Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সংগঠনের প্রধান কার্যালয়ে দ্বিতীয়তলায় নব-নির্বাচিত কমিটির ১৭ সদস্যকে শপথ বাক্যপাঠ করান প্রধান অতিথি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জেলা আইনজীবি সমিতি সভাপতি এ্যাড. আবু মোর্ত্তজা ছোট। নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু। জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের সদ্য বিদায়ী কমিটির সভাপতি আজিজুল আলম মিন্টুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ হারুনার রশিদ ফুলুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটি সদস্য ও জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড. সাবেরুল হক সাবু, নির্বাচন পরিচালনা কমিটি সদস্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মিকাইল হোসেন নামে এক লিচু ব্যবসায়ীকে চাঁদার দাবিতে আটকে রেখে মারপিট ও এক লাখ টাকা লুটের ঘটনায় দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক দু’জন হলেন, সদর উপজেলার বহলনগর গ্রামের মহাসিন সরদার (৫০) এবং ওহিদুল পাটোয়ারী (৩৫)। ভিকটিম মিকাইল হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাঝদিয়া গ্রামের বাসিন্দা। এই ঘটনায় মিকাইলো স্ত্রী শিরিনা খাতুন আটক দুইজনসহ চারজনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেছেন। পলাতক আসামিরা হলো, বহলনগর গ্রামের সাজেদুল ইসলাম ওরফে আলী রাজ এবং আবেদ আলী পাটোয়ারী । এজাহারে শিরিনা খাতুন উল্লেখ করেছেন, তার স্বামী যশোর শহরে লিচুর ব্যবসা করেন। গত ২৯ মে তিনি লিচু নিয়ে সদরের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে এক নারীকে চেতনানাশক স্প্রে করে সোনার গহনা, টাকা ও মোবাইল ফোনসহ ২ লাখ ৩৬ হাজার টাকার মালামাল নিয়ে চম্পটের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ভুক্তভোগি যশোর কুইন্স হসপিটালের মেডিকেল টেকনোলজিস্ট রিপা খাতুন এ ঘটনায় মামলা করেন। রিপা চৌগাছার সুখপুকুরিয়া গ্রামের মেয়ে কিন্তু শহরের জেলরোডে ভাড়া থাকেন। তিনি এজাহারে উল্লেখ করেছেন, গত ৭ এপ্রিল ডিউটি শেষে বিকেল সোয়া চারটার দিকে ভাড়াবাড়িতে ফিরছিলেন। সে সময় বাড়ির সামনে অজ্ঞাত কিছু লোকজনকে দেখতে পান। তারা তার কাছে গিয়ে কিছু ওষুধ বিক্রির কথা বলে। তিনি প্রথমে রাজি না হলেও পরে তাদের জোরাজুড়িতে রাজি হন। সে সময় একজন তার নাকের কাছে একটি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক অস্ত্র মামলায় বেনাপোলে চিহ্নিত দুই অস্ত্রকারবারির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমির হোসাইন আদালতে এই চার্জশিট দাখিল করেন। অভিযুক্তরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইয়াসিন আলী ও রুবেল হোসেন । মামলা সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি বিকেলে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ডিএডি শহিদুল ইসলাম গোপন সূত্রে জানতে পারেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী বাজারে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিকিকিনির জন্য অবস্থান করছেন। এ খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় পুটখালী বাজার থেকে ইয়াসিন আলী ও রুবেল হোসেনকে আটক করেন র‌্যাব সদস্যরা। পরে তাদের স্বীকারোক্তিতে ইয়াসিন আলীর বাড়ির গোয়ালঘরে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে তামাককে লাল কার্ড প্রদর্শন ও তামাক পরিহারের শপথ নিয়েছে তিন শতাধিক শিক্ষার্থী। শুক্রবার বেলা সাড়ে ১০ টার দিকে যশোর জেলা প্রশাসকের কালেক্টরেট চত্বরে বিশ্ব তামাকমুক্ত দিবসে তামাকে লাল কার্ড প্রদর্শন ও শপথ নেন শিক্ষার্থীরা। একই সঙ্গে নিজ নিজ পরিবার, স্বজন ও প্রতিবেশিদের সঙ্গে নিয়ে তামাকজাত দ্রব্য ব্যবহার প্রতিরোধে সামাজিক আন্দোলন করার অঙ্গীকার করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার তামাকের বিরুদ্ধে এসব শিক্ষার্থীদের শপথপত্র পাঠ করান। উদ্বোধনকালে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, ‘তামাক অধিকাংশ ক্ষেত্রেই ক্ষতিকারক। তামাকের পরিবর্তে অন্য ফসল ফলালে দেশ এবং কৃষক উভয়ই লাভবান হবে। তামাক উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সেবন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নৃত্য, গান, কবিতা আবৃত্তি আর কথামালার মধ্য দিয়ে যশোরে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং সাম্য ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন যশোর। অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমির মিলনায়তন। শুরুতেই সমবেত কণ্ঠে গান পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা। একের পর এক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য রবীন্দ্র-নজরুলের দলীয় সংগীত, কখনো একক। আবার এই দুই কবির কালজয়ী সব গানে নৃত্য পরিবেশিত হয়। একের পর মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। সন্ধ্যার পরে…

Read More

রাইসুল ইসলাম অপু মাত্র চার বছর বয়স। এই বয়সে হয়তো কিছু শিশু চালানো শেখে সাইকেল, কেউবা আবার পারদর্শিতা দেখায় ভিডিও গেমসে। আর বর্তমান আধুনিকতার এ যুগে হয়তো পারদর্শী হয় মোবাইলে। কিন্তু চার বছর বয়সী এক শিশু চার চাকার গাড়ি চালিয়ে অবাক করে দিয়েছে গোটা এলাকাকে। রীতিমতো গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে সড়কে গাড়ি চালাচ্ছে সুমন। যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি মহাসড়কের পাশেই অবস্থিত লতিফিয়া ফ্রি মডেল মাদরাসার ছাত্র সুমন। চার চাকার একটি গাড়ি চালিয়ে তাক লাগিয়ে দিয়েছে এলাকায়। রিতিমতো ঘোরাচ্ছে গাড়ির স্টিয়ারিং, বাজাচ্ছে হর্ণ। আবার কখনও ব্রেক চেপে দাঁড়াচ্ছে গন্তব্যে। সে একাই নয় মাঝে মাঝে মাদরাসার অন্য সহপাঠিদেরও সাথে নিয়ে ঘুরছে গ্রামের আকাবাকা…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচনোত্তর শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার বিকেলে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম মিলন, সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দীনেশ বিশ্বাস, চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মশিউর রহমান, পায়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান হারকিল, শ্রীধরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ফারাজী,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শায় পুর্ব শত্রুতার জেরে মুসা (৩০) নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ মে) বেলা ১১ টার দিকে তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার হরিণাপোতা বাজার মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাইপো রাসেল (২০) নামের অপর একজন। নিহত রানা মুসা হরিণাপোতা গ্রামের বাসিন্দা। তার ভাইপো আহত রাসেল ওই গ্রামের ইসহাকের ছেলে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত মুসার শারীরিক অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে…

Read More

তালা সংবাদদাতা এ যেন মরার উপরে খাঁড়ার ঘা। পিতা নাই, মাতা নাই, নাই মাথা গোজার ঠাঁই। কোরআনের হাফেজ আরিফুল ইসলাম শেষ সম্বলও গেল হারিয়ে। গত বুধবার রাত তিন টার দিকে তালার পল্লী আগোলঝাড়া গ্রামে এমন হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয়েছে। তালার মদন পুর আনছার মাহামুদ এতিমখানা ও লিল্লাহি বোর্ডিং এ হাফেজ শাখার এতিম আরিফুল ইসলাম (১৪)। উপজেলার আগোলঝাড়া গ্রামের মৃত নজরুল ইসলাম মোল্লার ছেলে। পিতার দ্বিতীয় বিয়ের কারণে তার ঠাঁই হয় এতিমখানায়। কিন্তু ওই সংসারে এক কন্যা সন্তানের জন্মের পর নজরুরের মৃত্যু হয়। তারপর দ্বিতীয় স্ত্রী সালেহা স্বামীর ভিটার জমি থেকে নিজের অংশ ও নাবালিকা কন্যার অংশ বিক্রি করেন একই…

Read More