Author: banglarbhore

আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর সরকারি নথিতে গ্রামটির অস্তিত্ব আছে। আছে ফসলি জমি, পুকুর, গাছগাছালি। শুধু নেই কোন কোলাহল। মানুষের বসতির চিহ্ন হয়ে টিকে আছে কিছু ঘরবাড়ির ধ্বংসাবশেষ। তবে একসময় গ্রামটি মেতে থাকত মানুষের কোলাহলে। ছিল হিন্দু-মুসলমানের সহাবস্থান। সম্প্রীতির মেলবন্ধন ঘটানো সেই গ্রামে উৎসব তো দূরের কথা, এখন কোনো ঘরবাড়ির বালাই নেই। খাঁ খাঁ করছে চারদিক। এক সময়ের সমৃদ্ধ জনপদের চিহ্ন হিসেবে টিকে আছে পুরোনো আমলের ঘরবাড়ির ইটের টুকরা, উঁচু ভিটা আর তিনটি পুকুর। মানবশূন্য এই গ্রামের নাম মঙ্গলপুর। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নে এ গ্রামের অবস্থান। জনশ্রুতি আছে, বহু বছর আগে মঙ্গলপুর গ্রামের মানুষের মধ্যে ‘অমঙ্গল’ আতঙ্ক ভর করে। ভয়ে তখন…

Read More

শ্যামনগর সংবাদদাতা দেশের অর্থনৈতিক উন্নয়ন, নিরাপদ খাদ্য প্রবাহ, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় উপকূলীয় এলাকার গুরুত্ব অনেক বেশি। কিন্তু সে অনুযায়ী উপকূলকে গুরুত্ব দেয়া হয় না। ১৯৭০ সালে ১২ নভেম্বরের প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে প্রায় ১০ লাখ মানুষের প্রাণহানী ঘটে। যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হিসেবে তালিকাভুক্ত। তাই এই দিনটিকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে। একই সাথে আলাদা উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন, উপকূলে উঁচু ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্ব দিতে হবে। মঙ্গলবার শ্যামনগর প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, সবুজ সংহতি, উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত মানববন্ধনে…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা জেলার নতুন বাজার কাত্যয়ানী পূজা মেলায় তিন ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১ টায় শহরের নতুন বাজার ছানার বটতলার পূজা মণ্ডপ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, পৌর ২নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক স্টেডিয়ামপাড়ার বাসিন্দা ইয়াছির আরাফাত হোসেন (২১), কর্মী অন্তর শেখ (১৮) ও মো. সোহান (১৪)। আহতরা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১ টায় ছাত্রলীগের কিছু কর্মী ঘটনাস্থলে গেলে ছাত্রদলের নেতা ইয়াছির আরাফাতের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা আরাফাতকে দেশীয় চাপাতি ও দা নিয়ে হামলা করলে…

Read More

খাজুরা সংবাদদাতা বাঘারপাড়া উপজেলার খাজুরায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী বাধন বিশ্বাসকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টায় তাকে আটক করা হয়। বাধন বিশ্বাস (১৯) উপজেলার বন্দবিলা ইউনিয়নের সাদীপুর গ্রামের বিধান বিশ্বাসের ছেলে। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি ‘বিষাক্ত ছেলে’ নামে ফেসবুক আইডি থেকে মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শন করে একটি পোস্টে কমেন্ট করে বাধন বিশ্বাস নামে ওই তরুণ। গত ১০ নভেম্বর বিকেলে সেই কমেন্টের স্ক্রিনশর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় ছাত্র-জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কটুক্তিকারীর…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং বাল্যবিয়ে প্রতিরোধে সাতক্ষীরায় মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক কর্মসূচির আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, সাতক্ষীরা সেনা…

Read More

নিজস্ব প্রতিবেদক. ডুমুরিয়া ডুমুরিয়ায় মাদকাসক্ত আপন ছোট ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। ঘটনাটি গত সোমবার দিবাগত রাত দশটার দিকে উপজেলার হাসানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, টিউবওয়েল থেকে পানি নেয়াকে কেন্দ্র করে দুই ভাই সোহান এবং রুবেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাদকাসক্ত ছোট ভাই সোহান ঘর থেকে ধারালো হাসুয়া নিয়ে তার আপন মেঝোভাই রুবেলকে মাথায় ও পেটে কোপাতে থাকে। সে সময় রুবেল চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লে তার মা বাবা ও বড় ভাই ছুটে এসে গুরুত¦র আহত রুবেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত আনুমানিক দশটার দিকে তার মৃত্যু হয়। নিহত রুবেল…

Read More

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি রাজু আহমেদকে আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলা চত্বর থেকে আটক করা হয়। রাজু আহমেদ উপজেলার আড়পাড়া এলাকার বাসিন্দা ও বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার ৭৩নং এজাহারভুক্ত আসামি। তবে পুলিশ বলছে, মামলার বাদী জাহিদুল ইসলাম ভুল করে রাজু আহমেদের নাম দিয়েছে। এজন্য তাকে ছেড়ে দেয়া হয়েছে। জানা গেছে, গত ৪ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র হাতে মিছিল নিয়ে শহরের থানা রোডস্থ বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পৌর যুবদলের সদস্য সচিব বাদী হয়ে…

Read More

নাভারণ সংবাদদাতা যশোরের শার্শার নাভারণ ডিগ্রি কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান জহিরের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় কলেজ প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ উপাধ্যক্ষ আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য আশরাফুল আলম বাবু, কলেজের প্রাক্তন শিক্ষক দাউদ হোসেন, আব্দুল খালেক, জয়দেব কুমার রায়, নজরুল ইসলাম, বুরুজবাগান হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আজিজুর রহমান, রুহুল কুদ্দুস ও শাহাব উদ্দিন, সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল জলিল, বুরুজ বাগান হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।…

Read More

যবিপ্রবি সংবাদদাতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক তারামন বিবি হলকে সবুজায়ন করতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় হল কতৃপক্ষের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলের প্রধান ফটকের সামনে কাঠবাদাম গাছ রোপণের মাধ্যমে এ প্রক্রিয়ার উদ্বোধন করেন উপাচার্য। এ সময় উপাচার্য নবনির্মিত হলের ডাইনিং, প্রার্থনা কক্ষ, খেলার কক্ষসহ হলের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সুবিধার্থে হলের বিভিন্ন অংশ আরো আধুনিকায়নের আশ্বাস দেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. আফরোজা খাতুন, সহকারী প্রভোস্ট শারমিন নাহার, ড. শাহানাজ পারভীন, শারমিন আক্তার সুমি, ফারজানা…

Read More

তালা সংবাদদাতা তালায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপি কৃষি মেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় তালা উপজেলা চত্বরে তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেলের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আফরোজা আক্তার রুমার সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন খামারবাড়ি সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাছুম বিল্লাহ, বিআরডিবি অফিসার নারায়ণ চন্দ্র সরকার, মৎস্য অফিসার তারেক ইমাম, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম প্রমুখ। মেলায় তালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের…

Read More