বাংলার ভোর ডেস্ক আন্দোলনের বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য ভাঙচুর, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ও মন্দিরে হামলা, লুটপাট, ডাকাতি প্রতিহিংসা চরিতার্থ করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। শনিবার বিকেল সাড়ে চারটায় প্রেসক্লাব যশোরে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন পার্টির জেলা সম্পাদক তসলিম উর রহমান। ইকবাল কবির জাহিদ বলেন, ছাত্র-জনতা হত্যার হুকুমদাতা ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে বিচারে সোপর্দ করতে হবে। বাজার সিণ্ডিকেটের বিরুদ্ধে…
Author: banglarbhore
বেনাপোল সংবাদদাতা বেনাপোলে স্থলবন্দর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাণিজ্য স্বাভাবিক করতে স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।এর আগে সভায় নিহত ছাত্রদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। শনিবারসকাল থেকে দুপুর পর্যন্ত বেনাপোল পোর্ট থানার অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তের সভাপতিত্বে মতবিনিময় সভায় ব্যবসায়ী, সুধী সমাজ, ছাত্র জনতা ও স্থানীয় রাজনীতিবিদ আলোচনায় অংশ নেন। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বক্তব্যে বলেন, শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে…
নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা শনিবার দুপুরে যশোরের ঝিকরগাছায় আইন শৃঙ্খলা রক্ষায় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল। প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট রাফি। সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুনুর রশীদ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়া। প্রধান অতিথি বলেন, ঝিকরগাছা উপজেলার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ঝিকরগাছাবাসী প্রশংসার দাবি রাখে। এছাড়াও আইন শৃংখলা রক্ষার্থে যে কোন পরিস্থিতিতে আপনারা সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, পুলিশের সহযোগিতা পাবেন বলে নিশ্চিত করছি। সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন – বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার আব্দুল আলীম, উপজেলা ইমাম পরিষদের সেক্রেটারি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আকবর হোসাইন, জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক…
পাঁজিয়া সংবাদদাতা দিন-রাত ২৪ ঘণ্টার মধ্যে অধিকাংশ সময়ই ভারি কিংবা মাঝারি বর্ষণ হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের ছাতার বেশি প্রয়োজন দেখা দিচ্ছে। ফলে নতুন ছাতার কদরসহ পুরাতন ছাতা মেরামত কারিগরদের ব্যস্ততা বেড়েছে। এমন চিত্রের দেখা মিলেছে কেশবপুর উপজেলায়। পৌর শহরে ফুটপাতে দেখা যাচ্ছে পুরাতন ছাতার কারিগরদের ব্যস্ত সময়। আবার যাদের ঘরে ছাতা নেই তারা কিনছেন নতুন ছাতা। এতে করে ব্যবসায়ীরাও খুশি। পৌর শহরের বিভিন্ন ছাতার দোকানে দেখা গেছে সাধারণ ক্রেতারা দোকানে ভিড় জমাচ্ছেন। বিক্রি হচ্ছে দেশি-বিদেশি ছাতা। শিশুদের জন্য আছে বাহারি নকশার ছাতা। শহরের গাজীর মোড়, থানার মোড় সহ কয়েকটি ফুটপাতে কারিগররা মেরামত করছে পুরাতন ছাতা। সুজাপুর গ্রামের…
শ্যামনগর ও সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে প্রাণে বেঁচে ফিরলেন রেজাউল পাইক নামে এক জেলে। শনিবার বেলা ১২টার দিকে সুন্দরবনের ছবেদ আলির খাল সংলগ্ন এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি। রেজাউল পাইক শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালি গ্রামের বাসিন্দা। আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রেজাউল পাইক নিজের বাড়ির জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করতে সুন্দরবনে প্রবেশ করেন। ছবেদ আলির খাল সংলগ্ন এলাকায় জ্বালানি সংগ্রহকালে একটি বাঘ তাকে আক্রমণ করে। এসময় প্রাণে বাঁচতে হাতে থাকা দা দিয়ে বাঘের মুখে আঘাত করেন তিনি। একপর্যায়ে বাঘটি তাকে ছেড়ে চলে যায়। আহত রেজাউল শ্রবণ প্রতিবন্ধী বলে জানা গেছে। তিনি এখন নিজ বাড়িতে…
আশাশুনি সংবাদদাতা চাম্পাফুল বাজার ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯ টায় বাজার ব্যবসায়ীদের সঙ্গে কালিগঞ্জ উপজেলা জামায়াতের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চাম্পাফুল ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইব্রাহিম হোসাইনের সঞ্চালনায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবু ইসলাম। এ সময় তিনি দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন কাউকে ছাড় দেয়া হবেনা। আপনারা শান্তিপূর্ণভাবে ব্যবসা চালিয়ে যান বাজারের সকল প্রতিষ্ঠান নির্বিঘ্নে ব্যবসা করবেন। কোন দুর্বৃত্ত আপনাদের হয়রানি কিংবা চাঁদাবাজি, লুটতরাজ, দোকান ভাঙচুর করার চেষ্টা করলে আপনারা সাথে সাথে আমাকে জানাবেন। প্রশাসনের পাশাপাশি আমরা কালিগঞ্জ উপজেলা জামায়াতে…
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা গত ৫ আগস্ট সন্ধ্যায় বন্ধ হওয়ার পর শনিবার থেকে আবারও সীমিত পরিসরে সাতক্ষীরার কালিগঞ্জ থানার কার্যক্রম শুরু হয়েছে। ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সানবীর হাসান মজুমদারের তত্ত্বাবধানে বেলা দেড়টার পর এ কার্যক্রম শুরু হয়। এ সময় ১৭ বিজিবির মেজর শাহ রেজা আল ফামি (এএমসি অফস), সহকারী পরিচালক শাহ খালেদ ইমাম, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, উপজেলা বিএনপি’র একাংশের আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু,…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে একরাতে দুই খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে যশোর সদরের চুড়ামনকাটি ও বাহাদুরপুরে এই ঘটনা ঘটে। রাত ১১টার দিকে চুড়ামনকাটির বাদিয়াটোলা গ্রামে মাথায় গুলি করে মেহের আলী (৪৫) নামে এক প্রবাসীকে হত্যা করে দুবৃর্ত্তরা। নিহত মেহের আলী ওই এলাকার আব্দুল মালেক মন্ডলের ছেলে। তিনি গত ২৬ জুলাই কুয়েত থেকে দেশে ফেরেন। বিদেশ যাওয়ার আগে তিনি স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। স্বজনদের দাবি, চাঁদাবাজি ও রাজনৈতিক কোন্দলে এই খুনের ঘটনা ঘটেছে। একই রাতে যশোর সদরের বাহাদুরপুর আড়পাড়ায় জাহাঙ্গীর আলম মিঠু (৩২) নামে আরেক প্রবাসী খুন হন। তিনি বছর দুয়েক আগে বাড়িতে এসে টাইলস্ মিস্ত্রির কাজ করতেন। মিঠু ওই…
বাংলার ভোর ডেস্ক নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড.মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করবেন। এ গুলো হলো-মন্ত্রিপরিষদ বিভাগ; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সশস্ত্র বাহিনী বিভাগ; শিক্ষা মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; খাদ্য মন্ত্রণালয়; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; ভূমি মন্ত্রণালয়; বস্ত্র ও পাট মন্ত্রণালয়; কৃষি মন্ত্রণালয়; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; রেলপথ মন্ত্রণালয়; জনপ্রশাসন মন্ত্রণালয়; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; নৌ-পরিবহন মন্ত্রণালয়; পানি সম্পদ মন্ত্রণালয়; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; দুর্যোগ…
বাংলার ভোর প্রতিবেদক ছাত্র আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে টানা ১৬ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার। এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন শত শত সাধারণ মানুষ। রক্ত ঝরেছে শত শত শিক্ষার্থীর। যাদের আত্মত্যাগের মাধ্যমে এই বিজয় এসেছে তাদের যশোরের শিক্ষার্থীরা ভুলে যাননি। সড়কের পাশের দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের স্মৃতিকে তুলে ধরার চেষ্টা করেছেন। বিবর্ণ অতীত মুছে দেয়ালে দেয়ালে স্বপ্নলিপি আঁকছেন তারা। শুধু তাই নয়, আন্দোলন চলাকালীন যেসব অশোভন ও রাজনৈতিক স্লোগান লিখেছিলেন, সেসব সাদা রং দিয়ে মুছে পুনরায় অনেক দেয়ালে নতুন করে লিখছেন দেশ সংস্কারের নানা স্লোগান ও বিভিন্ন শিল্পকর্মও আঁকছেন। শুক্রবার সকাল থেকেই শিক্ষার্থীদের এ চিত্রকর্ম করতে দেখা যায়। যশোরে বসাবসরত বিভিন্ন…