বাংলার ভোর প্রতিবেদক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোর আয়োজিত আলোচন সভায় আলোচকরা বলেছেন বৃটিশ ঔপনিবেশিক শক্তি ও তাদের দোসররা কেঁপে উঠেছিল বিদ্রোহী কবির নজরুল ইসলামের অগ্নিঝরা লেখায়। আতংকে কেঁপে উঠেছিল বৃটিশরাজের তখ্তে-তাউস। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মিলে মিশে একাকার হয়ে গেছে তার ক্ষুরধার লেখনীতে। কাজী নজরুল ইসলাম সকল অনাচারের বিরুদ্ধে যুগে যুগে বিরাজমান। সেই নজরুল চেতনাকে দেশ জাতি তথা বিশ্বময় ছড়িয়ে দিতে “অগ্নিবীণা” কাজ শুরু করে যাচেছ। এদিন বিকেল সাড়ে ৫ টায় যশোরের বি সরকার মেমোরিয়াল হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আতাহার…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের কুখ্যাত নারী মাদক বিক্রেতা নাদিরা পারভীনকে (৪৮) গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। নাদিরা বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা সগীর হোসেনের স্ত্রী। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক এসএম শাহীন পারভেজ জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৭টার দিকে শংকরপুর চোপদারপাড়া থেকে নাদিরাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আধাকেজি গাঁজা উদ্ধার করা হয়। নাদিরা কুখ্যাত মাদক বিক্রেতা একাধিক মামলার আসামি সগীর হোসেনের স্ত্রী। তারা দুইজনই চিহ্নিত গাঁজা বিক্রেতা। তারা দুইজনই একাধিকবার আইন শৃঙ্খলা রক্ষাকরাী বাহিনীর সদস্যদের হাতে আটক হয়েছেন। নাদিরার বিরুদ্ধে কোতয়ালি থানায় একাধিক মামলা আছে।
বাংলার ভোর প্রতিবেবদক যশোর সদর উপজেলার বসুন্দিয়া রেলক্রসিং এর কাছে প্রিমিয়ার সিমেন্ট বহনকারী একটি কভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-উ-১১-৪৫৬৭) তামিম হোসেন (১৮) নামে এক যুবক নিহতের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। নিহতের পিতা বাঘারপাড়া উপজেলার আলাদীপুর গ্রামের মহাসিন গাজী (৫০) অজ্ঞাত চালককে আসামি করে মামলাটি করেন। এজাহারে তিনি উল্লেখ করছেন, তার ছেলে গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় প্রিমিয়ার সিমেন্ট বহনকারী ওই কাভার্ডভ্যানটি তাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠিয়ে দেয়। সে সময় চালক কাভার্ডভ্যান ফেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তামিম মারা যায়। পরে তিনি সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে…
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের লাশ ফেরত, হত্যার সুষ্ঠু বিচার ও মূল পরিকল্পনাকারীকে গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। শনিবার দুপুরে নিহত সংসদ সদস্যের বাসভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচি শেষে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দিতে হবে। এই হত্যার সাথে আরও যদি কেউ জড়িত থাকে তাদেরও আইনের আওতায় আনার দাবি…
শ্যামনগর সংবাদদাতা শ্যামনগর পল্লীতে অবৈধ ডাম্পারের চাকায় পিষ্ট হয়েছে কলেজ ছাত্র পলাশ (১৯)। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৯টায় নওয়াবেঁকী কলেজের ১ম বর্ষের ছাত্র পলাশ আউলিয়া (১৯) তার বন্ধু সাদিকুলকে নিয়ে মোটরসাইকেলরযাগে কলেজে যাওয়ার সময় নওয়াবেকি বড়কুপট জামান ব্রিকসের একটি অবৈধ ডাম্পার ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এ সময় ঘটনা স্থলে চালক পালাশ আউলিয়ার মৃত্যু হয়। সে উপজেলার জেলেখালী গ্রামের ভোলানাথ আউলিয়ার ছেলে। ডাম্পার ট্রাকটিকে জনতা আটক করে শ্যামনগর থানা পুলিশে হস্তান্তর করেছে। গত বৃহস্পতিবার শ্যামনগর হায়বাতপুর এলাকায় অবৈধ ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক আব্দুল করিমের মৃত্যু হয়। পলাশ আওলিয়ার মৃত্যুর পর কলেজ ছাত্ররা নওয়াবেকী শ্যামনগর সড়ক অবরোধ…
কেশবপুর সংবাদদাতা কেশবপুরের গরীব অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য আজিজুল ইসলামের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে কেশবপুর শহরের বাঘমোড়ে এ ক্যাম্প উদ্বোধন করেন সংসদ সদস্য আজিজুল ইসলাম। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মেজর জেনারেল অধ্যাপক ডাক্তার সৈয়দ আসিফ ইকবাল (অব.)। এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদ সদস্য টিপু সুলতান, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, কেশবপুর বাস মিনিবাস ও ট্রাক মালিক সমিতির সভাপতি খন্দকার শরিফুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ সভাপতি তরিকুল ইসলাম, যুবলীগ অন্যতম নেতা মেহেদী হাসান, হামিদুর রহমান (হামিদ), আলিপ হোসেন, তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা আমিনুর…
বাংলার ভোর ডেস্ক বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিক হতে গেলে কমপক্ষে গ্র্যাজুয়েট এবং পাঁচ বছরের অভিজ্ঞদের গ্রহণ করা হবে। শনিবার (২৫ মে) সিলেট নগরের আম্বরখানায় হোটেল ব্রিটেনিয়ার কনফারেন্স হলে আয়োজিত একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মো. নিজামুল হক নাসিম এসব কথা বলেন। ‘সংবেদনশীল সংবাদ প্রচার: সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। অনুষ্ঠানে মূল বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরিন। প্রধান অতিথির বক্তব্যে পিআইবি চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, ‘আমি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হয়ে আসি ২০২১…
মনিরামপুর প্রতিবেদক শনিবার সকালে মুক্তেশ্বরী ডিগ্রি কলেজে ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মণিরামপুর আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী। এ সময় তিনি বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই হবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্মার্ট কারিগর এবং তারাই উন্নত দেশ গড়ার নেতৃত্ব দেবে। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে তৈরি করতে সরকার বদ্ধপরিকর। সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করেছে যা ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারবে।’ উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালক মধুসূদন…
পাইকগাছা সংবাদদাতা খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান বলেছেন, দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ভূমিকা। গণতান্ত্রিক আন্দোলনের ন্যায় দেশের উন্নয়ন ও অগ্রগতির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ সহ দেশের প্রতিটি দুঃসময়ে আওয়ামী লীগের কর্মীরা সাধারণ মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। সংসদ সদস্য বলেন, বলেন, প্রাকৃতিক দুর্যোগ একটি বৈশি^ক সমস্যা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। যার ভুক্তভোগী দেশের উপকূলীয় জনপদের মানুষ। তিনি বলেন, আমরা ইচ্ছে করলেই দুর্যোগ রোধ করতে পারি না। তবে সচেতন ও পূর্ব প্রস্তুতি থাকলে দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। তিনি অতীতের ন্যায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় আওয়ামী লীগের প্রতিটি…
পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় খাবারের সাথে চেতনানাশক জাতীয় দ্রব্য খাইয়ে পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণ নগর গ্রামের চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষক কাজল কুমার রায়ের বাড়িতে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী অচেতন অবস্থায় পরিবারের চারজনকে হাসপাতালে ভর্তি করেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অসুস্থ স্কুল শিক্ষক কাজল কুমার রায়ের স্ত্রী সুস্মিতা রায় জানান, শুক্রবার রাত ১১ টার দিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সকলে ঘুমিয়ে পড়ি। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে আমার মেয়ের প্রাইভেট শিক্ষক ডাকাডাকি করলে আমি কিছুটা বুঝতে পরি। সে সময় শিক্ষকসহ এলাকাবাসী আমাদের…