বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের শেখহাটি হাইকোর্ট মোড়ে নূর মোটরসাইকেল স্ট্যান্ড নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর দোয়া মাহফিলের মাধ্যমে যশোরের বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক ব্যক্তির উপস্থিতিতে রিকন্ডিশন মোটর সাইকেল ক্রয় বিক্রয়ের এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল এবং ব্যবসায়িক সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন যশোর মার্কাস জামিয়াতুল মসজিদের খতিব মুফতি মাজেদুল হক। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির, সাবেক সহসভাপতি ও দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সাবেক কোষাধ্যক্ষ হাবিবুর রহমান রিপন, প্রেসক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল…
Author: banglarbhore
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে সড়ক দুর্ঘটনায় মাওলানা রাকিব উদ্দিন (পদ্মবিলা হুজুর) নামের (৬০) এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলা গ্রামের আলিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা। এবং নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস ও আকজি জুট মিলস্ লিমিটিডের কেন্দ্রীয় জামে মসজদিরে ইমাম ও খতিব ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে মাদ্রাসায় যাওয়ার জন্য নওয়াপাড়া পীরবাড়ি জামে মসজিদের সামনে ভ্যান থেকে নামেন। যশোর-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকলে তাকে সজরে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত…
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা কালীগঞ্জের ফুটবল খেলোয়াড় ওহিদুল ইসলামের চিকিৎসার সাহাযার্থে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে কালীগঞ্জ ফুটবল একাদশ ও মাগুরা জেলা ফুটবল দলের খেলাটি ৩-৩ গোলে ড্র হয়েছে। বুধবার বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে জমজমাট প্রতিদবন্দ্বিতাপূর্ণ ওই খেলাটি অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ ঝিনাইদহ এর আয়োজনে বিকেলে মাঠে উপস্থিত দুই দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান, সরকারি নলডাঙ্গা ভূষণ বিদ্যালয়ের শিক্ষক আজিবর রহমান। এরপর রেফারির বাঁশীতে বল গড়ায় মাঠে। প্রথমার্ধে কালীগঞ্জ একাদশের জুয়েল রানার হ্যাট্রিক গোলে ৩-০ গোলে এগিয়ে যায় কালীগঞ্জ একাদশ। দ্বীতিয়ার্ধে মাগুরা একাদশের খেলোয়াড়রা পর পর ৩ টি গোল করে খেলার সমতা ফিরে আনেন। এরপর শেষ অবধি উভয় দলই আর…
কালিগঞ্জ সংবাদদাতা কালিগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের সামনে উপজেলা শিক্ষা অফিসার আশিষ কুমার নন্দীর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিয়র সহ সভাপতি এসএম আহম্মদ উল্লাহ বাচ্চু প্রমুখ। এ সময়ে উপজেলার গড়ইমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সাকিবুল হাসান, গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক ফারুক হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করায় বুধবার সকালে কলেজের সাধারণ শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এদিন সকাল ১১ টায় ভূগোল ও পরিবেশ বিভাগের সামনে থেকে মিছিলটি বের করে অধ্যক্ষের কার্যালয়ের সামনে গিয়ে ঘন্টাব্যাপি অবস্থান কর্মসূচি পালন করে। এরপর তারা অধ্যক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দেয়। শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় সরাসরি শিক্ষার্থীদের ন্যায্য দাবি বিরুদ্ধে অবস্থান করে তার নিজ ফেসবুক একাউন্টে বিভিন্ন অপপ্রচার চালিয়েছে। ছাত্র আন্দোলনে যাওয়া শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করা, একাডেমিক পরীক্ষার নম্বর বন্টনে ক্ষেত্রে স্বজনপ্রীতিসহ বিভিন্ন…
নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া ডুমুরিয়ায় শরাফপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ শাহানুর রহমান শাহিন। সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক। বিএনপি নেতা আজমল হুদা মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, মোল্যা মাহাবুর রহমান, অরুণ কুমার গোলদার,শাহিনুর রহমান শাহিন, শেখ ফরহাদ হোসেন, খান আসাদুজ্জামান মিন্টু, মশিউর রহমান লিটন, শেখ মাহাবুর রহমান, ইকরামুল মোল্লা, সেলিম হালদার,আজমল হুদা মিঠু, হাফিজুর রহমান বাগাতি,হাদিউল মোল্লা, জিয়াউর রহমান, আ. লতিফ শেখ, হারুনুর রশিদ,…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, তৎকালিন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার তৎকালিন অফিসার ইনচার্জ মো. ইনামুল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগরদাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলামের ভাই জিয়ারুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা আমলী ১নং আদালতের বিচারক নয়ন বড়ালের আদালতে এই মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরা সদর থানাকে মামলাটি এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১২ ডিসেম্বর সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের কাশেমপপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলামকে সকাল…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, দেশ ছেড়ে পালিয়ে গেলেও খুনি শেখ হাসিনার শেষ রক্ষা হবে না। তার বিচার এই বাংলার মাটিতেই হবে। খুনি হাসিনার এক যুুগের অধিক সময়ের শাসন আমলে তার নিদের্শে হাজার হাজার নিরীহ মানুষ হত্যার শিকার হয়েছেন। প্রতিটি হত্যার বিচার এই দেশের মাটিতে হবেই ইনশাআল্লাহ। গত বছর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গুম, খুন, ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডব, রাতের আঁধারে শাপলা চত্বরে আলেম ও মাদ্রাসা ছাত্রদের পৈশাচিক হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সহস্রাধিক ছাত্র, যুবক ও শিশু হত্যার নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানব বাহিনীর বিচারের দাবিতে এই বিক্ষোভ…
বাংলার ভোর প্রতিবেদক পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, ২৮ অক্টোবর লগি-বৈঠার তান্ডব, শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্রকে হত্যা, গত ১৫ বছরে অসংখ্য গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নৃশংস গণহত্যায় নিহত শহীদদের স্মরণে শোক মিছিল করেছে যশোর জেলা ছাত্রদল। বুধবার জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়। এটি শহরের এমকে রোড, চৌরাস্তা মোড়, আর এন রোড হয়ে মনিহার চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন,…
কোটচাঁদপুর সংবাদদাতা আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর থেকে বেসামাল পরিস্থিতিতে আত্মগোপনে থাকা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুনকে অপসারণ করা হয়েছে। সরকার পতনের পর থেকে উপজেলা পরিষদ এবং এলাকাতেও তাদের খোঁজ নেই বলে জানা যায়। অন্তর্বর্তীকালিন সরকার উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩ (ঘ) প্রয়োগ কওে রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলা পরিষদের স্ব স্ব পদ থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে এরপর প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা…