কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি প্রথিতযশা সাংবাদিক শেখ সাইফুল বারী সফু। সোমবার বেলা ১১ টায় পাইলট বালিকা বিদ্যালয়ের হলরুমে ম্যানেজিং কমিটির সভা উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ম্যানেজিং কমিটির সভাপতি শেখ নাজিমুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়ের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এসভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ সাইফুল বারী সফু বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হন। এসময়ে সভায় উপস্থিত ছিলেন দাতা সদস্য শাকির আহমেদ, অভিভাবক সদস্য বিশ্বজিৎ দাশ, অভিভাবক সদস্য সিদ্দিকুল ইসলাম, অভিভাবক সদস্য শেখ নাজিম উদ্দীন, অভিভাবক সদস্য সুকুমার ঘোষ,…
Author: banglarbhore
কালিগঞ্জ সংবাদদাতা গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে খুলনার উদ্যোগে এবং কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ও উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে পৃথকভাবে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বিতর্কের বিষয়ে ছিল ‘সামাজিক আন্দোলনে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের একমাত্র উপায়’ বিতর্ক প্রতিযোগিতার ফলাফল ঘোষণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস দীপু। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উন্নয়ন সংস্থা সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে প্রতিযোগিতায় বিচারক ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক,…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানে বিভাগীয় চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপি শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ক্যাফে এন্ড রেস্টুরেন্ট ভবনে এই মেলার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে শেখ আফিল উদ্দিন বলেন, জীবনে সফলর জন্য প্রয়োজন শুধু সততা আর পরিশ্রম। সততা ও পরিশ্রমের মাধ্যমে প্রত্যেকটি মানুষ নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। সততা নিয়ে পরিশ্রম করলে সমাজের কেউই পিছিয়ে থাকবে না। আমাদের সমাজে যাদেরকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলছি, তাদেরকেও এগিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। সততার সঙ্গে কাজ…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকার তেঁতুলতলা মোড়ে যুবলীগ কর্মী আলী হোসেনকে (৩০) গুলি করে হত্যার ঘটনায় ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫/৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। হত্যার তিনদিন পর রোববার মধ্যরাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলার বাদি নিহত আলী হোসেনের মা আঞ্জু আরা বেগম। আসামিরা হলেন, যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া গ্রামের মবজেল হোসেনের ছেলে নবাব হোসেন (৫৭) ও সিরাজ (৫২), পাঁচবাড়িয়া গ্রামের একরামুল (৪৫), বাহাদুরপুর গ্রামের টোকন (৪৫), চাঁচড়া ভাতুড়িয়া গ্রামের ইসরাজুল (২৫) ও কিসমত নওয়াপাড়া গ্রামের এনামুল শেখ (২৮)। নিহত আলী হোসেন যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি সদর উপজেলা বাহাদুরপুর গ্রামের আবদুর…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছার শংকরপুর ইউনিয়নের ১৪ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গ্রাম্য শালিসে সমাজপতিরা ৩০ হাজার টাকা জরিমানা করে এই ধর্ষণের বিচার সমাপ্ত করতে চেয়েছিলেন। তবে বিষয়টি জানাজানি হওয়ায় সমাজপতিদের ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। স্কুলছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্ত মিজানুর রহমান (৪০) ঝিকরগাছা উপজেলার কুমড়ী গ্রামের আব্দুল গাফফারের ছেলে। ধর্ষণের অভিযোগে রোববার রাতে ঝিকরগাছা থানা পুলিশ তাকে গ্রেফতা করে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। ঝিকরগাছা থানার মামলার এজাহারে জানা গেছে, অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে প্রায় উত্ত্যক্ত করতো প্রতিবেশি মিজান। সম্পর্কে দাদা হওয়ায় মেয়ের পরিবারের সদস্যরা বিষয়টি গুরুত্ব দেয়নি।…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ গেল সামছুল হক (৫৫) নামের এক সবজি বিক্রেতার। তিনি পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মকজধরপুর গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে। চৌগাছা সরকারি হাসপাতালে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, সামছুল হক পেশায় একজন সবজি বিক্রেতা। রোববার সবজি নিয়ে তিনি যশোর শহরে বিক্রি করতে যান। বিকেল তিনটার দিকে তিনি পালবাড়ি হতে বাড়ির উদ্দেশে চৌগাছার বাসে উঠে বসেন। ধারণা করা হচ্ছে বাসে উঠার পর তাকে অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক কিছু একটা খাওয়ায়। এরপর তিনি অচেতন হলে তার কাছ থেকে সব কিছু লুটে নেয়। তাকে বহনকারী বাসটি চৌগাছায়…
বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভার হেরিটেজ মার্কেটের দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ৭৩ টি দোকানের মধ্যে প্রথম পর্যায়ে ৬০ টি দোকান টেন্ডারের মাধ্যমে বরাদ্দের কথা বলা হলেও তা করা হয়নি। এ ছাড়া দ্বিতীয় পর্যায়ের ১৩ টি দোকান বরাদ্দ নিয়ে চলছে নানা ধরনের তালবাহানা ও ছলচাতুরি। পৌর মেয়রসহ ১২জন কাউন্সিলরের মধ্যে অবৈধভাবে ১৩ টি দোকান ভাগবাটোয়ারার পরিকল্পনা চলছে। আর এই অবৈধ ভাগবাটোয়ারাকে বৈধতা দিতে পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হলেও সেসব পত্রিকা মার্কেটে ছাড়া হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশেও দুর্নীতির আশ্রয় গ্রহণ করা হয়েছে। পৌরসভার একাধিক সূত্র ও বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিয়ে জানা যায়, ২০১৮ সালে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের অর্থায়নে পৌরসভার…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান মুকুলকে মারপিটের অভিযোগ উঠেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে যশোর শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে ফুটপাত দখল নিয়ে দ্বন্দ্বের মীমাংসা করতে গিয়ে এই ঘটনা ঘটে। তবে বিষয়টি সোমবার জানাজানি হয়। ভুক্তভোগী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর এবং জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। মারধরের শিকার হয়ে ভুক্তভোগী আইনজীবী যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ফাঁড়ির মধ্যে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা প্রকাশ্যে পাবলিক প্রসিকিউটরকে মারধরের ঘটনায় সমালোচনার ঝড় বইছে। আওয়ামী লীগের…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেনারেল হাসপাতালে রোগীর শরীরে তিন ব্যাগ ভিন্ন গ্রুপের রক্ত দেয়া ওই বৃদ্ধার জীবন সংকটাপন্ন হয়ে উঠেছে। হাসপাতালের বেডে শুয়ে বর্তমানে মৃত্যুর প্রহর গুণছেন ৭৭ বছর বয়সী বৃদ্ধা সালেহা বেগম। বৃদ্ধার স্বজনরা জানান, সালেহার স্বাস্থ্যের দিন দিন অবনতি হচ্ছে। পুরনো রোগের সঙ্গে নতুন করে সমস্যা দেখা দিয়েছে বোনম্যারো, কিডনি ও হার্টের। এমন অবস্থায় উৎকণ্ঠায় শয্যাশায়ী ওই বৃদ্ধার স্বজনেরা। গত ৬ জুন হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক গৌতম কুমার আচার্যকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করেছে হাসপাতাল প্রশাসন। কমিটিকে আগামী বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। বর্তমানে ওই রোগী জেনারেল হাসপাতালের মহিলা পেয়িং ওয়ার্ডে চিকিৎসাধীন…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী কালি মন্দিরে গ্রীল ভেঙ্গে গত ৯ মে রাতে অজ্ঞাত চোরেরা দুর্ধর্ষ চুরি সংঘটিত করে। চোরেরা এ সময় ১৩ ভরি ১ আনার স্বর্ণালংকার, ১৮ ভরি রুপার অলংকার, ২২টি শাড়ি চুরি করে নিয়ে যায় এবং এই ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়। মামলার তদন্তকারী যশোর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম পিপিএম’র নেতৃত্বে একটি দল গত শনিবার বিকেলে যশোর কোতয়ালী থানার উপশহর এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের একজনকে একটি সীতাহার ও রুপার অলংকারসহ গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে কেশবপুর কালি মন্দিরে চুরির বিষয়ে স্বীকার করে। আটক আসিব মোল্যা খুলনার দিঘলিয়া থানার হাজিগ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে…