Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পেনশন স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্তকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে সোমবার বেলা সাড়ে ১০টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দেড় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, আগামী ১ জুলাই থেকে যোগদানকৃতদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতাভুক্ত করার যে ঘোষণা দেওয়া হয়েছে, তা বৈষম্যমূলক। প্রত্যয় স্কিমটি নামে সর্বজনীন হলেও আদতে সর্বজনীন নয়। সরকারের তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র ও বিচার বিভাগকে এই প্রক্রিয়ার বাইরে রেখে একে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার মামলায় গ্রেফতার শিমুল ভূঁইয়ার সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম মেম্বারের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩ জুন) বিকেল ৩টার দিকে বিস্ফোরক মামলায় শুনানি শেষে যশোর সদর আমলি আদালত ওই রিমান্ড মঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম। এর আগে গত বুধবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টায় যুবলীগ নেতা প্রফেসর উদয় শংকর হত্যা মামলা ও নতুন করে দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে সাইফুল আলম মেম্বারকে আদালতে সোপর্দ করা হয়। সাইফুল আলম মেম্বার যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের বাসিন্দা। যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জংশন থেকে ঢাকার ৫টি ট্রেনসহ চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জনউদ্যোগ যশোর। ‘পদ্মবিলা নয়, যশোর থেকে ট্রেনে উঠে ঢাকা যেতে চাই’ এই শ্লোগানে সোমবার দুপুরে জনউদ্যোগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জনউদ্যোগ সদস্য ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু। সংবাদ সম্মেলনে জনউদ্যোগ নেতৃবৃন্দ জানান, আগামী জুলাই মাসে ঢাকা-খুলনা নতুন রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। আমরা জেনেছি, সুন্দরবন, চিত্রা ও বেনাপোল এক্সপ্রেস রুট পরিবর্তন করে পদ্মবিলা হয়ে ঢাকায় যাবে। কিন্তু দুঃখের কথা ঢাকা থেকে কুষ্টিয়া-দর্শনা রুটে কোনো ট্রেন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক চলতি বোরো সংগ্রহ উপলক্ষে লাগামহীন ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে মণিরামপুর উপজেলা খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে। সরকারিভাবে ধান সংগ্রহের নীতিমালা উপেক্ষা করে বিল আটকিয়ে তিনি কৃষকের কাছ থেকে অর্থ আদায় করছেন। চাল সংগ্রহে কেজি প্রতি ১ টাকা ঘুষ নিচ্ছেন। এতে সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত ৭ মে সরকারি ভাবে যশোরে মণিরামপুরে বোরো সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এখানে চালের বরাদ্দ ২১শ’ ১৭ মেট্রিক টন ও ধান ২৮ শ’ ২৩ মেট্রিক টন। সরকারের সাথে চুক্তিকৃত উপজেলার ২৮ জন চালকল মালিকের কাছ থেকে ওই চাল কেনা হচ্ছে। এর আগে যশোর জেলা প্রশাসকের অনুমতিক্রমে ধান চাল সংগ্রহ কমিটির সভায়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বলেন, সদর উপজেলার সাধারণ মানুষের খেদমত করার জন্য আমি প্রার্থী হয়েছি। মানবসেবায় আমার রাজনীতির মূল উদ্দেশ্য। বিজয়ী হলে যশোর সদরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশিত শতভাগ উন্নয়ন বাস্তবায়িত হবে। উপজেলা পরিষদ নিয়ে কাউকে বাণিজ্য করতে দেয়া হবে না। আনোয়ার হোসেন বিপুল বলেন, আমি একটিবার চেয়ারম্যান হওয়ার সুযোগ পেলে সদর উপজেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো। দোয়াত কলম প্রতীক বিজয়ী হলে সদর উপজেলা থেকে চিরতরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল হবে। দুষ্কৃতিকারীদের চিরবিদায় হবে। সম্মান নিয়ে, শান্তিপূর্ণ পরিবেশে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন-চার বছর যশোর সদরে উন্নয়নের জন্য যে পরিমাণে অর্থ বরাদ্দ দিয়েছে, সে হিসেবে উন্নয়ন হয়নি। তাহলে কোটি কোটি টাকা গেলো কোথায় ? আমি নির্বাচনে এসেছি মানুষের অধিকার আদায় করতে। নিজের আখের গুছানোর জন্য ভোট করছি না। আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ।’ সোমবার সারাদিন যশোর পৌরসভা ১ ও ৫ নং ওয়ার্ডে এবং লেবুতলা ইউনিয়নে গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এসময় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আরও বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, ৫জুন মোটরসাইকেল প্রতীকে যশোর সদর উপজেলার নির্বাচনে জয়লাভ করতে পারলে সারা বাংলাদেশের উন্নয়নের…

Read More

মাগুরা সংবাদদাতা: মাগুরায় জেলা প্রশাসন কর্তৃক জেলার ৪ উপজেলা মাগুরা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখার সকল (৯৯ টি) কমিউনিটি ক্লিনিকে উন্নত চিকিৎসা উপকরণ বিতরণ, মা ও শিশু কর্নার স্থাপন এবং বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুর ২ টায় মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তন মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে কমিউনিটি ক্লিনিকের অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের। সার্বিক সহযোগিতায় ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এসএম মোবাশ্বের হোসাইন, সিভিল সার্জন শামীম কবীর, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: যশোরের অভয়নগর থানা পুলিশের হেফাজতে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে অভয়নগর থেকে যশোর জেনারেল হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। এর আগে শনিবার রাত দেড়টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়। স্বজনদের দাবি, ইয়াবা দিয়ে ফাঁসিয়ে গ্রেফতারের পর নির্মম নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, ইয়াবাসহ আটক ওই নারী হৃদরোগে অসুস্থ হয়ে মারা গেছেন। পুলিশ চিকিৎসার ব্যবস্থা করেছিল। মারা যাওয়া আফরোজা বেগম (৪০) নওয়াপাড়া মহাশ্মশান নর্থবেঙ্গল রোডের বাসিন্দা আবদুল জলিল মোল্লার স্ত্রী। পুলিশ জানায়, শনিবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে নওয়াপাড়া গ্রামের বাড়ি থেকে আফরোজাকে গ্রেফতার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: আসন্ন যশোর সদর উপজেলা নির্বাচনে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার রোববার দিনব্যাপি শহর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী, সমাবেশ, পথসভা ও গণসংযোগ করেছেন| এদিন রাতে সদর উপজেলার চাঁচড়া বর্মনপাড়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন ফাতেমা আনোয়ার। তিনি বলেন ভোটে জয়যুক্ত হলে সকলকে সাথে নিয়ে মডেল উপজেলা গড়তে চাই। সুখে দুঃখে সব সময় জনগণের পাশে থাকবো। শুধু নির্বাচন নয়, নির্বাচনের পরেও সকলে আমাকে পাশে পাবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম। অনীল বিশ^াসের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান। এসময় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক…

Read More

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা: ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের আয়োজনে রোববার বেলা সাড়ে ১১টায় নলডাঙ্গা ভূষণ রোডস্থ মধুগঞ্জ বাজারে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এমপি আনার হত্যা হলে তার প্রমাণ চাই। তার ব্যবহৃত জামা-কাপড়, হাত ঘড়ি, চশমাসহ হত্যায় ব্যবহৃত অস্ত্র আলামত হিসেবে আমাদের দেখাতে হবে। তিনি যদি হত্যার শিকার হন, তাহলে তার দেহাংশ চাই। আর যদি নিখোঁজ হন, তাহলে আমরা তার সন্ধান চাই। এ জন্য নেতাকর্মীরা প্রশাসনসহ সরকারের দৃষ্টি কামনা করেন। নেতারা বলেন, আনারের মৃত্যুর খবরে কালীগঞ্জবাসী শোকে মুহ্যমান। কালীগঞ্জের প্রতিটি উন্নয়ন…

Read More