বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা পরিষদ চেয়ারম্যান, জেলার আট পৌরসভার মেয়র, আট উপজেলার চেয়ারম্যানসহ ১৭ জনপ্রতিনিধিকে অপসারণ করেছে সরকার। তাদের স্থলে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাদেরকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। পৌরসভার মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ অপসারণ করা হলেও ভাঙ্গা হচ্ছে না পরিষদ। সোমবার এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এদিকে, স্থানীয় সরকারের আদেশ জারি হওয়ার প্রথমদিনই দায়িত্ব গ্রহণ করেছেন নিয়োগ পাওয়া স্ব-স্ব প্রশাসকরা। জানা গেছে, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুজ্জামান পিকুলকে। এ পদে প্রশাসকের দায়িত্ব পালন করবেন যশোরের জেলা প্রশাসক। যশোর পৌরসভার মেয়র…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে তার কুশপুত্তলিকা পুড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। ক্যাম্পাসে গত কয়েকদিন ধরে চলমান কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে উপাচার্যের কুশপুত্তলিকাদাহ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রারেরও পদত্যাগের দাবি জানান, পদত্যাগ না করলে তাদের কুশপুত্তলিকা পোড়ানোর হুশিয়ারি দেন আন্দোলনকারীরা। এদিকে, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এদিন বিকালে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এছাড়া পদত্যাগ পত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ এবং উপাচার্য একান্ত সচিব আব্দুর রশিদও। পদত্যাগ পত্র জমা দেয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবিব…
বাংলার ভোর প্রতিবেদক রাজনৈতিক প্রভাব ও আদালতে মামলা থাকার কারণে এক যুগ ধরে যশোর চেম্বারের নির্বাচন হয় না। ১০ বছর ধরে প্রশাসক নিয়োগ করে ব্যবসায়িদের এই শীর্ষ সংগঠনটির কার্যক্রম চালিয়ে নেয়া হচ্ছে। বর্তমান প্রশাসকের মেয়াদ শেষ হয়েছে। কার্যত এখন যশোরের ব্যবসায়িরা অভিভাবক শূন্য অবস্থায় আছেন। যে কারণে অবিলম্বে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার মাধ্যমে সংগঠনটির দীর্ঘদিনের অচলাবস্থার নিরসনের দাবি জানানো হয়েছে। সোমবার বিকেলে ব্যবসায়িরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে এ দাবি জানান। ২০১১ সালের ১৬ এপ্রিল যশোর চেম্বারের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জেলা বিএনপির তৎকালীন যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের নেতৃত্বাধীন প্যানেল জয়ী হয়। ২০১২ সালের ৩ মার্চ মিজানুর রহমান…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার নওয়াপাড়া বুইকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া পৌর জামায়াতে ইসলামীর আমির আলতাফ হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যপক গোলাম রসুল। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইউনুস আকুঞ্জির সঞ্চলালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি ও সহকারী অধ্যপক ইব্রাহিম খলিল, উপজেলা জামায়াতে ইসলামির সাধারণ সম্পাদক মহিউল ইসলাম, শুরা সদস্য গোলাম মোস্তফা, জেলা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, বিশিষ্ট সমাজসেবক কাজী…
কালিগঞ্জ সংবাদদাতা শিক্ষা, সংস্কৃতি, সাংবাদিকতা ও সামাজিকতায় এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন বাংলা স্যার খ্যাত অধ্যক্ষ তমিজউদ্দিন আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় মরহুমের কবর জিয়ারত ও সাড়ে ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে স্মৃতিচারণ, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, কৃষি ব্যাংকের ম্যানেজার (সাবেক) শেখ হাবিবুল্লাহ, প্রাণি সম্পদ কর্মকর্তা (তমিজউদ্দীনের জামাতা) রবিউল ইসলাম মুকুল, নলতা আলিম মাদ্রাসার সুপার মাওলানা রমিজউদ্দীন, হাজী তফিল উদ্দীন মহিলা মাদ্রাসার সুপার…
কালিগঞ্জ সংবাদদাতা কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশের কাছে অধ্যক্ষের অপসারণ দাবিতে স্মারকলিপি পেশ করেছেন কাটুনিয়া রাজবাড়ি কলেজের শিক্ষকসহ কর্মচারীরা। সোমবার বেলা ১১ টায় পেশ করা স্মারকলিপিতে কলেজের উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপকসহ ৫৬ জন স্বাক্ষর করেছেন। স্মারকলিপিতে দুর্নীতিগ্রস্থ অধ্যক্ষ আব্দুল ওহাবের কোটি কোটি টাকা আত্মসাতের বিচার ও তার পদত্যাগ দাবি করা হয়। এতে আরও বলা হয় অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ইতিমধ্যে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে স্থানীয় এলাকাবাসী, শিক্ষার্থী, অভিভাবক ও জনপ্রতিনিধি। এতে করে কলেজের ভাবমূর্তি রক্ষায় অধ্যক্ষের অপসারণ একান্ত জরুরি। স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন কলেজের উপধ্যক্ষ ওলিউল ইসলাম, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক এস এম ফজলুল হক, সহকারী অধ্যাপক…
লোহাগড়া সংবাদদাতা নড়াইলের লোহাগড়ায় সালিশ করতে গিয়ে বিজিবি সদস্যসহ বিএনপির দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। রোববার রাত ৮টার দিকে উপজেলার কামঠানা রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিজিবি সদস্য সোহাগ শিকদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য দুজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামঠানা গ্রামের হাফিজার মুন্সীর সঙ্গে ভাতিজা জলিল মুন্সীর রেলওয়ের জমি অধিগ্রহণের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় পর্যায়ে সালিশের সিদ্ধান্ত অনুযায়ী জলিল মুন্সী চাচা হাফিজার মুন্সীকে পাওনা আড়াই লাখ টাকা রোববার সন্ধ্যায় দেয়ার কথা। জলিল মুন্সী উক্ত টাকা না দিয়ে উল্টো হাফিজার মুন্সীর লোকজনের সঙ্গে…
কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুরে বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াই মডার্ন হাসপাতালে উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (সেকমো) দিয়ে সিজার করার অভিযোগে ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। সোমবার দুপুরে অপারেশন থিয়েটারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সিলগালা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শহরের মডার্ন হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াই রোববার অবসরপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মোস্তফা কামরুজ্জামান সিজারিয়ান অপারেশন করছিলেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ক্লিনিকের অপারেশন থিয়েটারে গিয়ে সেকমো মোস্তফা কামরুজ্জামানকে হাতেনাতে ধরে ফেলেন। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করা হয়। অ্যানেস্থেসিয়া ছাড়াই অপারেশন…
ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক তিন সংসদ সদস্যসহ ৪৬৮ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও শফিকুল ইসলাম অপু, সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন, সাধারণ সম্পাদক আল-ইমরানসহ ৪৬৮…
কলারোয়া সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলারোয়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় কলারোয়া দলের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু পাঁচ দফা দাবি উত্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর যুগ্ম সম্পাদক শওকত হোসেন, কলারোয়া সরকারি কলেজের সাবেক ভিপি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোশারফ হোসেন, কেএম আশরাফুজ্জামান পলাশ, সালাউদ্দিন পারভেজ, আবু জাফর, মফিজুল,…