বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছায় নূরী বেগম (২৮) নামে এক গৃহবধূ হাতের তালু ও চিরকুট লিখে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। দিনমজুর শহিদুল ইসলাম চৌগাছা পৌরসভার ৭নং ওয়ার্ডের হালদারপাড়ার বাসিন্দা হলেও স্ত্রী নিয়ে টেঙ্গুরপুর গ্রামে একটি টিনশেডের বাড়ি করে বসবাস করতেন। নারীটির হাতের তালু ও কাগজে লাল কালিতে লেখা ছিলো ‘‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ি না সন্তান না হবার কারণে আমি গলাই দরি দিলাম, একই কাগজের অন্য প্যারায় লাল কালিতে লেখা, ‘‘দুনিয়া বড় কঠিন আমি সব কিছু ছেরে চলে গেলাম। কাগজটির অপরপিঠে কালো কালি দিয়ে লেখা, ‘‘এই তোমার এই নাক বুছিরে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে সাত দিনব্যাপি ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা ২০২৪ শুরু হয়েছে। ১ জুন থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী ৭ জুন পর্যন্ত। শনিবার বিকেলে শহরের টাউনহল মাঠে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে গেস্ট অব অনার ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন মাহামুদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। আরও উপস্থিত ছিলেন যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নাসিব যশোরের সভাপতি সাকির আলী। স্বাগত…
হাসান আদিত্য পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্প বাস্তবায়ন হওয়ায় আশায় বুক বেঁধেছিল যশোরবাসী। কিন্তু রেলপথ বিভাগের সিদ্ধান্তের কারণে বৃহত্তর যশোর-ঝিনাইদহ-চুয়াডাঙ্গা অঞ্চলের মানুষের সেই স্বপ্ন ভেস্তে যেতে বসেছে। ট্রেনে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে যশোর সদরের পদ্মবিলা রেলস্টেশনটি। যার অবস্থান যশোর শহরের মূল স্টেশন থেকে ১৫, বেনাপোল থেকে ৩৫, ঝিনাইদহ কোটচাদঁপুর স্টেশন থেকে ৪৫ কিলোমিটার এবং চুয়াডাঙ্গার দর্শনা স্টেশন থেকে ৬০ কিলোমিটার দূরে। এই অঞ্চলের মানুষকে ট্রেনে পদ্মাসেতু হয়ে ঢাকায় যেতে হলে ১৫ থেকে ৪৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পদ্মবিলা স্টেশনে যেতে হবে। যা এই অঞ্চলের যাত্রীদের সময় ও দুর্ভোগ বয়ে আনবে। এতে যাত্রীদের আগ্রহ কম। বিপুল সংখ্যক জনগোষ্ঠী…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের চুড়িপট্টির দোকান কর্মচারী রাজিম হত্যা মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকতা এসআই এমরানুর কবীর। অভিযুক্ত আসামিরা হলেন, শহরের পূর্ববারান্দীপাড়া মোল্যাপাড়া বাঁশতলা এলাকার আজহার আলী পায়েল, আব্দুল কাদের রায়হান, শিমুল গাজী, বারান্দী মোল্যাপাড়ার ইয়ামিন ও ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার রায়েব সিদ্দিক। মামলার অভিযোগে জানা গেছে, রাজিম শহরের চুড়িপট্টির একটি দোকানে কাজ করে জীবীকা নির্বাহ করতেন। আসামিরা তার বন্ধু। ঘটনার কয়েক বছর আগে একটি পিকনিকে আসামিদের সাথে খাওয়া-দাওয়া নিয়ে রাজিমের বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনা নিয়ে রাজিমকে মারতে আসামিরা কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়। ২০২৩…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যতদিন পর্যন্ত দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হবে, ততদিন বিএনপির একজন কর্মীও নির্বাচনে যাবে না। আমাদের দাবি অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে। সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকার প্রতিষ্ঠা এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায়…
বাংলার ভোর প্রতিবেদক মোংলার উদ্দেশ্যে বেনাপোল জংশন থেকে ৬০০ যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো ট্রেন । আজ শনিবার (১জুন) প্রথম দিনের মতো দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল জংশন থেকে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে গেল বেতনা এক্সপ্রেস। শনিবার সকালে ট্রেনটি খুলনা থেকে ছেড়ে ৯টা ২৫ মিনিটে বেনাপোল জংশনে এসে পৌঁছায়। এরপর সেখান থেকে সকাল ১০টায় যাত্রী নিয়ে মোংলার উদ্দেশ্যে রওনা করে ট্রেনটি। খুলনা থেকে মোংলা পর্যন্ত ১৩৮ কিলোমিটার এ রুটে মোট ৮টি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন । যশোর থেকে খুলনার ফুলতলা পর্যন্ত এর সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় ৫০ কিলোমিটার, এরপর ফুলতলা থেকে মোংলা নতুন রেলপথে এ ট্রেনের…
বাংলার ভোর ডেস্ক বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশিদার বলে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘ সদর দফতরে যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। আন্তোনিও গুতেরেস বলেন, ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ জাতিসংঘের অনেক কর্মযজ্ঞে বাংলাদেশ উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে এবং সেই কারণেই আমরা বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশিদার হিসাবে বিবেচনা করি।’ জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা জানান। তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে সে দেশের সেনাবাহিনী তরুণ রোহিঙ্গাদের জোরপূর্বক নিয়োগ করার ঘটনায় উদ্বেগ…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু শুক্রবার পৌরসভার ৪ ও ৬ নম্বর ওয়ার্ড এবং নওয়াপাড়া, দেয়াড়া ও চাঁচড়া ইউনিয়নে গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করেন। যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু সাথে উপস্থিত ছিলেন কাউন্সিলর আলমগীর কবির সুমন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউসুফ শাহিদ, সদস্য নূর ইসলাম, খোকন মৃধা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন কবির পিয়াস, যুগ্ম সম্পাদক মাসুদ হাসান কৌশিক, আসাদুজ্জামান আসাদ, পৌর ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রনি। নওয়াপাড়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গাজীর বাজার এলাকায় নির্বাচনী সমাবেশ ও লিফলেট বিতরণ করেছেন। সমাবেশে জেলা ট্রাক-ট্রাক্টর, কাভার্ড ভ্যান ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম হোসেন বাহাদুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক কুমার বোস। অনুষ্ঠিত সমাবেশে ফাতেমা আনোয়ার বলেন, প্রথম টার্গেট সদরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা। আমি উপজেলা পরিষদ থেকে কিছু নিতে চাই না। উপজেলাবাসীকে তার প্রাপ্য সুবিধাগুলো দেয়ার জন্যই চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি যদি…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শহীদ জিয়াউর রহমান মানে গণতন্ত্র, আইনের শাসন, বাকস্বাধীনতার অপর নাম। শহীদ জিয়াউর রহমান মানে স্বাধীনতা ও সার্বভৌমত্বের অপর নাম। তিনি বাংলাদেশের অস্তিত্বের অংশ এবং বাঙালির আবেগ ও আদর্শের নাম। শুক্রবার সদর উপজেলা ফতেপুর ও নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৩ তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ফতেপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ঝুমঝুমপুর বাজারে এবং নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শেখহাটি হাইকোর্ট মোড়ে পৃথক দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা…