Author: banglarbhore

বাংলার ভোর ডেস্ক মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে কী সমস্যা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বুধবার জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা জানান সরকারপ্রধান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নে নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়াতে লোক পাঠানোর ব্যর্থতা কার জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থানের জন্য যাওয়া স্বাভাবিক বিষয়। অনেকেই গিয়ে থাকেন। বৈদেশিক কর্মসংস্থানে সরকার সহযোগিতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কিছু লোক দালালের মাধ্যমে করে, দালালের মাধ্যমে…

Read More

বাংলার ভোর ডেস্ক ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্যে বুধবার মাগুরার শালিখায় এবং সাতক্ষীরার শ্যামনগরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো রিপোর্ট- শালিখা প্রতিনিধি জানান, সিএনআরএস-সিডা-বিফোআরএল প্রকল্পের উদ্যোগে সুইডিশ দূতাবাস এর অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) কর্তৃক বাস্তবায়নাধীন, বায়োডাইভার্সিটি ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস (বিফোরআরএল) প্রকল্পের আওতায় শালিখা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, আড়পাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আড়পাড়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় এর ছাত্র-ছাত্রী, সাধারণ মানুষসহ হাজারো লোকের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা প্রাঙ্গন থেকে শুরু করে শালিখা কানুদার খাল সংলগ্ন ইকোপার্কে শেষ…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রানা আমীর ওসমান ন বুধবার সকালে উপজেলা চেয়ারম্যানের দ্বায়িত্ব গ্রহণ করেছেন। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুর কাছ থেকে দ্বায়িত্ব গ্রহণ করেন। তার সাথে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বাহারুল ইসলাম, সোনিয়া সুলতানা দ্বায়িত্ব গ্রহণ করেণ। এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের পিতা খোন্দকার মাসরুর রেজা, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারি, স্থানীয় রাজনৈতিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। রানা আমীর ওসমান মাগুরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

Read More

বাংলার ভোর ডেস্ক ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনায় যে ফলাফল দেখা যাচ্ছে, তা বুথ ফেরত জরিপের সম্পূর্ণ বিপরীত। এতে বিপাকে পড়েছে ক্ষমতাসীন বিজেপি। তাদেরকে এখন নির্ভর করতে হচ্ছে এনডিএ জোটের ওপর। ভারতে এককভাবে সরকার গঠন করতে হলে কোনো দলকে অন্তত ২৭২ আসনে জয় পেতে হয়। কিন্তু কোনো দলই এই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। ফলে জোট নিয়ে শুরু হয়েছে আলোচনা। এনডিএ জোটের অন্যতম দুইটি দল হলো চন্দ্রবাবু নাইডুর টিডিপি ও নিতিশ কুমারের জনতা দল ইউনাইটেড। বিজেপির সংখ্যাগরিষ্ঠতায় যে ঘাটতি রয়েছে তা পূরণ করতে পারে তারা। ২০১৪ সালের পর প্রথম এই ধরনের পরিস্থিতি তৈরি হলো। এনডিএ জোটের অন্য দুইটি বড় দল হলো ছয়টি…

Read More

হাসান আদিত্য যশোর সদর উপজেলা পরিষদের ভোটগ্রহণ আজ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যানের চেয়ারে কে বসতে যাচ্ছেন; শহর-গ্রামে সেই বিশ্লেষণ এখন তুঙ্গে। নেতারা তাদের পছন্দের প্রার্থীকে ভোটে এগিয়ে রাখলেও সাধারণ ভোটার ও রাজনীতি সচেতনরা বলছেন ভিন্ন কথা। তাদের কারও ভাষ্য, নির্বাচনে যশোর আওয়ামী লীগের যে দুই বলয়; শাহীন-নাবিলের সমর্থিত প্রার্থীকে চ্যালেঞ্জ জানিয়েছে যুব মহিলা লীগের বহিস্কৃত নেত্রী ফাতেমা আনোয়ার। প্রচার-প্রচারণাকালে বহিস্কারের পর থেকে ফাতেমার দৃশ্যত ভোট বেড়েছে। আওয়ামী লীগের ভোটের সঙ্গে বিএনপির একটি অংশ তাকে প্রত্যক্ষ-পরোক্ষভাবে সমর্থন দিয়ে ভোট করছেন। ফলে শাহীন-নাবিলের হেভিওয়েট দুই প্রার্থীকে তলিয়ে দিতে পারেন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে র‌্যাবের অভিযানে বেনাপোল থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে আটক করেছে। এছাড়া পৃথক আরেকটি অভিযানে বেনাপোল থেকে ৭৫০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে। র‌্যাব জানায়, একটি মাদক মামলায় আসামি বেনাপোল সাদিপুরের মোহাম্মদ আলী রনি দির্ঘদিন পলাতক ছিলেন। গত ৩০ মে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে যশোরের একটি আদালত। বিষয়টি জানতে পেরে রনির অবস্থান শনাক্ত করে র‌্যাব। পরবর্তিতে তাকে গত সোমবার বিকেলে বেনাপোলের বাহাদুরপুর থেকে তাকে আটক করে। এছাড়া অপর একটি টিম সোমবার সন্ধ্যারাতে বেনাপোলের পুটখালি গ্রামে মাদকের কারবার চলছে এমনস সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। ঘটনার সত্যতা পেয়ে ওই গ্রামের শহিদ আলীকে আটক করে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের সিনিয়র সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দৈনিক সংগ্রামের যশোর প্রতিনিধি ও দৈনিক লোকসমাজের চীফ রিপোর্টার ছিলেন। তার মৃত্যুতে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানসহ ক্লাবের সদস্যবৃন্দ, দৈনিক লোকসমাজ ও দৈনিক বাংলার ভোর পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুস দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মঙ্গলবার বেলা বারোটার দিকে তিনি নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত থাকে…

Read More

শার্শা সংবাদদাতা শার্শার গোগা ইউনিয়ন দারুসসালাম হাফিজিয়া নুরানি ও কওমি মাদ্রাসার দ্বিতল ভবনের পিলার টপকিয়ে উপরে উঠতে গিয়ে পড়ে আহত তাজমীর (১৪) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্র মারা যায়। নিহত তাজমীর গোগা দারুসসালাম হাফিজিয়া নুরানি ও কওমি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। এর আগে সে গত ৮ মে রাত দুইটার দিকে মাদ্রাসার দ্বিতল ভবনে অবস্থিত পিলার টপকাতে গিয়ে পড়ে গুরুতর আহত হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে গোগা ইউনিয়ন দারুসসালাম হাফিজিয়া নুরানি কওমি মাদ্রাসা কমিটির সভাপতি গোলাম মোস্তফা বলেন, নিহত শিক্ষার্থী বন্ধুদের নিয়ে রাতে মাদ্রাসা দ্বিতল ভবনের পাশে অবস্থিত পিলার টপকাতে গিয়ে পড়ে…

Read More

কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ১০৭নং নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। বিদ্যালয়ের বেহাল দশায় আতঙ্কে ও দুঃশ্চিন্তায় শিক্ষক- শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা। উপজেলার চাম্পাফুল ইউনিয়নের নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৭ সালে স্থাপিত হয়। ১৯৯৫ ও ৯৬ সালে একতলা ভবন নির্মাণ করা হলেও কয়েক বছর যেতে না যেতেই ভবনটি পরিত্যক্ত হয়ে যায়। ২০২১ সালে পরিত্যক্ত ভবনটি নিলামে বিক্রি করা হলেও আজও হয়নি নতুন ভবন। সেই থেকে গোলপাতার ছাউনি দিয়ে তিন রুম বিশিষ্ট ক্লাসরুম চলছে শিক্ষা কার্যক্রম। একটু বৃষ্টি হলেই পানি পড়ে সকল কক্ষে। আর ঝড় উঠলে আতঙ্কে থাকে শিক্ষক ও শিক্ষার্থীরা। পাঠ চলাকালে ঝুঁকিতে থাকে শিক্ষক- শিক্ষার্থীদের…

Read More

তালা প্রতিনিধি তালার পল্লীতে কালো জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বারুইহাটি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি তালা উপজেলার খলিলননগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের ইছার উদ্দীন গাজীর পুত্র। স্থানীয়রা জানান, সোয়েব গাজী জাতপুর টেকনিক্যাল কলেজের ২য় বর্ষের ছাত্র। মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বারুইহাটি নামক স্থানে একটি জাম গাছে জাম পাড়তে উঠলে অসাবধানতাবশত পড়ে গিয়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Read More