শার্শা সংবাদদাতা ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নাসির উদ্দীন (৬৮) ও আলী বক্স (৬৫) নামে দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা হক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দীন উত্তর বুরুজবাগান গ্রামের বাসিন্দা। তিনি নাভারন কলেজের ইসলামি শিক্ষা বিভাগের অবসারপ্রাপ্ত সহকারী অধ্যাপক ছিলেন। আলী বক্স ঝিকরগাছার গোডাউন কলোনী এলাকার বাসিন্দা। তিনি জাপান বাংলাদেশ কোম্পানির নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, তারা দুজন প্রতিদিন ভোরে বাড়ি থেকে বের হয়ে মসজিদে জামায়াতে নামাজ আদায় করতেন। মঙ্গলবার ফজরের নামাজ শেষে সড়ক দিয়ে হেটে বাড়ি ফিরছিলো।এসময় পেছন দিক থেকে আসা বেনাপোলগামী মালবাহী একটি কাভার্ড ভ্যান তাদেরকে চাপা…
Author: banglarbhore
ঝিকরগাছা সংবাদদাতা মঙ্গলবার সকালে যশোরের ঝিকরগাছায় পুলিশের সাথে গ্যারেজ মিস্ত্রির ধস্তাধস্তিতে এক রাউন্ড গুলিবর্ষণ হয়েছে । পুলিশ কনস্টেবল রিকন হোসেনকে (কংনং ১৫৩৩) পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে ।ওই পুলিশের পিটুনিতে আহত গ্যারেজ মিস্ত্রি শিওড়দা গ্রামের মতিউর রহমানের ছেলে রিপন (২২) যশোর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। সারেজমিন মঙ্গলবার সকাল ১১ টায় ঘটনাস্থলে গেলে প্রত্যক্ষদর্শী শিওড়দা গ্রামের নুর আলী সরদারের ছেলে এস এম সরদার জানান – মঙ্গলবার সকাল অনুমান নয়টা সাড়ে নয়টার দিকে শিওড়দা পুলিশ ক্যাম্পের কনস্টেবল রিকন হোসেন (কং নং ১৫৩৩) শিওড়দা বাজারের মোটরসাইকেল গ্যারেজ মিস্ত্রি রিপন হোসেনের কাছে মোটরসাইকেল মেরামতের জন্য যান। গ্যারেজ মিস্ত্রি রিপন পুলিশকে জানান, মোটরসাইকেলের…
হাসান আদিত্য রাত পোহালেই যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিনটি পদেও বিপরীতে লড়ছেন ১৬ প্রার্থী। এবার দলীয় প্রতীক না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবেই লড়ছেন তারা। ফলে নিজ দলেই মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। অনুষ্ঠিত এই নির্বাচনের চেয়ারম্যান পদে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন সাধারণ ভোটাররা। তাদের ভাষ্য, প্রার্থীরা সবাই একই দলের। তাই আওয়ামী লীগের ভোট ভাগ হয়ে যাবে। এক্ষেত্রে যার বলয়ের পাল্লা ভারি হবে তিনিই হবেন চেয়ারম্যান। আবার কেউ বলছেন, বিএনপি সমর্থিত ভোটাররা যাকে বেছে নিবেন তার গলায় উঠবে বিজয়ের মালা। এদিকে, সোমবার ছিলো প্রচার প্রচারণার শেষ…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বল্লভপুর বাওড়ে বিল নার্সারি স্থাপন করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের ২০২৩-২৪ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড বিল নার্সারি কার্যক্রম বাস্তবায়ন করছে। সোমবার বল্লভপুর বাঁওড়ে বিল নার্সারি কার্যক্রম উদ্বোধন করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা মিজানুর রহমান, বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সঞ্জয় কুমার রায়, সাধারণ সম্পাদক তারক বিশ্বাস, সদস্য আনন্দ কুমার রায়, রামপ্রসাদ রায়, ভরত কুমার রায়, ভীম কুমার রায়, তাপস কুমার রায়, গোপাল রায় প্রমুখ। স্থাপতি বিল…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে স্ত্রীর দায়ের করা যৌতুক আইনে মামলায় জিয়াউর রহমান জিকু (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি শহরের লোন অফিসপাড়া বড় মাছ বাজার এলাকার মতিয়ার রহমানের ছেলে। জিকুর স্ত্রী বকচর মসজিদ পাড়ার ফাতেমা তুজ জোহরার দায়েরকরা এজাহারে আরো আসামিরা হলেন, তার শাশুড়ি ফজিয়ার রহমান (৫৮) এবং ননদ দৃষ্টি (৩৫)। এজাহারে ফাতেমা তুজ জোহরা উল্লেখ করেছেন, ৯ বছর আগে ৮ লাখ টাকা দেন মোহরানায় জিকুর সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তিনি জানতে পারেন জিকু নেশাগ্রস্ত। বিয়ের পর তার গর্ভের দুইটি সন্তান জোর করে আসামিরা নষ্ট করে দেয়। তার ওপর চলে নানা ভাবে নির্যাতন। বিভিন্ন অযুহাতে তার…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সদর উপজেলার চাঁচড়া ভাতুড়িয়ায় রাতুল ওরফে লিখন (১৬) নামে এক কিশোরকে মারপিটে জখমের ঘটনায় কোতায়ালি থানায় মামলা হয়েছে। পুলিশ এই মামলায় তিন আসামিকে আটক করেছে। লিখনের মা চায়না চাঁচড়া মধ্যপাড়ার বাসিন্দা ও ভাতুড়িয়া কলেজের সহকারী শিক্ষক চায়না খাতুন (৫৫) ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে মামলাটি করেন। আটক আসামিরা হলেন, রেলগেট পশ্চিমপাড়ার রফিকুল (১৯), সজিব ওরফে রবিন (২০) এবং হৃদয় (২০)। অন্য আসামিরা হলো, রেলগেট হোটেল শাহরিয়ারের পেছনে রোহিদ (২০), চাঁচড়া ডালমিল এলাকার মিরাজ (১৯) এবং রেলগেট রায়পাড়ার হিমেল (১৯)। এজাহারে চায়না খাতুন উল্লেখ করেছেন, গত ২ জুন বিকেলে…
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছায় মসজিদের টাকার হিসাব চাওয়ায় স্কুল শিক্ষক হাসানুজ্জামান ওদুই সাংবাদিক ইসমাইল হোসেন এবং আব্দুর রহমান বাবুর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন মসজিদ কমিটির সভাপতি আব্দুল আউয়াল। রোববার রাতে ঝিকরগাছা থানায় উভয় পক্ষকে ডাকা হলেও অভিযোগকারী সভাপতি হাজির হননি। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ এমনটাই জানালেন। ঘটনাটি উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের মসজিদের ঘটনা। জানা যায়, উপজেলার নাভারন ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের মসজিদের মুসল্লীরা সভাপতি আব্দুল আউয়ালের কাছে আয়-ব্যয় ও অনুদানের টাকার হিসাব চান। মুসল্লিদের সাথে দৈনিক মানবজমিনের সাংবাদিক ইসমাইল হোসেন, বার্তা কণ্ঠ পত্রিকার সংবাদিক আব্দুর রহমান বাবু এবং শিক্ষক হাসানুজ্জামানও আয় ব্যয়ের হিসাব দেয়ার কথা বলেন। এতে মসজিদের…
নিজস্ব প্রতিবেদক যশোর সদরকে স্মার্ট উপজেলা বিনির্মানে ১৩ দফা ও ১৪ উপ-দফা’র নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল। আজ প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের সামনে এই ইশতেহার ঘোষণা করেন তিনি। তিনটি ভাগে বিভক্ত ইশতেহারে তিনি প্রথম ভাগে ভাইস চেয়ারম্যান থাকাকালীন কী করেছেন, দ্বিতীয় ভাগে চেয়ারম্যান নির্বাচিত হলে কী করবেন আর শেষ ভাগে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে উপজেলার উন্নয়নে মান্টার প্লান তৈরি করার কথা বলেছেন। ইশতেহারে তিনি উল্লেখ করেন, যশোর সদর উপজেলার ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোর সদরের এই উপজেলাটির উন্নয়নে আজ পর্যন্ত কোন মাস্টার প্লান তৈরি করা হয়নি। যশোর সদর উপজেলার উন্নয়ন ও জনগণের টেকসই সেবা নিশ্চিত করতে তিনি…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট সরকার তৈরি করেছে। ভোটবিহীন এ কাজে তার বেনজিরকে লাগে, লাগে আজিজদের। জণগণের ভোট তার (শেখ হাসিনা) লাগে না। সে আবার জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে কটুক্তি করে। তাতে বিএনপি বা জিয়া পরিবারের কিছু যায় আসে না। সোমবার বিকেলে জেলা পরিষদ মিলনয়াতনে (বিডি হল) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী আরো বলেন, বিএনপি ন্যায্য দাবি আদায়ে আন্দোলনের ডাক দিলে কলা-কচু ক্ষেত বাঁশ বাগান থেকে খুঁজে আন্দোলন নস্যাৎ করতে নেতাকর্মীদের ধরে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আফরোজা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যুর ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে এই কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অভয়নগর সার্কেল) জাহিদুল ইসলাম ও কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন। তদন্ত কমিটির সদস্য সচিব অভয়নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, যেহেতু পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ওই নারীর মৃত্যু হয়েছে, সে কারণে পুলিশ সুপারের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই নারীর মৃত্যুর ঘটনায় পুলিশের কোন…