষণস্কুল মাঠ সংলগ্ন অডিটোরিয়ামে বিএনপির সকল অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া শেষে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনা করা হয়। এরপর উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি ফিরোজ তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ছাত্র জনতার আন্দোলনে ঐতিহাসিক বিজয়ে দেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। জুলুমবাজ স্বৈরাচারী আ.লীগ সরকারের…
শ্যামনগর সংবাদদাতা শ্যামনগর খানপুর বাসস্টান্ডে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আয়োজনে আবু সাঈদসহ সকল শহীদের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আব্দুল মতিনের সভাপতিত্বে ও আবু তালেবের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্যে রাখেন বিএনপি নেতা আবু সাঈদ, জুলফিকার সিদ্দিক, মাসুদুর রহমান, আ. রশিদ, কামাল হোসেন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের নেতা কর্মীরা। শোকসভা শেষে ছাত্র আন্দলোনে নিহত সকল শহীদের আত্বার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শামনগর সংবাদদাতা সাতক্ষীরা-৪ আসনের জামায়াত সমর্থিত সাবেক এমপি গাজী নজরুল ইসলামের সাথে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাজী নজরুল ইসলামের শ্যামনগরস্থ বাসভবনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর শাখার নেতৃবৃন্দের সাথে দেশের চলমান পরিস্থিতির আলোকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় গাজী নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের জান, মাল নিরাপত্তায় ‘বাংলাদেশ আমাদের সকলের, হিন্দু মুসলিম ভাই ভাই, মিলে মিশে থাকতে চাই’- শ্যামনগরের বিভিন্ন জনসম্মুখ স্থানে ব্যানার টানানো, নিরাপত্তা, মন্দির ও ঘরবাড়ি ভাংচুর বা ক্ষতিসাধন রোধকল্পে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করে পাহাদার নিযুক্ত, ঘের বা…
সাতক্ষীরা সংবাদদাতা সারাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট, চাঁদাবাজি এবং হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সাতক্ষীরা শহীদ রাজ্জাক পার্কে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এর আগে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা বিশ্বজিত সাধু, জুয়েলার্স সমিতির নেতা নিত্যানন্দ আমিন, সাংবাদিক রঘুনাথ খা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দেশে যখনই রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয় তখনই সংখ্যালঘুদের ওপর হামলা…
বেনাপোল সংবাদদাতা বেনাপোল সীমান্ত দিয়ে সরকার ছুটির কাগজপত্র বাদে ভারত যাওয়ার সময় এক বিজিবি সদস্যকে স্থানীয় জনসাধারণ আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে। সাধন ঘোষ নামে ওই বিজিবি সদস্য মেডিকেল ভিসায় ভারত গমন করছিল বলে ইমিগ্রেশন সূত্র জানায়। সাধন ঘোষ ঝিনাইদাহ জেলার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা। বেনাপোল ইমিগ্রেশন ওসি (তদন্ত) ফারুক মজুমদার বলেন, সাধন ভারত যাওয়ার সময় ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতার জন্য পাসপোর্ট দিলে সন্দেহ হওয়ায় তার ইমিগ্রেশন করা হয়নি। পাসপোর্টে তার পেশা কৃষি। স্থানীয়রা জানান, সরকারি চাকরি করে ছুটি বাদে কেন ভারত যাচ্ছিলেন। তাকে নিয়ে আমাদের সন্দেহ হওয়ায় তাকে বিজিবির কাছে তুলে দেয়া হয়। বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান বলেন, তিনি…