Author: banglarbhore

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ: যশোরে সোমবার সারাদিন সূর্যের দেখা মেলেনি। লাগাতর বর্ষার সাথে ঝড়ো বাতাস বইছে। চলমান ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এই জনপদের মানুষেরও ভোগান্তি বেড়েছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের দড়াটানা, নিউমার্কেট, কোর্ট মোড়, চৌরাস্তাসহ জনগুরুত্বপূৃর্ণ এলাকা ঘুরে দেখা গেছে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। বৃষ্টি ভেজা রাস্তা ধরে ছাতা মাথায় পায়ে হেঁটে চলাচল করছেন মানুষ। আবার রিকসা, ইজিবাইকে বর্ষার পানি থেকে রেহাই পেতে পর্দা নামিয়ে গন্তব্যে যাচ্ছেন অনেকেই। সকাল বেলা রাস্তার পাশের টং দোকানগুলো বন্ধ ছিলো। বিকেল বেলা কিছু কিছু চায়ের দোকান খোলা থাকলেও মানুষের জটলা দেখা গেছে হোটেল রেস্টুরেন্টে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: যশোরে ট্রাক চাপায় প্রফুল্ল সাহা (৬০) নামে এক পথচারী নিহত হয়েছে। সোমবার সকালে যশোর-নড়াইল সড়কের হামিদপুর বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা প্রফুল্ল কুমার সাহা রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যান চাপায় নিহত হন বলে নিশ্চিত করেছেন যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুনুর রশীদ। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, পৃথক দুটি সড়ক দুঘর্টনায় তিনজন নিহত হয়েছে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যশোরে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে। রোববার দুপুর থেকে এ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। সোমবারও সারাদিন ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়েছে। এতে কয়েক দিনের অব্যাহত ভ্যাপসা গরম কমে কিছুটা শীতলতা অনুভূত হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলার বিভিন্ন স্থান থেকে ঝড়ো বাতাস ও বৃষ্টির খবর পাওয়া গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। রিমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে যশোর জেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শহরে ঘনঘন লোডশেডিং হলেও জেলার গ্রামাঞ্চলগুলোতে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। রোববার গভীর রাতে ঝড়ো বাতাসে বিদ্যুৎ সঞ্চালন লাইনে গাছ পড়ে মণিরামপুর, চৌগাছা, ঝিকরগাছা ও কেশবপুরের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: যশোরে হত্যাসহ তিন মামলার আসামি বন্দি হাজতি বিপ্লব হোসেন (২৮) সোমবার ২৭ মে সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বিপ্লব হোসেন যশোরের বাঘারপাড়া উপজেলার ঘোষনগর গ্রামের বাসিন্দা। সোমবার ভোরে বিপ্লব হোসেন অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোর ৫টা ৪০ মিনিট মারা যান। তিনি একটি হত্যাসহ তিনটি মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক  ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ধুড় (মানুষ) পার করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) গুলিতে ফরহাদ হোসেন (৩২) নামে এক যুবক আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর উপজেলার জলুলী মাটিলা সীমান্তে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে গভীর রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ফরহাদ হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালি নতুনপাড়ার ফরজ আলীর ছেলে। তিনি মহেশপুর উপজেলার জলুলী গ্রামে শ^শুরবাড়িতে বসবাস করেন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ফরহাদ হোসেন জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে তার এক বন্ধুর আত্মীয়কে চোরাই পথে ভারতে পাঠানোর জন্য মহেশপুর উপজেলার জলুলী মাটিলা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  যশোরে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫জন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের যশোর সদর উপজেলার তারাগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়নি। তিনি ওই বাসের সুপারভাইজার। আরেকজন হলেন, বাসের যাত্রী সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আছান আলীর ছেলে হাশেম আলী (৪০)। আহতরা সবাই একই এলাকার বাসিন্দা। তারা চট্টগ্রামের রাউজানের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। ওই বাসের যাত্রী হারুন অর রশিদ বলেন, আমাদের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ ও আশাশুনি উপজেলায়। আমরা ৪০জন চট্টগ্রামের রাউজান থেকে রোববার সন্ধ্যায় সেন্টমার্টিন পরিবহনের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক অবশেষে যশোর সদর উপজেলা পরিষদের ভোট গ্রহনের স্থবিরতা শেষ হয়েছে। আগামী ৫ জুনের মধ্যে উপজেলার নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন সুপ্রীম কোর্ট। রোববার আদালত রায় দেয়ার পর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। তবে, নির্বাচন আসলে ৫ জুন নাকি এর মধ্যে অন্য কোনো দিন সেটি এখনো নির্ধারিত হয়নি। রায়ের কপি নির্বাচন কমিশনে আসার পর কমিশন তারিখ নির্ধারণ করবে। এরপর কমিশন সেটি রিটার্নিং অফিসারকে অবহিত করলে তিনি নির্বাচন গ্রহণের প্রস্তুতি নেবেন। এর আগে গত ২২ মে চেয়ারম্যান প্রার্থী শাহারুল ইসলামের একটি মামলার আদেশের পর ভোট গ্রহণ না করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার বিকেলে কমিশনের এ সংক্রান্ত…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্মচাপটি ঘূর্ণিঝড় ‘রেমালে’ রুপ নিয়েছে। নিম্নচাপের প্রভাব ছিলো যশোরেও। রবিবার দুপুর থেকে গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে বইতে থাকে ঝড়ো হাওয়া। যা অব্যহত থাকে গভীর রাত অবধিও। যশোর বিমান বাহিনী নিয়ন্ত্রীত আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর থেকে ঝড়ো বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বাতাসের গতিবেগ ছিলো সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল। এদিন রাত সাড়ে আটটা পর্যন্ত ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, ঘূর্ণিঝড় রেমালের কারণে ঢাকা থেকে যশোরগামী ফ্লাইটগুলো বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়ার কথা ছিলো যশোরে। দুপুরের পর থেকে আঘাত হানতে পারে খুলনা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শার গোগা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও মারধরের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদসহ ১৭ জনের বিরুদ্ধে রোববার আদালতে মামলা হয়েছে। উপজেলার অগ্রভুলট গ্রামের বাসিন্দা গোগা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহাজান আলী মামলাটি করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য শার্শা থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন। আসামিরা হচ্ছেন, শার্শা উপজেলার গোগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, গোগা পূর্ব গ্রামের রহমত আলী, কালিয়ানী গ্রামের জসিম উদ্দীন, গোগা পূর্ব গ্রামের রায়হান কবির রানা, আমলাই গ্রামের শামছুজ্জামান বুলু, শরিফুল ইসলাম, সেতাই গ্রামের কামরুল ইসলাম, হরিশচন্দ্রপুর গ্রামের জোবাইদুর রহমান শান্টু, অমিত হাসান, আব্দুল ওহাব, অগ্রভুলট…

Read More

ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়েছে, সেটি বিশ্বাস করতে পারছেন না তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। রোববার দুপুরে কালীগঞ্জে নিজ বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন। ডরিন বলেন, ‘আমার বাবার ব্যবহৃত শার্ট-প্যান্ট, জুতা, হাতের দুটি আংটি, ব্রেসলেট, চশমা ও পকেটে থাকা চিরুনির কিছু একটা প্রমাণস্বরূপ আমাদের দেখাতে হবে। তার ব্যবহৃত আরো অনেক জিনিস ছিল। কিছু না কিছু একটা তো পাওয়া যাবেই। তা না হলে আমার বাবার শরীরের এক টুকরো মাংস ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ হিসেবে আমাকে দিতে হবে। আমি বিশ্বাস করব কিভাবে যে আমার বাবাকে…

Read More