বাংলার ভোর প্রতিবেদক সরকারি যশোর জিলা স্কুলে পরীক্ষা চলাকালে চলন্ত বৈদ্যুতিক পাখা খুলে মাথার উপর পড়ে মোবাশ^র রহমান নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী জখম হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। মোবাশ^রকে প্রথমে যশোর জিলা স্কুল ক্লিনিক ও পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়। আহত মোবাশ^র পৌরসভার ষষ্ঠিতলা পাড়ার মিজানুর রহমানের ছেলে। আহত শিক্ষার্থী জানায়, সকাল ১০টার সময় তাদের প্রি-টেস্ট পরীক্ষা শুরু হয়। ঘণ্টাখানেক পরে হঠাৎ করে সিলিং ফ্যান খুলে তার মাথার উপর পড়ে। এতে সে মাথায় আঘাত পায়। এ সময় তার সহপাঠিরা তাকে উদ্ধার করে স্কুলের ক্লিনিকে নিয়ে যায়। গত পাঁচ বছর আগেও…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে চাঁদা না দেয়ায় সদর উপজেলার কচুয়া ইউনিয়নের নিমতলী বাজারে ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী ও বাজার কমিটির সভাপতি রফিকুল ইসলাম ধাবককে মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম ৬ জন চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে ২৪ মে মামলা করেন। পুলিশ মামলার আসামি রাসেল হোসেনকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে। অন্য আসামিরা হলেন, যশোর সদর উপজেলার মুনসেফপুর গ্রামের আল আমিন, শাখারীগাতী দক্ষিণপাড়ার আব্দুল আলিম, হাটবিলা মার্বেল ফ্যাক্টরির পিছনের রাসেল হোসেন, শাখারীগাতী গ্রামের শহিদুল ইসলাম, একই গ্রামের মেহেদী হাসান ও জিরাট গ্রামের শেখ টুটুলসহ অজ্ঞাতনামা ৮/১০জন। মামলায় বাদী উল্লেখ করেন, আসামিদের অত্যাচারে তার ইলেক্ট্রনিক্স ব্যবসা বন্ধ করে দিতে…
বাংলার ভোর প্রতিবেদক পদ্মাসেতু রেল প্রকল্পে যশোহর জংশনের উপর দিয়ে একাধিক ট্রেন ঢাকায় যাতায়াতের দাবিতে শনিবার বিকেল ৫টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এড. আবুল হোসেন। সভায় সর্বসম্মতভাবে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়নে ফুটবলার ও হকি খেলোয়াড় কওসার আলীকে আহ্বায়ক, জিল্লুর রহমান ভিটু, ফারাজী সাইদ আহমেদ বুলবুল, এড. আমিনুর রহমান হিরুকে যুগ্ম আহবায়ক এবং ইঞ্জিনিয়ার রুহুল আমিনকে সদস্য সচিব ও হাবিবুর রহমান মিলনকে যুগ্ম সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট সংগ্রাম কমিটি গঠন করা হয়। সভায় বেনাপোল থেকে দুটি, দর্শনা যশোর হয়ে দুটি ও খুলনা থেকে যমুনা সেতু হয়ে একটি ট্রেন চলাচলের ব্যবস্থার দাবি জানানো হয়। ট্রেনগুলিতে…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার কলারোয়ায় আলফাজ নামের এক প্রতারকের বিরুদ্ধে নব দিগন্ত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি থেকে ৪০ লাখ টাকা ঋণ নিয়ে সভাপতির স্বাক্ষর জাল করে আত্মসাৎ চেষ্টার অভিযোগ উঠেছে। জানা গেছে, গত ৩০ জানুয়ারি ২০১৯ সালে কলারোয়া উপজেলাস্থ নব দিগান্ত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি থেকে ৪০ লাখ টাকার ঋন গ্রহণ করেন কয়লা গ্রামের আলফাজ হোসেন। তিনি সমবায় সমিতিতে তার নিজ হিসাব বইয়ের একটি পাতায় স্বাক্ষর করে সমিতিতে জামানত রেখে রূপালী ব্যাংক কলারোয়া শাখা থেকে ৪০ লাখ টাকা গ্রহণ করেন। যা মাসিক কিস্তিতে পরিশোধের কথা থাকলেও তিনি টাকা না দেয়ার জন্য ভাবে তালবাহানা করতে থাকেন। একপর্যায়ে লোহাকুড়া এলাকার বাড়ি…
কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুরে প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মজিদপুর চৌরাস্তা মোড়ে ওই ইউনিয়নের প্রতিবন্ধীদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। মজিদপুর ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী আব্দুস সবুরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ও ইউপি সদস্য আব্দুর রহিম। বক্তব্য দেন, শারীরিক প্রতিবন্ধী শিউলী খাতুন, বাবুল হোসেন, আব্দুল মজিদ প্রমুখ। সভায় প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান তৈরি, চাকরিতে কোটা প্রদান, চিকিৎসা ভাতা প্রদানসহ ১১ দফা দাবি নিয়ে আলোচনা করা হয়।
বাংলার ভোর প্রতিবেদক যশোর-মাগুরা সড়কের বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা এলাকায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের চালক রবিউল ইসলাম। শনিবার ২৫ মে সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার আজিজুল ইসলাম সাতক্ষীরার দেবহাটা উপজেলার গাজীরহাট গ্রামের বাসিন্দা। ফায়ার সার্ভিস যশোরের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, রড বোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে যশোর যাচ্ছিলেন। পথিমধ্যে সকালে দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সকালে পথচারীদের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজে অংশ নেয়। তারা ট্রাকের নিচ থেকে অচেতন ট্রাকের চালক রবিউল ইসলামকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করে।…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে জমি দখলের অপচেষ্টা প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শহরের বারান্দীপাড়ার শেখ শামসুর রহমান। তিনি শনিবার বেলা ১২ টায় যশোর প্রেসক্লাবের আর এম সাইফুল আলম মুকুল অডিটরিয়ামে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২২ মে কতিপয় ব্যক্তি ৩৫ শতক জমির বিষয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে সকল মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়। তিনি বলেন, শহরতলী খোলাডাঙ্গা মৌজার এসএ খতিয়ান ৪৭৬, আর এস খতিয়ান ৬১৩, এস এ দাগ ২৫৯, আর এস দাগ ৭৬২ নম্বরে নালিশি জমি রয়েছে ৩৫ শতক। এই জমির রেকর্ডিয় মালিক আব্দুল জব্বার গাজী। তিনি ১৯৬৩ সালে ছেলে আব্দুল আজিজের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগর উপজেলার দামুখালীতে সুব্রত মন্ডল ও দত্তগাতিতে খন্দকার রকিবুল ইসলাম হত্যা মামলায় ডিবি পুলিশ আদালতে পৃথক চার্জশিট দিয়েছে। ওই দুই মামলায় চরমপন্থি নেতা শিমুল ভূঁইয়াকে অভিযুক্ত করা হয়েছে। তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই শফি আহমেদ রিয়েল আদালতে এ চার্জশিট দাখিল করেন। চলতি বছরের ৯ মে দেয়া খন্দকার রকিবুল ইসলাম হত্যা মামলার চার্জশিটে অন্য অভিযুক্তরা হলেন খুলনার জামিরা এলাকার জিয়া মোল্লা, মেহেদী হাসান সবুজ, সোলায়মান মোল্লা, রাজু, হৃদয়, দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামের জায়েদ হাওলাদার ওরফে জিহাদ হাওলাদার, যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের জিয়াউর রহমান জিয়া, সাইফুল আলম মোল্লা, বুলবুল ও সরখোলা গ্রামের রাজিব মোল্লা। ২০২২ সালের ১২…
অভয়নগর সংবাদদাতা আগামী ২৯ মে যশোরের অভয়নগর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন। উক্ত নির্বাচন উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এক হাজার ২শ’ ৭৭ জন আনসার ও ভিডিপি সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ ও ব্রিফিং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আনসার ও ভিডিপি যশোর সার্কেলের অ্যাডজুট্যান্ট মোহাব্বত আলী মোড়ল। এ সময় আরো বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জেসমিন নাহার, প্রশিক্ষক আনোয়ারুল ইসলাম, সায়েরা খাতুন প্রমুখ। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জেসমিন নাহার জানান, প্রশিক্ষণ ও ব্রিফিং অনুষ্ঠানে এক হাজার ২শ ৭৭ জন আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন। যার মধ্যে…
বেনাপোল সংবাদদাতা ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার তিন বাংলাদেশি নারীকে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। শনিবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। ফেরত আসা নারীরা হলেন, ময়মনসিংহ জেলার ঈশ^রগজ্ঞ থানার তামান্না আক্তার (২৩), ঢাকার আশুলিয়ার মাহমুদা আক্তার মারিয়া (১৭) ও খুলনার পাইকগাছার আইয়া আক্তার মৌসুমি (২৪)। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, ভারতে পাচার হাওয়া বাংলাদেশি নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার’র কাছে হস্তান্তর করা হবে। মানবাধিকার সংস্থা জাস্টিস…