Author: banglarbhore

পাইকগাছা সংবাদদাতা পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেছেন প্রধানমন্ত্রীর পরামর্শে দুর্যোগ এলাকার সকল বেড়িবাঁধ টেকসই করা হবে। বিশেষ প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে এসব কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে দায়িত্বশীলতার সাথে সার্বক্ষণিক কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় এবার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের আগাম সতর্ক করা হয় এবং কর্ম এলাকায় অবস্থান করার জন্য সকলকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনা অনুযায়ী সংকেত পাওয়ার পর থেকেই দুর্যোগ এলাকায় অবস্থান করে বাঁধ মেরামতসহ মানুষের দুর্ভোগ কমাতে সার্বক্ষণিক কাজ করছেন তারা। সচিব নাজমুল আহসান বলেন বর্ষা মৌসুমের আগেই সকল ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ জরুরি মেরামত এবং…

Read More

ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাংশ শনাক্ত করতে তার পরিবারকে কলকাতায় ডাকা হলেও ভিসা জটিলতায় যেতে পারছেন না তারা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সংসদ সদস্য আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন এ তথ্য জানান। ডরিন বলেন, গত ২৮ মে কলকাতার নিউটাউনের সঞ্জীভা গার্ডেনের সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে আমার বাবার দেহের খণ্ডিতাংশ উদ্ধার করে পুলিশ। এই খণ্ডিতাংশ আমার বাবার দেহাংশ কিনা তা নিশ্চিত করতে আমাকে ও আমার চাচা আবেদ আলীকে কলকাতায় ডেকেছিলেন ডিবি পুলিশের প্রধান হারুন অর রশিদ। তিনি আরো বলেন, আমার চাচা আবেদ আলীর ভিসা প্রস্তুত থাকলেও আমার ভিসা হাতে না পাওয়ায় ভারতে যাওয়া সম্ভব হচ্ছে…

Read More

বেনাপোল সংবাদদাতা বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ট্রেন খুলনা হয়ে যাবে মোংলায়। গত ১ নভেম্বর খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের প্রায় ৭ মাস পর এ রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। বর্তমানে বেনাপোল-খুলনা ভায়া যশোর হয়ে চলাচল করছে বেতনা এক্সপ্রেস। এই ট্রেনটির রেক দিয়ে পরিধি মোংলা রুট পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে সময়ও বেশি লাগবে। সময়ের সাথে তাল মেলাতে গিয়ে অন্যান্য স্টেশনের যাত্রীরাও ভোগান্তিতে পড়বে। অনেকে যাত্রীরা বলছেন এ ট্রেন না চালিয়ে, অবমুক্ত ভ্যাকুয়াম রেক দিয়ে নতুন ট্রেন চালু করা হোক। ২৯ মে রেলওয়ে পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে,…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছা উপজেলায় বিনামূল্যে বিজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিস কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল। প্রধান অতিথি সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন ২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ/২০২৪-২৫ মৌসুমী কার্যক্রম উদ্বোধন করেন। প্রধান অতিথি এ সময় গ্রীস্মকালীন পেঁয়াজের আবাদ বৃদ্ধির নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার, নারিকেল চারা বিতরণ করেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হাসান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার…

Read More

কপিলমুনি সংবাদদাতা ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পাইকগাছার দেলুটি ইউনিয়নের তেলিখালি বেড়িবাঁধ নির্মাণে জনতার সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করলেন পাইকগাছা উপজেলা পরিষদের চিংড়ি মাছ প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী আনন্দ মোহন বিশ্বাস। বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন তিনি সাধারণ মানুষের সাথে থেকে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ নির্মাণে সার্বিক সহযোগিতা করেন। এ সময় উপস্থিত ছিলেন, দেলুটি ইউপির চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সাবেক চেয়ারম্যান নির্মল কুমার মন্ডল, ইউপি সদস্য বৃন্দ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নির্মাণ কাজের বিরতির সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনন্দ মোহন বিশ্বাস বলেন, আমি আপনাদের পাশে থেকে আমার সামর্থ অনুযায়ী বিভিন্ন প্রকার সহযোগিতা করে যাচ্ছি এবং যাবো।

Read More

শ্যামনগর সংবাদদাতা শান্তি-শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্র ঘোষণা অনুযায়ী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা কমান্ডেন্ট মিসেস মোরশেদা খানমের সভাপতিত্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাতক্ষীরার আয়োজনে প্রধান অতিথির বক্তব্য ও ক্যাম্পেইনের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী। সার্বিক ব্যবস্থাপনায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল এ্যডজুটেন্ট মিয়াজান আলী, শ্যামনগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নার্গিস আরা পারভীন সহ বিভিন্ন পর্যায়ের জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর…

Read More

দেবহাটা সংবাদদাতা দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. এসএম সাখাওয়াত হোসেন, থানার সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, সখিপুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহদাৎ নফর বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা নদীতে ভাটার সময় ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানায় বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেলেও আতঙ্ক কাটেনি উপকূলীয় জনপদে। বেড়িবাঁধ ভেঙে লবণাক্ত পানিতে জনপদ প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনিতে জোয়ারের পানিতে বেড়িবাঁধ উপচে এবং প্রবল বর্ষণে মৎস্যঘের প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। জোয়ারের পানিতে তলিয়ে গেছে জেলে পল্লী। বিধ্বস্ত হয়েছে ১ হাজার ৪৬৮ বাড়িঘর। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২লাখ ২১ হাজার ১৭৬ মানুষ। এছাড়া ফসলের মাঠ, ঘের-পুকুর লোনা পানিতে ভেসে গেছে। জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য বলছে, ঘূর্ণিঝড়ে জেলার এক হাজার ৪৬৮টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ৪৩টি ইউনিয়নের মানুষ সরাসরি ক্ষতিগ্রস্থ হয়েছে। শ্যামনগর, আশাশুনি ও…

Read More

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা গোলাম রসুল। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের বন্ধু। মোবারকগঞ্জ চিনিকলের ৩য় শ্রেণীর কর্মচারী ও চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি। এমপি আনার বন্ধু হওয়ার কারণে দাপটেই চলাফেরা তার। কাউকে পরোয়া করেন না তিনি। তার ভয়ে থাকেন মোবরকগঞ্জ চিনিকলের কর্মকর্তা ও কর্মচারীরা। যখন-তখন গালাগাল করেন কর্মচারীদের। ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেন না। এবার মোবরকগঞ্জ চিনিকলের এক কর্মকর্তাকে কেটে টুকরো টুকরো করার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে গোলাম রসুলের বিরুদ্ধে। বৃহস্পতিবার দৈনিক বাংলার ভোরে “শাহীনের বাংলোতে যাওয়া কে এই গোলাম রসুল” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই গোলাম রসুলের অত্যাচারে অতিষ্ঠরা মুখ খুলতে শুরু করেছেন। তবে শহরে মোটরসাইকেলের বহর…

Read More

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ শহরের জনতা মোড়ে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় ব্যবসায়ী সমাজ। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইনতা, মোটর মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। তবে এমপি আনারের কন্যা মানববন্ধনে কোন বক্তব্য দেন নি। মানববন্ধনে বক্তারা, এমপি আনার হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। সেই সাথে হত্যার পেছনে যারা জড়িত…

Read More