বাংলার ভোর প্রতিবেদক লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি যশোর শাখার আয়োজনে মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে স্বস্তি ডিপোজিট স্কিমের আওতায় মরণোত্তর ডিপিএস’র চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে। যার মাধ্যমে ডিপিএসের ম্যাচিউরড পরিমাণ অর্থ প্রদাণের প্রতিশ্রুতি পূরণ করা হলো। চেকটি আনুষ্ঠানিকভাবে সেলিনা পারভিনের হাতে তুলে দেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির এসইভিপি ও রিটেইল বিজনেস প্রধান খুরশেদ আলম। এসময় বক্তব্য রাখেন যশোরের রপ্তানিকারক প্রতিষ্ঠান এমইউসি ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দাস (সিআইপি), যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, লংকাবাংলা ফাইন্যান্সের এসএভিপি ও রিটেইল লায়াবিলিটি প্রধান খন্দকার জাকারিয়া, যশোর শাখা প্রধান ও সিনিয়র ম্যানেজার মোঃ আল আমিন, বণিক বার্তার যশোর প্রতিনিধি আবদুল…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক সাবেক স্ত্রীকে নিয়ে নড়াইলের একটি হোটেলে যান যশোরের এক পুলিশ সদস্য। সেখানে ওই পুলিশ সদস্যের বিশেষ অঙ্গ ব্লেড দিয়ে জখম করেন সাবেক স্ত্রী। মঙ্গলবার বিকেলে নড়াইল পৌরশহরের একটি হোটেলে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় বিকেল ৫টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন ওই পুলিশ সদস্য। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। জানা যায়, যশোর পুলিশ লাইনে কর্মরত ওই পুলিশ সদস্যের বাড়ি নড়াইলে। সম্প্রতি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় তার। সাবেক স্ত্রীকে নিয়েই মঙ্গলবার সকালে নড়াইলে যান ওই পুলিশ সদস্য। দুপুরে স্টেডিয়াম পাড়ার একটি হোটেলে ওঠেন তারা। সেখানে বিশেষ মুহূর্তে ওই নারী ব্লেড দিয়ে সাবেক…
বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভার হেরিটেজ মার্কেটের দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ৭৩ টি দোকানের মধ্যে প্রথম পর্যায়ে ৬০ টি দোকান টেন্ডারের মাধ্যমে বরাদ্দের কথা বলা হলেও তা করা হয়নি। এ ছাড়া দ্বিতীয় পর্যায়ের ১৩ টি দোকান পৌর মেয়রসহ ১২ জন কাউন্সিলরের মধ্যে ভাগ বাটোয়ারার কাজ সম্পন্ন হয়েছে। আর এই অবৈধ ভাগবাটোয়ারাকে বৈধতা দিতে কথিত লটারি নামে যশোরবাসীর আইওয়াশ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পৌরসভার একাধিক সূত্র ও বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিয়ে জানা গেছে, ২০১৮ সালে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের অর্থায়নে পৌরসভার হেরিটেজ মার্কেটের নির্মাণ কাজ শুরু হয়। এতে ব্যয় হয় ২০ কোটি ৮১ লাখ টাকা। মার্কেটটিতে…
বাংলার ভোর প্রতিবেদক স্ট্রেনদেনিং ক্লাইমেট স্মার্ট ভেজিটেবল এন্ড ফ্লাওয়ার ভেবেছেন ইন বাংলাদেশ (ইউ-১৭) প্রকল্পে কৃষকদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ও পরিবেশ ভারসাম্য রক্ষায় সৌরবিদ্যুত চালিত সেচ পাম্প স্থাপন করা হয়েছে। মঙ্গলবার হেইফার ইন্টারন্যাশনাল-বাংলাদেশের সহযোগিতায় জাগরণী চক্র ফাউন্ডেশনের অথায়নে যশোর সদর উপজেলার ৩টি ইউনিয়নে (কাশিমপুর, কচুয়া ও নওয়াপাড়া) বাস্তবায়িত এ পাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ১৩ নং কচুয়া ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান দাপকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত তরফদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সৌরবিদ্যুত চালিত সেচ পাম্পের মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ কমবে। এতে উৎপাদন বাড়বে কৃষক ও বাঁচবে। তিনি আরো বলেন, এই স্থাপনাটি…
বাঘারপাড়া সংবাদদাতা যশোর বাঘারপাড়ায় ইন্দ্রা কয়ার বটতলা মাঠে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকে উপজেলার ইন্দ্রা, মালঞ্চি, নারিকেলবাড়িয়া, রায়পুর, বাঘারপাড়া, খাজুরা, চাড়াভিটা, দোহাকুলা, ধলগ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকার সব বয়সের মানুষ এই প্রতিযোগিতাকে ঘিরে জড়ো হতে থাকে। প্রতিযোগিতায় যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ থেকে আসা ২৫ টি ঘোড়া অংশগ্রহণ করে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল কবির বিপুল ফারাজি। এসময় মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা জামান, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, মাশরুল আলম প্রমুখ…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনার কারামুক্তি দিবস প্রকৃতপক্ষে গণতন্ত্রের মুক্তি দিবস। গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাকে গ্রেফতারের মাধ্যমে গণতন্ত্রের পায়ে শেকল পরানো হয়েছিল। জনগণের দুর্বার আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করে আমরা সেই অবরুদ্ধ গণতন্ত্রকেই মুক্ত করেছিলাম সেদিন। মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। শহিদুল ইসলাম মিলন আরও বলেন, কারামুক্তির সেই আন্দোলনের পথ ধরে ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনে বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা সরকার গঠন করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় জনগণ পরপর চারবার রায় দিয়ে…
বাংলার ভোর প্রতিবেদক মণিরামপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থেকে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করে মণিরামপুরকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন। এ সময় একই সাথে কেশবপুর ও বাঘারপাড়ায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার। উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, সহকারী কমিশনার মাহির দায়ান আমিন,…
বাংলার ভোর ডেস্ক আর কয়েক দিন পরেই কোরবানির ঈদ। এ সময় গরুর মাংস দিয়ে নানা রকম দেশীয় খাবার তৈরি করবেন অনেকে। স্বাদ বদলাতে কিছু ভিন্ন স্বাদের রান্নাও করতে পারেন এই ঈদে। উপকরণ : কিউব করে কাটা হাড়ছাড়া গরুর মাংস ১ কেজি, চাকা চাকা করে কাটা বড় পেঁয়াজ ১টি, মিহি করে কাটা রসুন ৪ কোয়া, টমেটো পেস্ট ১ টেবিল চামচ, পাপড়িকা ১ টেবিল চামচ, থাইম আধা টেবিল চামচ, তেজপাতা ২টি, গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, পার্সলেকুচি ১ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, লবণ ১ টেবিল চামচ, অলিভ অয়েল ৩ টেবিল চামচ, মাশরুম ১০টি, কিউব করে কাটা বড় গাজর ১টি। প্রণালি : চুলায়…
ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ নেতা শিকদার মোস্তাফিজুর রহমান মুস্তাককে আটকের পর থানা ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। রোববার (৯ জুন) রাতে ১১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে শৈলকুপা থানায় এ মামলা দায়ের করা হয়। থানার উপপরিদর্শক লাল্টু রহমান বাদী হয়ে মামলাটি করেন। হামলার সঙ্গে জড়িত সন্দেহে গতরাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের মোস্তাক সিকদার নামের এক আওয়ামী লীগের কর্মীকে আটকের প্রতিবাদে রোববার বিকেলে আওয়ামী লীগের কর্মীরা থানা ঘেরাও করেন। এ সময় তারা উত্তেজিত হয়ে থানায়…
নড়াইল সংবাদদাতা ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় নড়াইলে ১২শ’ কৃষকের মাঝে ৫টি করে নারকেলের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল সদরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে বিনামূল্যে এসব চারা বিতরণ করা হয়। সদর উপজেলা কৃষি অফিসার মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। এ সময় অন্যান্যদের মধ্যে জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার ব্যক্তিগত কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ শাকিল উপস্থিত ছিলেন। এ সময় ১৬০০ জন কৃষক-কৃষানীকে ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-২/২০২৪-২৫ ক-কৃষানীকে ৫ কেজি উফশী আমন ধানের বিজ, ১০ কেজি ডিএপি সার ও…