নাজমুল হুসাইন, সাতক্ষীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সাতক্ষীার চারটি আসনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার সকল প্রার্থী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামনে প্রতীক তুলে দেন প্রার্থীর মাঝে। নির্বাচনে জেলার চারটি আসনে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সাতক্ষীরা-১ আসনে প্রতিদ্বন্দ্বি পাঁচজন হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাবিবুল ইসলাম ধানের শীষ, জামায়াতে ইসলামী বাংলাদেশের ইজ্জত উল্লাহ দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির জিয়াউর রহমান লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. রেজাউল করিম হাতপাখা, বাংলাদেশ কংগ্রেসের ইয়ারুল ইসলাম ডাব। সাতক্ষীরা-২ আসনের ৫ প্রার্থী হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আব্দুর রউফ…
Author: banglarbhore
পাইকগাছা সংবাদদাতা খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন আকস্মিকভাবে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ করে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে হাসপাতালের অপারেশন থিয়েটার, প্রসূতি ওয়ার্ড, নারী-পুরুষ ওয়ার্ড পরিদর্শন করে স্বাস্থ্যসেবা নিয়ে ভর্তি রোগিদের সাথে খোলা-মেলা কথাবার্তা বলেন। এ সময় রোগি ও তাদের স্বজনরাসহ হাসপাতালের চিকিৎসকরা চাহিদা মত ডাক্তার ও জনবল বৃদ্ধির দাবি করলে তিনি দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, জুনিয়র কলসালটেন্ট গাইনী ডা. সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মন্ডলসহ সংশ্লিষ্টরা।
জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ডে বাজারে লিজা স্টোর নামের একটি মুদি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটছে। চোর চক্র তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে নগদ দেড় লক্ষাধিক টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। সিসি টিভি ফুটেজে দেখা যায়, বুধবার ভোর ৫ টার দিকে ৪ জন সংবদ্ধ চোর দোকানের তালা ভাঙ্গতে শুরু করে। এরপর একজন দোকানের মধ্যে প্রবেশ করে ক্যাশবাক্স থেকে সব টাকা ও দামি সিগারেট ব্যাগে ঢুকিয়ে নিয়ে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার রাত ৯ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। বুধবার সকালে দোকানে এসে দেখি শার্টারের তালা ভাঙ্গা ও ভিতরের মালামাল সব…
মাগুরা সংবাদদাতা মাগুরার ২টি আসনের মোট ১১ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ হয়েছে। বুধবার বেলা ১১ টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ প্রতিক বিতরণ করা হয়। মাগুরা-১ আসনে ৭ জন ও মাগুরা-২ আসনে ৪ জন প্রার্থীর মাঝে পথিক বিতরণ করা হয়। মাগুরা ১ আসনের প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খান, জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী আব্দুল মতিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী শম্পা বসু, গণআধিকার পরিষদের খলিলুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের কাজি রেজাউল, জাতীয় পার্টির মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, মাগুরা-২ আসনে প্রার্থী হলেন, জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী মুশতারশেদ বিল্লাহ বাকের, বিএনপি প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী, মোস্তফা…
কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ৮ নং ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের হলরুমে মানব পাচার ও মানব চোরাচালান প্রতিরোধ সভায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেক্টর স্পেশালিস্ট ইকোনমিক্স রিইন্টিগ্রেশন ইমরান হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্ন্যা চক্রবর্তী। তিনি তার বক্তব্যে বলেন- ব্র্যাক নানামুখী কর্মকান্ডে অবদান রেখে চলেছে, মাইগ্রেশন প্রোগ্রাম এর আজকের অনুষ্ঠান তারই অংশ। এ সময় আরো উপস্থিত ছিলেন ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা সহিদুল মৃধা, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সাতক্ষীরার সাইকোসোশ্যাল কাউন্সেলর নন্দিতা সরকার, ফিল্ড অর্গানাইজার ফাতেমাতুল আহসান আখি এবং…
সাড়াতলা সংবাদদাতা সংসারের স্বচ্ছলতা আর সুখ আনতে স্বপ্ন পূরণের দেশ কুয়েত গিয়ে স্বজনদের কান্না হয়ে নিথর দেহে ফিরলেন যশোরের শার্শা উপজেলার ডিহি গ্রামের তবিবর রহমান তবি (৫৫)। গত ১২ জানুয়ারি সোমবার কুয়েতে মৃত্যুর ৮ দিন পর বুধবার সকালে কফিনে মোড়ানো তবির মরদেহ নিজ গ্রামের এসে পৌছায়। এ সময় পরিবার, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের আর্তনাদ আর আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। নেমে আসে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়ে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এ দিন বেলা ১১ টার সময় ডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে…
বুধবার বিকেলে নারী ও শিশু উন্নয়নমূলক প্রতিষ্ঠান জয়তী সোসাইটি যশোর পরিচালিত মণিরামপুর থানার অন্তর্গত সাড়াপোল শাখার আয়োজনে ৫০ জন ষাটোর্ধ দুঃস্থ মাকে শীতবস্ত্র (কম্বল) প্রদান করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও অবসর প্রাপ্ত বিআরডিপি কর্মকর্তা আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার ও ষাটোর্র্ধ নারীসেবা কর্মসূচি কোষাধ্যক্ষ ফিরোজা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়তী সোসাইটির প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ.বি.এম শহিদুল ইসলাম। এছাড়া শাখা ব্যবস্থাপক আসলাম আলীসহ সকল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
বাংলার ভোর প্রতিবেদক কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে যশোর আদালতে মানহানির অভিযোগে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য ও খড়কির বাসিন্দা মেহেদী হাসান জিল্লু বাদী হয়ে এ মামলা করেন। মামলাটি আমলে নিয়ে যশোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম. এ. গফুর। মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, ২০২৩ সালে চট্টগ্রামে আয়োজিত একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত থেকে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও সম্মানহানিকর…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে উৎসবমুখর পরিবেশে ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বি ৩৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার প্রার্থীদের হাতে তাদের প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বরাদ্দকৃত এই প্রতীক নিয়ে বৃহস্পতিবার থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন। যশোর-১ (শার্শা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। তারা হলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আজিজুর রহমান (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর আলম চঞ্চল (লাঙ্গল), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মো. নুরুজ্জামান লিটন (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. বক্তিয়ার রহমান (হাতপাখা)। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে লড়ছেন আটজন প্রার্থী। প্রতীকপ্রাপ্তরা হলেন-বিএনপির মোছা. সাবিরা সুলতানা (ধানের শীষ), জামায়াতে ইসলামীর…
বাংলার ভোর প্রতিবেদক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরে তিনটি আসনে ৩ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার এই ৩ জন নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তারা হলেন, যশোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান জহির, যশোর-৩ আসনে এনসিপির খালিদ সাইফুল্লাহ ও যশোর-৪ স্বতন্ত্র সাজিদ ফারহান। তবে যশোর-২ ও যশোর-৫ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেননি। ফলে আসন দুটিতে জামায়াত, স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীদের মধ্যে ত্রিমুখি লড়াইয়ে জমে উঠেছে নির্বাচনী মাঠ। এর আগে ছয়টি আসনে ৪৭ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। যাচাই বাছাইয়ে ৩৮ জন প্রার্থী টিকে থাকলেও প্রত্যাহারের মাধ্যমে জেলার ছয়টি আসনে চূড়ান্ত দুই বিদ্রোহীসহ ৩৫…
