Author: banglarbhore

বেনাপোল থেকে রাজু আহমেদ মিটার রিডিং না দেখেই বিদ্যুৎ বিল করা ও সময়মত বিল না পাওয়ার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া অঞ্চলের পল্লী বিদ্যুৎ গ্রাহকরা। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় বাগআঁচড়া সাব জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারিদের বিরুদ্ধে ফুঁঁসে উঠেছেন সাধারণ গ্রাহকরা। প্রতি মাসে বাড়ি বাড়ি যেয়ে মিটার রিডিং না নেয়া ও সময়মত বিদ্যুৎ বিল বাড়িতে পৌঁছে না দেয়াটা তাদের নিয়মে পরিণত হয়েছে। গ্রাহকরা বলছেন, কয়েক মাস ধরে চলছে এ অবস্থা। অভিযোগ করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না। বাগআঁচড়ার জামতলা এলাকার আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধের শেষ তারিখ প্রতিমাসের ২৬ তারিখ। অথচ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) থেকে চাকুসহ দুই কিশোর আটক হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের কোর্টের ভিতর থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো- সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের বাপির ছেলে রাব্বী (১৪) এবং শহরের বেজপাড়া ছোটনের মোড় এলাকার রাকিব (১৬)। জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে কার্যালয়ের কোর্টের ভেতর থেকে তাদের আটক করে তল্লাসি করা হলে তাদের কাছ থেকে চাকু উদ্ধার হয়। কোতয়ালী থানার এসআই রেজাউল ইসলাম জানান, ডিউটি চলাকালীন আমাদের কাছে খবর আসে ডিসি অফিসে চাকুসহ দুই কিশোরকে আটক করা হয়েছে। পরে আমরা সেখানে পৌঁছে তাদের উদ্ধার করে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা উপজেলায় বাবার মতো পিটিয়ে ছেলেকেও দুর্বৃত্তরা হত্যা করেছে ছেলেকে। উপজেলার কন্যাদহ গ্রামের মুকুল নামে এক যুবককে চাঁদা না দেয়ায় পিটিয়ে হত্যা করা হয়। বুধবার রাতে তাকে পেটানো হয়। বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনা নিশ্চিত করেছেন শার্শা থানার ওসি মনিরুজ্জামান।এদিকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) ওসি রূপন কুমার সরকার। ১৯৯৯ সালে একই ভাবে মুকুলের বাবা আব্দুল আজিজকেও সবার সামনে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে স্থানীয় হাসান মেম্বারসহ বাহিনী প্রধান আয়নালে ছোট ভাই বাবু, তার আরেক ভাই…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে একটি বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়ে পাঁচতলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ইসলাম বিশ্বাস (৩০) নামে এক রোগী। শুক্রবার (২৪মে) সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেইন গেটের সামনে মডার্ন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। ইসলাম বিশ্বাস যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের কেফায়েতনগর গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে। ইসলাম বিশ্বাসের ভাতিজা রমজান আলী জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ইসলাম বিশ্বাস তার বড় ভাই বিল্লাল বিশ্বাস এবং তার মাসহ মডার্ন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক চিকিৎসকের কাছে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে যান। ওই ক্লিনিকে ডাক্তার দেখানোর জন্য অপেক্ষারত অবস্থায় থাকাকালে ইসলাম বিশ্বাস মা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মনিরামপুরে অভিযান চালিয়ে আকরাম হোসেন নামে এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোল সম্বলিত বিড়ি ও জাল স্ট্যাম্প উদ্ধার করেছে র‌্যাব-৬। এ ঘটনায় বিপ্লব হোসেন, আকরাম হোসেন এবং ফিরোজ নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৬ এর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল মনিরামপুর থানাধীন ঘিবা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ১৯ হাজার ৬০ প্যাকেট জাল স্ট্যাম্প (ব্যান্ডরোল) সম্বলিত বিড়ি এবং ৬ লাখ ৮৭ হাজার পিস জাল স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পরষ্পর সহযোগিতায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে জাল স্ট্যাম্প (ব্যান্ডরোল) সম্বলিত বিড়ি তৈরি করে যশোরের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেছেন, পিবিআইকে নিরাপক্ষ তদন্ত করতে হবে, দ্রুত তদন্ত করতে হবে এবং সকলের পক্ষে তদন্ত করতে হবে। বাদী ও বিবাদীর দুইপক্ষরই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। কোনো লোক যদি পিবিআইএর কাছে আসে তাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। পিবিআইকে যদি টিকে থাকতে হয় তাহলে এর কোনো বিকল্প নেই। শুক্রবার বেলা সাড়ে ১২টায় যশোরের পিবিআই কার্যালয়ে এক মতবিনিময় সভায় পিবিআই প্রধান এসব কথা বলেন। তিনি আরো বলেন, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন এবং ন্যায় বিচার হতে বঞ্চিতও না হন সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এসময় তিনি পিবিআই কর্মকর্তাদের উদ্দেশ্যে মামলা তদন্তে সততা,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ইজিবাইক চালক মফিজুর রহমান হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ইকতিয়ার বিশ্বাসকে সাতক্ষীরা শহর থেকে আটক করেছে র‌্যাব-৬। আটক ইকতিয়ার বিশ্বাস (৪৩) যশোর শহরতলীর হামিদপুর গ্রামের মকছেদ আলী বিশ্বাসের ছেলে। যশোর র‌্যাব-৬ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইজিবাইক চালক হত্যা মফিজুর রহমান হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ইকতিয়ার গোপনে সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমন সংবাদ র‌্যাব-৬, যশোর ক্যাম্পে কাছে পৌঁছালে যশোর র‌্যাব ক্যাম্পের একটি দল সেখানে গিয়ে সকাল সাড়ে ৬টার দিকে শহরের সদর হাসপাতাল এলাকা থেকে ইকতিয়ার বিশ্বাসকে আটক করে। যশোর র‌্যাব- ৬ ক্যাম্পের সূত্র থেকে আরও বলা হয়েছে, ২০১১ সালের…

Read More

♦ আমি তো সাক্ষী দিতে এসেছি, কিছুই জানি না : সিলিস্তি ♦ চিকিৎসা নয়, বন্ধুর ডাকে ব্যবসায়িক কাজে কলকাতা যান আনার ♦ ব্যসায়িক ক্ষোভের কথা জানতেন না আনার বাংলার ভোর ডেস্ক ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার সঙ্গে বন্ধু ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। ব্যবসায়িক লেনদেন ছাড়াও কিছু বিষয়ে আনারের ওপর ক্ষোভ ছিল শাহীনের। এছাড়া শিমুল ভূঁইয়া শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্লাহ সাইদের সঙ্গেও রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য ছিল আনারের। উভয়ই আনারকে কলকাতায় নিয়ে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ব্যবসায়িক বৈঠকের জন্য আনারকে কলকাতায় যেতে বলা হয়। গত ১২ মে আনার কলকাতায় যান এবং…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শার্শাতে কন্যাদাহ এলাকাতে নির্বাচনী পরবর্তীতে সহিংসতাতে আপন দুই ভাই গুরুতর আহত হয়। পরবর্তীতে একজন ঢাকাতে নেওয়ার পথে আ ভোরে মারা যায়। আর একজন যশোর জেনারেল হাসপাতালে গুরুতর বিস্তারিত আসছে ……..

Read More

বাংলার ভোর ডেস্ক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার হোতা হিসেবে যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান ওরফে শাহিন মিয়ার নাম বলেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির ভাষ্য, হত্যাকাণ্ডটি বাস্তবায়ন করেছেন চরমপন্থি নেতা আমানউল্লাহ ওরফে শিমুল। ভারতের কলকাতায় সংঘটিত এ হত্যাকাণ্ডের মাস খানেক আগেই ঢাকার গুলশান ও বসুন্ধরার বাসায় বসে খুনের ছক আঁটা হয় বলে জানাচ্ছেন গোয়েন্দা কর্মকর্তা হারুন অর রশীদ। তিনি বলছেন, সংসদ সদস্যকে হত্যার পর শরীরের বিভিন্ন অংশ টুকরো করে হলুদ লাগিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে, যার কারণে লাশ উদ্ধার করা কঠিন। বৃহস্পতিবার বিকালে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ। তিনি জানান, ঘটনা…

Read More