কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা এলাকায় খালের উপর ৬৫ লাখ টাকা ব্যয়ে রাস্তা বাদেই নির্মাণ করা হয়েছে ব্রিজ। ব্রিজের সাথে সংযোগ সড়ক না থাকায় নির্মাণের পর থেকে কোন কাজেই আসছে না ব্রিজটি। তথ্য নিয়ে জানা গেছে, ২০২১-২০২২ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের অধীনে পাতবিলা শবির জমির নিকট খালের উপর গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজটির দৈর্ঘ্য ১৫মি.। এই ব্রিজটি নির্মাণে চুক্তি মূল্য ছিল ৬৫ লাখ ৩৫ হাজার ১৯৪ টাকা। জেলার কোটচাঁদপুর উপজেলার মেসার্স সূর্য এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজটি নির্মাণ করে। এরপর ২০২৩ সালের ২৮ জানুয়ারি ব্রিজটি উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম…
Author: banglarbhore
কেশবপুর সংবাদদাতা কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বিএমটি) শাখার পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে সোমবার কলেজের ইসমাত আরা সাদেক অডিটোরিয়ামে ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা উক্ত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান রুবিয়া খানমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেশবপুর ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজাম উদ্দীন, এনামুল হক, শওকত আরা আমিন, এনায়েত হোসেন। উপস্থিত ছিলেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুর রউফ, বাংলা বিভাগের প্রভাষক মহসীন হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক তোজাম্মেল হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
যশোরে প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে প্রাক কর্মসংস্থান উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) যশোর শহরের ধর্মতলাস্থ প্রধান কার্যালয়ের মিলনায়তনে এ কর্মশালা উদ্বোধন করা হয়। সুইসকন্ট্রাক্ট বাংলাদেশের বাস্তবায়নে ও আরআরএফ যৌথ আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন আরআরএফ’র নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস। এতে প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস। বক্তব্য দেন আরআরএফ’র পরিচালক (মাইক্রো ফাইনান্স) অরুণ কুমার বিশ্বাস ও প্রকল্প সমন্বয়কারী খালেদা নার্গিস। কর্মশালায় ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং-এর উপর প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে চাকরিদাতা প্রতিষ্ঠান মালিকদের সংযোগ স্থাপন করা হয়। কর্মশালায় দক্ষ মানবশক্তি সৃষ্টির লক্ষ্যে কেমন কর্মী প্রয়োজন, তা তুলে ধরেন চাকরিদাতা প্রতিষ্ঠানের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়া থানার একটি মানব পাচার ও দমন প্রতিরোধ আইনের মামলায় জড়িত থাকার অভিযোগ দুই ব্যক্তিকে আটক করেছে যশোর সিআইডি পুলিশ। আটক আসামিরা হচ্ছেন যশোর সদর উপজেলা কিসমত রাজাপুর গ্রামের রুবেল হোসেন রাজু (৩০) ও বাঘারপাড়া উপজেলার মথুরাপুর গ্রামের রেজাউল ইসলামের রেজা (৪৫)। উক্ত আসামিদের যশোর সিআইডি পুলিশের একটি টিম রোববার গভীর রাতে বাঘারপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করে। যশোর সিআইডি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মানব পাচারের ঘটনায় আটক আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আসামিদের বিরুদ্ধে গত ২০২৩ সালের ১০ আগস্ট বাঘারপাড়া থানায় মানব পাচার দমন ও প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়।…
বাংলার ভোর প্রতিবেদক শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে ইংরেজি ভাষা বলা দিবস পালন। সোমবার সকালে যশোরের শার্শা বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে এই দিবস পালিত হয়। বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ আহমেদ। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আবু জোবায়েদ আল মামুন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মুরাদ হোসেন, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জারিন তাসনিম ফারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক রাকিবুল হাসান, শিক্ষার্থীদের পুষ্প, তানহা, তিতির, শশী, জুঁই, সাবিহা, শাহরিয়ার, জিম, তৌসিফ, মিথিলা। ইংরেজিতে দক্ষতা বৃদ্ধিতে এসব শিক্ষার্থীরা তাদের স্বরচিত ইংরেজি বক্তব্য, কবিতা, গল্প উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ঘুমাচ্ছান্ন অবস্থায় পণ্যবাহী ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাইস মিলের অফিস কক্ষের ভেতরে ঢুকে পড়ে তিনজন হতাহত হয়েছেন। সোমবার সকালে যশোর-চুকনগর সড়কের মণিরামপুর উপজেলার বাঁধাঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, মণিরামপুুর পৌর এলাকার বিজয়রামপুর গ্রামের বাসিন্দা পথচারী আব্দুর রহমান (৮৫) ও টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওভাটা গ্রামের ট্রাক মালিক ঝান্টু মিয়া (৪৮)। আর এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক চালক নুরুল ইসলাম। তার বাড়ি গাজীপুর উপজেলার উত্তরদারিয়াপুর গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার রাতে একটি ট্রাক মালামাল নিয়ে গাজীপুর থেকে সাতক্ষীরার শ্যামনগরের উদ্দ্যেশে রওনা হয়। পথে সকাল ৭টার দিকে ট্রাকটি মণিরামপুর বাঁধাঘাট এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায়…
মাগুরা সংবাদদাতা মাগুরায় ওমেরা এলপিজি আয়োজিত রিটেইলার সম্মেলন সোমবার দুপুরে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ওমেরা এলপিজি মাগুরার পরিবেশক ওবায়দুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ন্যাশনাল সেলস প্রধান মো. রোকনুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওমেরার খুলনা বিভাগীয় ইনচার্জ মহিউল ইসলাম, কুষ্টিয়ার এরিয়া ইনচার্জ অমিত নন্দী ও মাগুরার ডিলার জাকারিয়া রহমান প্রমুখ। সম্মেলনে জেলার ২৫০ জন রিটেইলার ও সুধীমহলের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্মেলনে আলোচনা সভা শেষে র্যাফেল ড্রর মাধ্যমে ১৫ জন রিটেইলারকে পুরস্কৃত করা হয়। পরে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মাগুরা সংবাদদাতা মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০ টায় মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রেীপুর উপজেলার মাঝআইল গ্রামে তাঁর পৈত্রিক বাড়িতে দায়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় জেলা কালচারাল অফিসারের সঞ্চালনায় জেলা ইসলামি ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদির, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রশিদ মুহিত। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কবির বড় ভাইয়ের ছেলে শিপন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কবি ফররুখ আহমেদ ছিলেন মুসলিম রেনেসাঁর কবি। তিনি মুসলমানদের ধর্মীয় গোড়ামী…
বাংলার ভোর প্রতিবেদক যশোর ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) যশোরের শতাধিক ডাক্তারদের নিয়ে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসের উত্তর পশ্চিম প্রান্তে ইনমাস ভবনের ষষ্ঠ তলার মাল্টি পারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সস (ইনমাস) যশোরের পরিচালক ডাক্তার জামিউল হোসাইন বলেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ঢাকায় একটি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) প্রতিষ্ঠা করেছেন। তাছাড়া দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ প্রাঙ্গণে ২১ টি ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সস (ইনমাস) রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইনমাস যশোর অন্যতম। এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা কারণে দক্ষিণ…
বাংলার ভোর প্রতিবেদক ভারত-বাংলাদশ পোর্ট টু পোর্ট ওয়ার্কসপ ও উচ পর্যায়র, বিশ্ব ব্যাংক, এডিবি বন্দর, কাস্টমস বিজিবি ও পুলিশের সমন্বয় দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বেনাপাল কাস্টমস হাউসে। সোমবার সকালে কাস্টমস হাউস অডিটরিয়াম অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কাস্টমস কমিশনার আব্দুল হাকিম। বৈঠকে উভয় দেশের বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য সহজিকরণ, বন্দরের সমস্যা, সম্ভাবনা, বন্দর আধুনিকায়ন, দ্রুত পাসপার্ট যাত্রী যাতায়াত ও সমাধানের বিষয় আলাচনা হয়। এডিবি ও বিশ্ব ব্যাংকর সহযাগীতায় বেনাপোল বন্দরকে ডিজিটালাইজেশন করা হচ্ছে। বৈঠকে দু’ দেশের মাট ৫৭ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। বাংলাদশের পক্ষ বক্তব্য রাখন, বাংলাদশ স্থল বন্দরে কর্তৃৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী, প্রধানমন্ত্রীর দফতরের সিনিয়র এ্যাসিসট্যান্ট সেক্রেটারি দিনেশ সরকার,…