বাংলার ভোর প্রতিবেদক সাংবাদিকতা পেশায় থেকে সাদাসিধে জীবনে কীভাবে নির্মোহ সততা, নিষ্ঠার প্রমাণ আর মানুষের প্রতি ভালোবাসার জায়গা করে নেওয়া যায় তার উজ্জল দৃষ্টান্ত রেখে গেছেন সদ্য প্রয়াত সিনিয়র সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুস। অত্যন্ত সরল জীবন-যাপনে অভ্যস্ত ছিলেন তিনি। সাংবাদিকতার মতো ক্ষমতা বলয়ের পেশার সাথে যুক্ত থাকার পরও কোনো ধরনের প্রভাব খাটানো বা সুবিধা নেয়ার ঘটনা ঘটেনি তাঁর জীবনে। বর্তমান সমাজে তার মতো নির্মোহ-নিরহঙ্কার একজন মানুষ খুঁজে পাওয়া বিরল। শনিবার প্রেস ক্লাব যশোরে সদ্য প্রয়াত দৈনিক লোকসমাজের চিফ রিপোর্টার সিনিয়র মোস্তফা রুহুল কুদ্দুসের মৃত্যতে প্রেস ক্লাব যশোর আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা এসব কথা বলেন।…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত ৭ দিনব্যাপি বিভাগীয় এসএমই পণ্য মেলার পর্দা নেমেছে। শনিবার সন্ধ্যায় টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে মেলার সমাপনীতে সেরা স্টলের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু। আনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নাসিব যশোরের সভাপতি সাকির আলী। নারী উদ্যোক্তাদের মধ্যে সুফিয়া খাতুন রেখা ও ইয়াসমিন সুলতানা বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানে…
কেশবপুর সংবাদদাতা যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য আজিজুল ইসলাম বলেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশে কোন মানুষ অভুক্ত থাকবে না। এ দেশের মানুষের জন্য নিরাপদ সুখ ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলায় তার একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য। প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রমের ফলে দেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের পথে। দেশের মানুষ এখন শেখ হাসিনাকে জাতির উন্নয়নের স্বপ্নদ্রষ্টা ভাবে। শনিবার সকালে মধ্যকুল-রামচন্দ্রপুর ঠাকুরবাড়ী চারের মাথায় হরিহর নদীর উপর প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংবাদিক শাহিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরতলীর নোয়াপাড়া ইউনিয়নের কিসমত নোয়াপাড়ার উত্তরপাড়া এলাকার বিশ্বনাথ গাইনের বাড়ি থেকে যশোর কোতোয়ালি পুলিশ এক অভিযান চালিয়ে একটা কাটা রাইফেল ও ৩০ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে আটটার দিকে যশোর কিসমত নোয়াপাড়া উত্তরপাড়ার আলী হোসেন হত্যা মামলার আসামি নবাবের শ্বশুরবাড়ির পাশ থেকে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ। নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের দড়াটানা থেকে এক যুবককে চাকু ঠেকিয়ে অপহরণ করে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে ঝিকরগাছা থানার নন্দী ডুমুড়িয়া গ্রামের শাহাজান আলীর ছেলে ইমরান হোসেন। ইমরান অভিযোগে উল্লেখ করেন, তিনি শনিবার দুপুরে শহরের দড়াটানার একটি হোটেলে খাবার খেতে বসেছিলেন। ঠিক এমন সময় এক যুবক সেখান থেকে তাকে ধরে বাইরে নিয়ে আসে। এর মধ্যে আরও তিনজন সেখানে চলে আসেন। এরপর তাকে চাকু ঠেকিয়ে মোটরসাইকেলে উঠিয়ে এক নির্জন স্থানে নিয়ে যায়। এরপর সেখানে নেয়ার পর তাকে হত্যার হুমকি দিয়ে কাছে থাকা গরু কেনার ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যান। পরে তিনি…
বাংলার ভোর প্রতিবেদক বিয়ের প্রলোভন দেখিয়ে যশোরে একটি ছাত্রাবাসের পরিচারিকাকে (৩৫) একাধিককবার ধর্ষণের ঘটনায় আদালতে দায়ের করা পিটিশন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামি করা হয়েছে যশোর পলিটেকনিক কলেজের ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র হেদায়েতুল ইসলামকে (২২)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি খোদা বয়রা ডেন্নাবড়ি গ্রামের জামাল উদ্দীনের ছেলে। ওই পরিচারিকা এজাহারে উল্লেখ করেছেন, আসামি হেদায়েতুল ইসলাম ওই কলেজে পড়াকালীন শেখহাটি বাবলাতলা এলাকার লাইসিয়াম নামের একটি ছাত্রাবাসে থাকতেন। ওই ছাত্রবাসে রান্নার কাজ করতেন ওই পরিচারিকা। ২০২২ সাল থেকে তিনি ওই ছাত্রাবাসে রান্নার কাজ করতেন। ছাত্রাবাসে কাজ করাকালীন আসামি প্রায় সময় তার রুমে ডাকতেন এবং নানা কুরুচিপূর্ণ কথাবার্তা…
যবিপ্রবি সংবাদদাতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) লিফট অপারেটর পদে চাকরি প্রার্থী অপহরণ ও সিসিটিভি ফুটেজের হার্ডডিস্ক ছিনতাইয়ের ঘটনায় ৬ শিক্ষার্থীর আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে যবিপ্রবি প্রশাসন। অপহরণ কাণ্ডে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি অভিযুক্ত শিক্ষার্থীদের আজীবন বহিস্কারের সুপারিশ করলেও রিজেন্ট বোর্ডের (সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম) ৯৯তম সভায় অধিকতর তদন্তের সিদ্ধান্ত নেয়া হয়। গত ৫ জুন যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয় অধিকতর তদন্ত চলাকালীন অভিযুক্তরা আবাসিক হলে অবস্থান করতে পারবে না। শুধুমাত্র ছাত্রত্ব আছে কেবলমাত্র তারাই ক্যাম্পাসে এসে চলমান ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন বেনজির, আজিজদের যারা তৈরি করেছে আগে তাদের শাস্তি হওয়া উচিত। ব্যক্তি বেনজির আজিজদের সমালোচনা করার কোন প্রয়োজন নেই। এ রকম হাজারো বেনজির আজিজ সমাজে বর্তমান। যে রাষ্ট্র প্রশাসন যন্ত্র এবং আওয়ামী লীগে মিলে মিশে জনগণের ওপর জুলুম নির্যাতন করেছে। সেই রাষ্ট্র প্রশাসন যন্ত্রের আজ শুভ বুদ্ধি উদয় হওয়ার সুযোগ তৈরি হয়ে গেছে। আওয়ামী লীগ প্রয়োজনের সময় ব্যবহার করবে এবং প্রয়োজন শেষে টিস্যু পেপারের মত ছুড়ে ফেলবে। জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখার আয়োজনে শনিবার “দেশ রক্ষা বাঁধ খেয়ে ফেলেছে মহাজাগতিক ইদুর” শীর্ষক আলোচনা…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদরের চুড়ামনকাটিতে একই পরিবারের নারী ও শিশুদের মারপিটে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন ওই গ্রামের জসিম (৪১)। এই মামলায় পুলিশ আবু সাঈদ (৩৬) নামে এক যুবককে আটক করেছে। তিনি একই গ্রামের বাসিন্দা। মামলায় অপর আসামিরা হলেন, সাঈদের স্ত্রী সাবিনা খাতুন (২৮), চাহিনুর বেগম (৪৮) এবং জিনিয়া (২৩)। এজাহারে জসিম উল্লেখ করেছেন, আসামিরা তাদের প্রতিবেশি। গত ৫ জুন দুপুরে তার স্ত্রী নাছিমা খাতুন (৩৫) রান্না ঘরে রান্না করার সময় আসামি চাহিনুর ও জিনিয়া খাতুন বাড়ির মধ্যে ঢুকে চুলার ধোঁয়াকে কেন্দ্র করে তাকে গালিগালাজ করে চলে যায়। কিছু সময় পর ফের আসামিরা বাড়ির মধ্যে ঢোকে এবং…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শায় মাদ্রাসা ছাত্রকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে পরিবারে বুক ফাটা কান্নার রোল উঠেছে। সবাইকে কাঁদিয়ে আপন ঠিকানায় চলে গেছে মাদ্রাসা পড়ুয়া ছাত্র তাজনিন মাহমুদ নয়ন। স্বপ্ন ছিল হবে কোরআনের হাফেজ সেই স্বপ্ন আর পূরন হলোনা আর। নিষ্ঠুর অত্যাচারে পৃথিবী থেকে চলে যেতে হলো আদরের সন্তানকে। পিতা মাতা ও বোনসহ পরিবারে চলছে শোকের মাতম। চাপা আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে। যশোরের শার্শা উপজেলার একটি হেফজখানায় এই শিশু শিক্ষার্থীকে তার সহপাঠীরা গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। ঘটনাটি ঘটেছে যশোরের শার্শা উপজেলার গোগা হাফিজিয়া মাদ্রাসায়। নিহত শিশু শিক্ষার্থী তাজনিন মাহমুদ নয়ন (১৩) উপজেলার বেনাপোল…