বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তেজনা বাড়ছে। বিজয়ী ও পরাজিত প্রার্থীর কর্ম সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটছে। নির্বাচনের পর দুই কর্মী নিহত হয়েছেন। এ ছাড়াও বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে গুলি করে এবং অপর পরাজিত চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে গণপিটুনিতে হত্যার ঘটনায় আতংক বেড়েছে। পরিবারের সদস্যদের দাবি, সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে পুলিশ বলছে, জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে হত্যা সংঘটিত হয়েছে। দুটি ঘটনায় এখনো কোন মামলা হয়নি, কাউকে আটকও করা হয়নি। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আবাসিক হলে শাহরীন রহমান প্রলয় (২৪) নামের এক শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের ঘটনায় শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানাকে প্রধান আসামি করে ৮ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থী শাহরীন বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলায় বাকি আসামিরা হলেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতক ২০১২-১৩ শিক্ষাবর্ষের ইসাদ হোসেন, একই বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শাহীনুর ইসলাম, স্নাতক ২০১৯-২০ শিক্ষাবর্ষের আমিনুল ইসলাম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তর ২০২১-২২ শিক্ষাবর্ষের বেলাল হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রায়হান রহমান রাব্বি, পিইএসএস বিভাগের স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের বিভাগের…
বাংলার ভোর প্রতিবেদক জুন মাসের মাঝামাঝি পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে যশোরে ৮ উপজেলায় কোরবানির জন্য খামার ও বাড়িতে মোটাতাজা করা হয়েছে এক লাখ ২৬ হাজার ৮৫১টি পশু। এর মধ্যে গরু রয়েছে ৩৯ হাজার ৬৭৮টি, ছাগল ৮৬ হাজার ৩৬৫টি ও ভেড়া রয়েছে ৮০৮টি। যার অর্থমূল্য প্রায় ৬০০ কোটি টাকা। এবারের কোরবানিতে জেলার চাহিদার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানের চাহিদা পূরণ করবে যশোরের ৩০ হাজারের বেশি পশু। যশোর জেলায় কোরবানির পশুর চাহিদা ৯৬ হাজার ৭১৮টি। এই চাহিদা মিটিয়ে ৩০ হাজার ১৩৩টি পশু সারা দেশে যাবে। এসব পশু মোটাতাজাকরণে খামারি ও কৃষকরা যাতে কোনও ধরনের ক্ষতিকর রাসায়নিক খাবার ব্যবহার না করেন, সেজন্য প্রচারণা…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ আজ শনিবার শেষ হচ্ছে ৭ দিনব্যাপি এসএমই পণ্য মেলা। ১ জুন যশোর শহরের টাউন হল ময়দানে জেলা প্রশাসন যশোর ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ৭ দিনব্যাপি এই পণ্য মেলার আয়োজন করা হয়। ৫ জুন সদর উপজেলা পরিষদের নির্বাচন থাকায় ওই দিন মেলার সকল কার্যক্রম বন্ধ থাকে। ভোটের কারণে ১ দিন বন্ধ থাকার ফলে মেলা কতৃপক্ষ ৮ তারিখে মেলার আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করবেন। শুক্রবার (৭ জুন) সপ্তাহিক ছুটির দিনে মেলার মাঠ ঘুরে দেখা গেছে, বিভিন্ন বয়সের মানুষের পদচারণায় মেলার মাঠ জমে উঠেছে। ছুটির দিন থাকায় সব শ্রেণি পেশার মানুষ মেলার মাঠে ভিড় করতে দেখা যায়। বিশেষ করে বাচ্চাদের নিয়ে…
বাংলার ভোর ডেস্ক আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপির আমলে সর্বশেষ বাজেট ছিল মাত্র ৬২ হাজার কোটি টাকার। আর তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিল ৬৮ হাজার কোটি টাকার বাজেট। সেখানে আমরা সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট দিয়েছি। এবারের বাজেটে মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, দেশীয় শিল্প ও সামাজিক নিরাপত্তায় গুরুত্ব দেয়া হয়েছে। এগুলো মানুষের জীবনকে উন্নত করবে। তিনি আরও বলেন, অনেকে বসে বসে হিসাব কষে। আগে এত পার্সেন্ট বেড়েছে, এবার কম পার্সেন্ট বাড়ল? কেন? এখন সীমিতভাবে আমরা এগিয়ে যেতে চাই। যাতে মানুষের কষ্ট না হয়। মানুষের যে চাহিদা সেটা যেন পূরণ করতে পারি, সেদিকে…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সদর উপজেলায় সরকারি বোরো ধান ক্রয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কেজি প্রতি ২ টাকা উৎকোচ নিয়ে নিম্নমানের ধান ক্রয় করছেন ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা। আর এসব হয়রানির শিকার হয়ে গুদামে ধান বিক্রি করতে পারছেন না উপজেলার প্রান্তিক বোরো চাষীরা। স্থানীয় কৃষকদের অভিযোগ ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা এসএম আমিনুর রহমান বুলবুল চিহ্নিত ৪/৫জন ফড়িয়ার কাছ থেকে কেজি প্রতি ২ টাকা উৎকোচের বিনিময়ে নিম্নমানের ধান কিনে গুদাম ভরছেন। এদিকে গত কয়েকদিন ধরে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি, তুজুলপুর ও ঝাউডাঙ্গা বাজারের বিভিন্ন পাইকারী ধানের আড়ত থেকে প্রতিদিন রাতে প্রায় ২০ থেকে ২৫ মেট্রিক টন ধান ট্রলিযোগে সাতক্ষীরা খাদ্য গুদাম সংলগ্ন…
মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। ৬ জুন দুপুরে উপজেলার বাঙ্গালিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শ্রমিকের নাম হেলাল উদ্দীন (৩২)। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাঙ্গালীপুর গ্রামের আব্দুর রহমানের বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন হেলাল উদ্দীন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথিমধ্যে তিনি মারা যান। মণিরামপুর থানার উপ-পরির্দশক মহাসিন আলী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া হেলাল উদ্দীনের পরিবারের কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীপুর সংবাদদাতা মাগুরার শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়নের ছোঁনগাছা গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট হয়েছে। এ সময় পিস্তলসহ একজনকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৮ রাউন্ড ফাঁকা গুলি করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারের জের ধরে শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির লোকজন এবং ৭নং ওয়ার্ড মেম্বার চাঁদ আলী গ্রুপের লোকজনের মধ্যে মারামারি হয়। দীর্ঘদিন ধরে এই দুই গ্রুপের মাঝে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে ছোঁনগাছা গ্রামের সুমন শেখ (২৫) ও এনামুল শেখ (২২) তাদের বন্ধু চঞ্চলের (২৩) মায়ের জানাজায়…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে পরীক্ষায় আবেদনকারী ৬ ছয় জন সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ উঠেছে, মাদ্রাসার সুপার মোহাম্মদ আশরাফ হোসাইন এবং ম্যানেজিং কমিটির সভাপতি জিএম আলতাব হোসেন লাভলুর যোগসাজশে নৈশপ্রহরী ও আয়া পদে নিয়োগের শুরু থেকেই দুর্নীতির আশ্রয় নেয়া হচ্ছে। এ দুই পদে কে চাকরি পাচ্ছেন তা এলাকায় ছড়িয়ে পড়েছে। সূত্রের তথ্য অনুযায়ী আগামী ৮ জুন অনুষ্ঠিতব্য সাজানো নিয়োগ পরীক্ষায় আয়া পদে সুমাইয়া আফরিন সুমি ও নৈশপ্রহরী পদে সাইফুল ইসলাম সোহাগ নামে এক ব্যক্তির নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। সুমাইয়া আফরিন সুমি মাদ্রাসা সভাপতি জিএম আলতাব…
বাংলার ভোর প্রতিবেদক বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরে উদ্যোগে ২৩৮তম মাসিক সাহিত্য সভা শুক্রবার সকালে শহরের পোস্ট অফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট ও বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, গীতিকার মোকাম আলী খান ও কবি অ্যাড. জিএম মুছা, কবি অধ্যাপক সুরাইয়া শরীফ, কবি রাশিদা আখতার লিলি। সংগঠনের সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে সহসভাপতি কবি আমির হোসেন মিলনের পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, এডিএম রতন, এম এ কাসেম অমিয়, শাহরিয়ার সোহেল, অ্যাড. মাহমুদা খানম, ভদ্রাবতী বিশ্বাস, আহমেদ মাহাবুব ফারুক, অরুণ বর্মন,…