Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যামামলায় গ্রেফতার চরমপন্থী নেতা শিমুল ভূইয়ার সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম মেম্বরকে বিস্ফোরকদ্রব্যসহ গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিস্তারিত আসছে .. ..

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া ডুমুরিয়ায় এক বখাটে যুবকের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মিতালী বিশ্বাস নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। গত রোববার দুপুরে ডুমুরিয়া উপজেলায় রংপুর ইউনিয়নের আমভিটা এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ বখাটে যুবক মাসুম মোল্যাকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমভিটা গ্রামের উজ্জ্বল বিশ্বাসের মেয়ে মিতালী বিশ্বাস (১৫) ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। সকালে স্কুলে পরীক্ষা দেয়ার জন্য যায়। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত থাকায় মিতালী তার সহপাঠিদের সাথে স্থানীয় আমভিটা জনতা পার্কে ঘুরতে যায়। দুপুর ১২টার দিকে ওই পার্কে একই এলাকার আলম মোল্যার ছেলে বখাটে মাসুম মোল্যা যেয়ে মিতালীকে প্রেমের…

Read More

কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুরে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর আলোচনা সভার সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন, ডা. আখিরুজ্জামান, ডা. সৌমেন বিশ্বাস, ডা. আমিরুজ্জামান, ডা. সমরেশ বিশ্বাস, ডা. মাইশা মালিহা মিশা, ডা. শিবলী খাতুন, ডা. জয়তী রায়, ক্যাশিয়ার মনিরুজ্জামান, পরিসংখ্যানবীদ গৌতম দাস, স্বাস্থ্য পরিদর্শক আমিনুল ইসলাম, সেবিকা মেরিনা পারভীন প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর বলেন, ‘গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সময়ে নারীদের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণই হলো নিরাপদ মাতৃত্ব। নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার কমানো ও নবজাতকের স্বাস্থ্য…

Read More

শার্শা সংবাদদাতা বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি পণ্য ট্রাক সিন্ডিকেট তৈরি করে বন্দর কৃত্রিম যানজটের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এটি করা হচ্ছে যশোর আন্তঃজেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন সংগঠন-২৪০৬ এর নামে। বন্দরের ছোচআঁচড়া মোড় হতে রপ্তানিগেট পর্যন্ত সড়কে সৃষ্ট এ কৃত্রিম যানজটে নাকাল পাসপোর্ট যাত্রীসহ এলাকাবাসী। এতে করে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন বেনাপোল পৌরসভার ছোটআঁচড়া,বড়আঁচড়া,সাদিপুর ও গাজীপুর গ্রামবাসী। বড়আঁচড়া গ্রামের শহিদুল ইসলাম জানান, বেনাপোল বড়আঁচড়া রেললাইনের মোড়ে বটতলায় স্থানীয় একটি ট্রাক সিন্ডিকেটের সিরিয়ালের নামে বাণিজ্যের কারণে আমরা দুর্ভোগ পোহাচ্ছি। খুলনার ট্রাক চালক আমিনুর জানান, তিন দিন ধরে রাস্তায় রপ্তানি পণ্য নিয়ে দাঁড়িয়ে আছি…

Read More

কলারোয়া সংবাদদাতা সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রয়েছে ঘোড়া ও আনারস। যদিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী। এর মধ্যে রয়েছে ঘোড়া প্রতীকে আমিনুল ইসলাম লাল্টু, আনারস প্রতীকে এসএম আলতাফ হোসেন লাল্টু এবং মোটরসাইকেল প্রতীকে আনারুল ইসলাম। তবে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে শীর্ষে অবস্থান করছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ঘোড়া প্রতীক এবং আলতাফ হোসেন লাল্টু আনারস প্রতীক। এই দুইজন প্রার্থীর মধ্যে ২৯ মে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে ভোট যুদ্ধ। এবার ভোটের মাঠে এককভাবে কারো আধিপত্য না থাকায় দুই প্রার্থীর মধ্যে ভোটের লড়াই হবে এমনটাই প্রত্যাশা ভোটারদের। চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে দুইজনই আওয়ামী…

Read More

কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রভাত কুমার রায়, পলাশ কান্তি হালদার ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক নাজমুল হুদা বাবু। অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন…

Read More

অভয়নগর সংবাদদাতা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে আজ ২৯ মে অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচন। কৃষি ছাড়াও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এই উপজেলার গুরুত্ব অপরীসীম। দেশের অন্যতম নদীবন্দর ও শিল্প নগরী নওয়াপাড়া এই উপজেলায় অবস্থিত। সার, সিমেন্ট, গম ও খাদ্য শষ্যের বৃহত্তম মোকাম রয়েছে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায়। উপজেলা পরিষদের আসন্ন নির্বাচন হয়ে উঠেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট। স্থানীয়দের অভিমত নির্বাচনে লড়াই হবে সমানে সমান। ইতিমধ্যে এ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রার্থীরাও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রচার প্রচারণা শেষে ফলাফলের অপেক্ষায় রয়েছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে মোটরসাইকেল…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা: যশোরের ঝিকরগাছা উপজেলার বদরুদ্দিন মুসলিম (বিএম) হাই স্কুলের কমিটি গঠন নিয়ে অশরীরি শক্তির হাত পড়েছে। নির্বাচনী তফসিল ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার (২৮ মে) মনোনয়নপত্র কেনার শেষ দিন। শেষ দিনে অশরীরী শক্তির কারণে মনোনয়নপত্র অনেকে কিনতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিভাবক মহল। তারা এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছেন। যশোরের ঝিকরগাছা উপজেলার ঐতিহ্যবাহী বদরুদ্দিন মুসলিম (বিএম) হাই স্কুলের নতুন কমিটি গঠনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী ২৬ মে হতে ২৮ মে (মঙ্গলবার) পর্যন্ত মনোনয়নপত্র বিক্রির শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ৩০ মে (বৃহস্পতিবার) বিকেল ৪ টা পর্যন্ত। প্রত্যাহার ১ জুন শনিবার এবং নির্বাচন ১২ জুন…

Read More

নড়াইল সংবাদদাতা: নড়াইলে ভুল চিকিৎসায় মিতা বেগম (৩২) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৬ মে) নিহত মিতাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার জাকির হোসেনের স্ত্রী। ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ মে) সকালে গৃহবধূ মিতা বেগমের প্রসব বেদনা উঠলে তাকে শহরের মডার্ন ক্লিনিকে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার দে তার সিজার অপারেশন করেন। সন্ধ্যার দিকে ওই চিকিৎসক রোগীর পরিবারকে জানান রোগীর ব্লাড প্রেসার কমে যাচ্ছে। উন্নত চিকিৎসার জন্য খুলনা অথবা যশোরে নিয়ে যেতে হবে। চিকিৎসকের কথা মতো রোগীকে…

Read More

মাগুরা সংবাদদাতা: মাগুরায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কৃষকের উঠতি ফসল তিল গাছ মাটিতে শুয়ে পড়েছে। এতে ক্ষতির মধ্যে পড়েছে কৃষক। মধ্যরাত থেকে রেমালের প্রভাবে গাছে থাকা কৃষকের লিচুসহ ঘরবাড়ি, গাছপালা ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে। সরজমিনে মাগুরা সদর উপজেলা বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, মাঠে থাকা তিল গাছগুলো বাতাসের তাণ্ডবে মাটিতে শুয়ে পড়েছে। গাছের গোড়ায় পানি জমে রয়েছে। কৃষকরা বলছেন বৃষ্টির পর রোদ উঠলে তিল গাছগুলো মারা যাবে। তেল জাতীয় ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকরা দিশেহারা। মাগুরা সদর উপজেলা কৃষক হাজরাপুর গ্রামের কৃষক লোকমান হোসেন বলেন, তিন বিঘা জমিতে তেল জাতীয় ফসল তিল আবাদ করেছিলাম। ঘূর্ণিঝড় রিমালের কারণে সব ফসল নষ্ট হয়ে…

Read More