Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল বলেছেন, ‘নির্বাচিত হলে আমি আমার শ্রম ও মেধা দিয়ে যশোর সদর উপজেলাকে স্মার্ট উপজেলায় রূপান্তর করবো। সদর উপজেলা পরিষদ হবে তৃণমূলের সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সেবা পৌছে দেয়ার মাধ্যম। বর্তমান সরকারের স্মার্ট দেশ গড়তে সদর উপজেলা পরিষদ তৃণমূলের মানুষকে সেই পরিকল্পনা অনুযায়ী গড়ে তুলবো। শনিবার সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুরে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বিপুল এসব কথা বলেন। এরপর তিনি ইউনিয়নের আরো কয়েকটি গ্রামে পথসভা করেন। পথসভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন ছাড়াও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক র‌্যাব-৬ যশোরের সদস্যরা বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইবোনকে গ্রেফতার করেছে। আটকরা হলো বকচর কবরস্থান রোডের লুৎফর শেখের দুই মেয়ে ফরিদা বেগম ও বকচর মাঠপাড়ার ফাতেমা বেগম। দুই বোনের কাছ থেকে ১৯ হাজার ৮শ’ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লাখ ৪৮ হাজার ৮শ’ টাকা উদ্ধার করা হয়। র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, শুক্রবার (৩১ মে) রাতে তারা জানতে পারেন বকচর কবরস্থান এলাকার একটি ফ্লাট বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে। তাৎক্ষণিক র‌্যাবের একটি টিম ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বড় বোন ফরিদার বাড়ির কমডের ফ্লাস ট্যাংকির ভিতর থেকে ৯ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে আঞ্জুমানারা একাডেমি মাঠে নির্বাচনী সমাবেশ করেছেন। শনিবার বিকেলে সেখানে সমাবেশ থেকে ভোট প্রার্থনা করেন তিনি। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক বোস, যুবলীগ নেতা হুসাইন গালিব, জেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক আব্দার রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এসএম রাফসান জান নিশাত।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে। শনিবার দিনব্যাপী শহর ও ইউনিয়নের ৮/১০ স্থানে লিফলেট বিতরণ, গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর পৌরসভার ৯ নং ওয়ার্ডে যশোর সদর উপজেলার নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু’র সাথে গনসংযোগে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ পরান, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ইলিয়াস শেখ, যুগ্ম সম্পাদক সাদেক, কৃষক লীগ নেতা রফিক, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মিলন, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাসুদ হাসান কৌশিক, পৌর ছাত্রলীগের সদস্য কাজী ফয়সাল। ৭ নং ওয়ার্ডে যশোর…

Read More

বাংলার ভোর ডেস্ক চলতি বছরের এইচএসসি পরীক্ষা যথা সময়ে (৩০ জুন) শুরু হবে। পরীক্ষা একমাস পিছিয়ে দেয়া হয়েছে বলে একটি ভুয়া খবর ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড আজ শনিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে বিজ্ঞপ্তি ছড়িয়েছে তা সঠিক নয়। পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাসার স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে, যা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখার ইস্যুকৃত নয়। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা কমিটির উদ্যোগে শনিবার বিকেল সাড়ে চারটায় প্যালেস্টাইনে ইসরায়েলী গণহত্যা বন্ধ, সাম্রাজ্যবাদী মার্কিনীদের যুদ্ধবাজ ইসরায়েলীদের নগ্ন সমর্থন ও সহযোগিতার তীব্র নিন্দা, জাতিসংঘের কার্যকর ও সক্রিয় ভূমিকা, স্বাধীন সার্বভৌম প্যালেস্টাইনের সমর্থনে সারা বিশ্বের মানুষের সংহতির দাবিতে প্রেস ক্লাব চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। সংহতি সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, সহ সম্পাদক আমিনুর রহমান হীরু, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, জেলা সদস্য মফিজুর রহমান নান্নু, আব্দুর রহিম, আবু জাফর বাচ্চু, বাসদ নেতা এ্যাড. চন্ডি চরণ মজুমদার, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের আহবায়ক রাশেদ খান ও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় শ্রমিক লীগ যশোর সদর উপজেলা শাখার আহবায়ক আবুল কাশেমের নেতৃত্বে আনোয়ার হোসেন বিপুলের দোয়াত কলম মার্কার পক্ষে মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের সদর হাসপাতাল মোড় হয়ে জেল রোড, খাজুরা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি জবেদ আলী। জেলা নির্মাণ শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমান মজনু, সাধারণ সম্পদক মানিক হোসেন, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদুল ইসলাম, জেলা রিকসা ভ্যান শ্রমিক লীগের সারণ সম্পদক গোলাম মোস্তফা, জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক খামারীদের উৎপাদিত দুধ বিক্রির জন্য যশোরের ঝিকরগাছায় স্থাপন করা হবে ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার (ভিএমসিসি)। এই সেন্টার ‘ডেইরি হাব’ হিসেবে ভূমিকা রাখবে। এখানে খামারিরা সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে দুধ বিক্রি করতে পারবেন। পাশাপাশি এখানে দুধ প্রিজারভেশন করা হবে। বিশ্ব দুগ্ধ দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান জেলা প্রাণিসম্পদক কর্মকর্তা ডা. রাশেদুল হক। বিশ্ব দুগ্ধ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে শনিবার যশোর জেলা প্রাণিসম্পদ দপ্তর বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বেলা ১১টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক স্থলবন্দর বেনাপোল থেকে সমুদ্রবন্দর মোংলা রুটে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হলো। উদ্বোধনের প্রায় সাত মাস পর মোংলা কমিউটার ট্রেন চলাচলের মধ্যদিয়ে দেশের দুটি বৃহত্তর বন্দরের মধ্যে রেল সংযোগ স্থাপিত হলো। এর মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের যোগাযোগের ক্ষেত্রে নতুন মাইলফলক উন্মোচিত হলো। শনিবার সকাল ১০টার দিকে বেনাপোল স্টেশন থেকে প্রায় ৬শ’ যাত্রী নিয়ে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। বেলা ১১ টায় যশোর জংশনে এসে পৌঁছায় ট্রেনটি। যাত্রাবিরতি শেষে ফের রওনা হয়। বর্তমানে সপ্তহের প্রতিদিন একটি ট্রেন চলবে এই রুটে। এই রুটে ভাড়া সর্বনিম্ন ২০ টাকা ও সর্বোচ্চ ৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে আরও ট্রেন বৃদ্ধির সম্ভাবনা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে নিরবে সক্রিয় হয়েছে তৃণমূলের অনেক বিএনপি নেতাকর্মী। উপজেলা নির্বাচনের প্রথমদিকে বিএনপি নেতাকর্মীদের তেমন ভূমিকা না থাকলেও ধীরে ধীরে তাদের সংশ্লিষ্টতা বেড়েছে। যদিও দলীয়ভাবে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে বিএনপি। দল নির্বাচন বর্জনের পরও বেশ কিছু নেতাকর্মী নির্বাচনে সম্পৃক্ত হওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণও করেছে জেলা বিএনপি। সদর উপজেলা নির্বাচনেও যারা প্রত্যক্ষ-পরোক্ষভাবে নির্বাচনে সম্পৃক্ত হয়েছে-তাদের দিকে নজর রাখছে জেলা বিএনপি। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ৫ জুন সদর উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আনারস প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান…

Read More