বাংলার ভোর প্রতিবেদক যশোরে ‘মোজো সাপোর্ট প্যালেস্টাইন’ র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের গাড়ীখানা রোড থেকে র্যালিটি বের হয়। র্যালিটি শহরের চিত্রা মোড়, দড়াটানা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেল স্টেশনে গিয়ে শেষ হয় । র্যালিতে উপস্থিত ছিলেন আকিজফুড এন্ড বেভারেজ লিমিটেডের চিফ মার্কেটিং কর্মকর্তা মাইদুল ইসলাম, আর এস এম আবুল কালাম, ডিস্ট্রিবিউটর আব্দুর রাজ্জাক রাজু, আনিসুর রহমান সাজু, জিনারুল ইসলাম, মেজবাউদ্দিন, ইমরান, রাকিব, সাবির, সবুজ, রিপোনসহ র্যালিতে আকিজ ফুড এন্ড বেভারেজের কর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। র্যালি থেকে ফিলিস্তিনের গাজায় নৃশংস গণহত্যার নিন্দা জানানোর পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সম্পাদক শাহারুল ইসলামসহ সাত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত বাজেয়াপ্তের মধ্যে পাঁচজন চেয়ারম্যান ও দুই জন ভাইস চেয়ারম্যান প্রার্থী। সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা জামানত রক্ষা করতে পেরেছেন। যশোরের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, নতুন ঘোষিত নির্বাচনী বিধিমালা অনুযায়ী কাস্টিং ভোটের ১৫% ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোট কাস্ট হয়েছে ২ লাখ ২ হাজার ২০৩ ভোট। ফলে প্রার্থীদের জামানত বাঁচাতে প্রাপ্ত ভোটের প্রয়োজন ছিল ৩০ হাজার ৩৩১ ভোট। কিন্তু চেয়ারম্যান…
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসের আবাসিক হলে থাকা শাহরীন রহমান নামে এক শিক্ষার্থীকে তুলে নিয়ে রাতভর নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রক্টর অধ্যাপক হাফিজ উদ্দীনকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘আগামী ৭২ ঘন্টার মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এরপর আরো একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’। এদিকে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, ‘আমরা বিষয়টি অবগত। কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্খা নেয়া…
বাংলার ভোর ডেস্ক বাজেটে শুল্ক পরিবর্তনের কারণে বিভিন্ন পণ্য ও সেবার দাম ওঠানামা করে। আগামী অর্থবছরের বাজেটে বিভিন্ন পণ্য ও সেবায় শুল্কের হার রদবদল করা হয়েছে। ফলে বাজেট পাস হলে এসব জিনিসের দামেও পরিবর্তন আসবে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। দাম বাড়বে: আইসক্রিম : সকল ধরনের আইসক্রিমের উপর বিদ্যমান সম্পূরক শুল্ক হার ৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ নির্ধারণ করা হচ্ছে। কোমল পানীয়: কার্বনেটেড বেভারেজে সম্পূরক শুল্ক হার ২৫ শতাংশের পরিবর্তে ৩০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এতে কোমল পানীয়ের এর জন্য নির্ধারিত মাত্রার উপাদান অপেক্ষা ভিন্নতর মাত্রার…
বাংলার ভোর ডেস্ক বৈশ্বিক বাস্তবতা আর নানামুখি চাপের মধ্যে দাঁড়িয়েও টেকসই উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশের দিকে যাত্রার চ্যালেঞ্জ নিয়ে নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদের সামনে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত এই ব্যয় বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের (৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা) চেয়ে ১১.৫৬ শতাংশ বেশি। টাকার ওই অংক বাংলাদেশের মোট জিডিপির ১৪.২৪ শতাংশের সমান। বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে গত সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের দেওয়া বাজেটের আকার ছিল ২০২২-২৩ অর্থবছরে সংশোধিত বাজেটের ১৫.৩৩ শতাংশ বেশি এবং জিডিপির ১৫.২১ শতাংশের সমান। বৃহস্পতিবার বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে,…
বাংলার ভোর ডেস্ক ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক ও কর হ্রাস-বৃদ্ধির প্রস্তাবনা এসেছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে উপস্থাপিত প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এবারের বাজেটের মূল স্লোগান ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় এবং দেশে উৎপাদনের স্বার্থে বেশকিছু পণ্যে শুল্ক কমানো হচ্ছে। যার ইতিবাচক প্রভাব পড়তে পারে বাজারে। নিত্যপ্রয়োজনীয় পণ্য: নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে অন্তত ২৭টি প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের ওপর উৎসে কর কমানো হচ্ছে। ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে এক মুদি দোকানি রাকিবের বিরুদ্ধে সেনা কর্মকর্তা পরিচয়ে বিয়ে ও প্রতারণার মাধ্যমে সোয়া তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের আসাদুল ইসলাম মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রানী অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন। অভিযুক্ত রাকিব হোসেন নওগাঁ জেলার বদলগাছি উপজেলার বামুনপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। মামলায় আসাদুল ইসলাম উল্লেখ করেছেন, অভিযুক্ত রাকিব নিজেকে সেনা বাহিনীর কমিশন অফিসার পরিচয়ে এক লাখ টাকা দেনমোহরে ২০২৩ সালের ১৫ অক্টোবর তার মেয়ে মীম আক্তারকে বিয়ে করেন। বিয়ের আগে আসাদুল ইসলামের পরিবারকে বিশ্বাস করানোর জন্য সেনাবাহিনীর…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর চাঁচড়ায় দুই পক্ষের সহিংসতায় গুরুত্বর আহত সাকিব হোসেন (১৮) মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকার এ ওয়ান নামের একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে স্বজনরা লাশ চাঁচড়া মধ্যপাড়ায় নেয়। খবর পেয়ে পুলিশ লাশ যশোর সদর হাসপাতাল মর্গে আনে। ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহত যুবক সাকিব ওই গ্রামের বাসিন্দা। তিনি দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের কর্মী ছিলেন। নিহতের স্বজনরা জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে চাঁচড়ায় বিজয়ী প্রার্থী তৌহিদুল চাকলাদার ফন্টুর কর্মী সমর্থকরা বিজয় মিছিল বের করে। এ সময় দোয়াত-কলমের ৫/৬…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনের দিনে আটক বিতর্কিত দুই সাংবাদিকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মনগড়া বক্তব্য দিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ এনে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামাল হোসেন তিনজনের বিরুদ্ধে মামলা করেন। আসামিরা হলো, যশোরের কিসমত নওয়াপাড়া গ্রামের শামছুর রহমান নিরব, ঝিনাইদহ সদর উপজেলার হামদাহ গ্রামের শারমীন আরা ও যশোর সদর উপজেলার দলেননগর পশ্চিমপাড়ার শরিফুল ইসলাম । এজহারে এসআই কামাল হোসেন উল্লেখ করেছেন, নির্বাচনের দিনে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে তিনি হৈবতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। সেখানে গিয়ে তিনজনকে আটক করেন। পরে জানতে পারে ওই তিনজন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার জন্য উদ্দেশ্য…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে সুন্দলী ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঝ বরাবর একটি খেলার মাঠে প্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সুন্দলী ইউনিয়নের সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নির্মাণাধীন প্রাচীরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা চৈতন্য কুমার ম-লের সভাপতিত্বে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল, প্যানেল চেয়ারম্যান লিপিকা মণ্ডল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পল্লব বিশ^াস, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিকাশ সরকার, ইউপি সদস্য বিপ্লব মজুমদার, পবিত্র বিশ^াস, অপূর্ব লাল ধর, নিপুন সরকার, শিপন বিশ^াস, আওয়ামী লীগ নেতা…