কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে ৬৩ কোটি ৩৮ লাখ ৬৭ হাজার টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। বাজেট সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ, সমাধানের পরিচালক রেজাউল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খান, সহকারী অধ্যাপক মশিউর রহমান, সাংবাদিক শেখ শাহীন প্রমুখ। এ সময় কেশবপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুর মোহাম্মদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেনসহ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক সদর উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার বৃহস্পতিবার বিকেলে যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসমাবেশ ও লিফলেট বিতরণ করেছেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক রেখা খাতুন, এলাকাবাসীর পক্ষে ইশতেফান তরফদার, বাবলু বিশ^াস, গ্রেগরি সরদার, রিনা বিশ^াস ও শিশির খান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক শেখ মাহমুদ হোসেন, ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা তুষার চাকলাদার, জেলা তরুণ লীগের…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদের দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বলেছেন, যশোরের ১৫ টি ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ডের সাধারণ মানুষের খেদমত করার জন্য তিনি প্রার্থী হয়েছেন। মানুষের পাশে থেকে বিপদ-আপদের সাথি হতে চান। মানবসেবাই তার রাজনীতির মূল উদ্দেশ্যে। বিজয়ী উপজেলাবাসীকে ভাল রাখার জন্য সমস্ত প্রয়োজনীয় ভাল পদক্ষেপ তিনি গ্রহণ করবেন ও বাস্তবায়ন করবেন। উপজেলাবাসীর স্বার্থই হবে তার স্বার্থ। উপজেলাবাসীর ক্ষতি হয় এমন ধরণের কোন পদক্ষেপ তিনি নিবেন না। উপজেলাবাসীকে ভাল রাখার জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছেন তিনি। বৃহস্পতিবার নওয়াপাড়া ইউনিয়নের তরফনওয়াপাড়ায় নির্বাচনী পথসভায় এসব কথা…
শ্যামনগর সংবাদদাতা পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ বনবিভাগের সদস্যরা বুড়িগোয়ালিনী বাজার থেকে বাঘের নখসহ এক আসামিকে আটক করেছে । বৃহস্পতিবার বিকেলে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলামের নেতৃত্বে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর খেয়াঘাট থেকে শরীফ উদ্দিন(৪৫) ওরফে শরীফ ডাক্তারকে আটক করা হয়। আটক শরীফ উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের বাসিন্দা। উদ্ধার অভিযান সম্পর্কে হাবিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, শরীফের কাছে বাঘের দাঁত ও নখ আছে এমন তথ্যের ভিত্তিতে নীলডুমুর খেয়াঘাটে অবস্থিত মোল্লা ফার্মেসি নামক ওষুধের দোকানে তল্লাশি চালিয়ে তার ব্যবহৃত ড্রয়ার থেকে বাঘের দু’টি নখ জব্দ করা হয়। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমকেএম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয়…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে নিহত। শোকাবহ এই দিনটি স্মরণে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জিয়াউর রহমান। এরপর ১৯৭৭ সালের ২১ এপ্রিল তিনি বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতাও তিনি। জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া…
বাংলার ভোর প্রতিবেদক তৃতীয়ধাপে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচন বুধবার উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এফএম বিপুল ফারাজি বিজয়ী হয়েছেন। এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এনায়েত হোসেন লিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দিলারা জামান জয়ী হয়েছেন। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলে। উৎসবমুখর ও শন্তিপূর্ণ পরিবেশে ভোটাররা এদিন ভোট দেন। প্রথমবারের মতো এই উপজেলার ৭০টি কেন্দ্রে ইভিএম মেশিনে ভোটগ্রহণ হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করে রিটানিং কর্মকর্তা আব্দুর রশিদ জানান, মোটরসাইকেল প্রতীকে এফএম আশরাফুল কবির বিপুল ফারাজী ৫২ হাজার ১৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম…
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ভিসা জটিলতায় এখনো কলকাতায় যাওয়া আটকে আছে ভারতে খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীম ওরফে আনারের কন্যা মুমতারিন ফেরদৌসের। আজ ভিসা হাতে পেলে আজই বা আগামীকাল সকালে কলকাতায় যাবেন তিনি। বুধবার সকালে কালীগঞ্জে সংসদ সদস্যের বাসভবনের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মুমতারিন ফেরদৌস বলেন, কলকাতার সঞ্জিভা গার্ডেনসের সেপটিক ট্যাংক থেকে কিছু মাংস উদ্ধারের বিষয়টি তিনি গণমাধ্যমে জানতে পেরেছেন। বলা হচ্ছে, এগুলো তার বাবার শরীরের অংশ। তিনি বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত করানো হোক, আদৌও ওই মাংসগুলো তার বাবার শরীরের অংশ কি না। হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি করেন…
বাংলার ভোর ডেস্ক বিশ্বশান্তি নিশ্চিত করা এখন অতীতের চেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তির সাম্প্রতিক প্রসার ও অগ্রযাত্রার সঙ্গে বাড়ছে নতুন নতুন হুমকি। ফলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোর শান্তিরক্ষীদের বহুমাত্রিক জটিল পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। তিনি বলেন, শান্তিরক্ষা মিশনগুলোকে উন্নত প্রযুক্তির মাধ্যমে সমৃদ্ধ করার প্রয়োজনীয়তা এখন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং ও বিপজ্জনক অঞ্চলে পরিস্থিতি মোকাবিলা করতে পারে। সেজন্য তাদের সময়োপযোগী প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৪’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, নারীর অধিকার ও জেন্ডার সমতা নিশ্চিত করতে…
বাংলার ভোর প্রতিবেদক বিভিন্ন দাবি বাস্তবায়নে আইডিইবি যশোরের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। বুধবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের হাতে স্মরকলিপি তুলে দেন নেতৃবৃন্দ। আইডিইবি যশোর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। জাতীয় মেধার অপচয় রোধ ও প্রশাসনে শ্রেণী স্বার্থ দ্বন্দ্ব নিরসনে এবং রাষ্ট্রের অর্থ অপচয় রোধে প্রশাসনিক…
বাংলার ভোর প্রতিবেদক আসন্ন যশোর সদর উপজেলা নির্বাচনে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার বুধবার বিকেলে রামনগর ও বসুন্দিয়া ইউনিয়নের ভাটপাড়া ও সিরাজসিংহায় গণসংযোগ করেন। গণসংযোগ কালে তিনি প্রার্থীদের কাছে ঘোড়া মার্কার ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে মাদক, সন্ত্রাসমুক্ত উপজেলা গড়ে তুলবো। পাশাপাশি উপজেলাবাসীর সেবা করবো। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক শেখ মাহমুদ হোসেন, জেলা তরুন লীগের সাধারণ সম্পাদক আব্দার রহমান, সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক রেখা খাতুন, রামনগর ইউনিয়ন যুবলীগে আহবায়ক শরিফুল ইসলাম মিন্টু, সাবেক মেম্বার ইকবাল…