বাংলার ভোর প্রতিবেদক সীমান্তে গুলি চালাতে পারে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), সতর্ক করে মাইকিং করছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় যেতে বারণ করছে বাহিনীটি। বুধবার বেলা ১২টা থেকে যশোরের বেনাপোলসহ সীমান্ত এলাকায় ৪৯ বিজিবির অধীন আইসিপি ক্যাম্পের পক্ষ থেকে এ মাইকিং করা হচ্ছে। মাইকিংয়ে বলা হচ্ছে, ‘বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশি অসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালাতে পারে। বাংলাদেশি জনসাধারণকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’ সীমান্তের বিভিন্ন মোড়ে মোড়ে এবং লোকসমাগমের মধ্যে গিয়ে মৌখিকভাবে এবং মাইকিং করে মানুষদের সতর্ক করছেন বিজিবি সদস্যরা। জানা গেছে, সোমবার (১০ জুন) গভীর রাতে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক বাড়িতেই প্রসববেদনা উঠেছিল প্রসূতি আকলিমা খাতুনের (২৩)। এ কারণে তাকে ব্যাটারিচালিত ইজিবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছিল। বাড়ি থেকে প্রায় কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছানোমাত্রই সন্তান ভূমিষ্ট হয় আকলিমার। বুধবার সকালে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ইজিবাইকের মধ্যে ওই প্রসূতি সন্তান প্রসব করেন। ওই প্রসূতির বাড়ি অভয়নগর উপজেলার বগুড়াতলা গ্রামে। তার স্বামীর নাম রুবেল সরদার। প্রসূতি এবং সদ্যোজাত সন্তান সুস্থ আছে। রুবেল সরদার দিনমজুর। এই দম্পতির সাত বছরের একটি মেয়ে এবং পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। রুবেল সরদার জানান, সকাল ৮টার দিকে বাড়ি থেকে ফোন করে জানানো হয়, তার স্ত্রীর প্রসববেদনা উঠেছে। তিনি কাজ…
কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে তার অনুসারীরা। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের ভূষণ স্কুল সড়কের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেলহ অন্যান্যরা। সংক্ষিপ্ত সমাবেশে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, এমপি আনার হত্যার সাথে অনেক পরিকল্পনাকারীর নাম আসছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কে বা কারা নিয়ে গেছে। গোয়েন্দা সংস্থা কোন তথ্য-উপাত্ত ছাড়া…
বাংলার ভোর প্রতিবেদক আইইএলটিএসে ৯-এর মধ্যে ৯ পেয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের আজমাইন মুজতাবির। ২০২৩-২৪ সালে আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আইইএলটিএসে সর্বোচ্চ নম্বর পেয়েছেন তিনি। মালয়েশিয়ার চেয়াজের চেম্পাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে পরীক্ষা দিয়ে এ স্কোর অর্জন করেন। জানা গেছে, যশোরের বাঁকড়া গ্রামের আমিনুর রহমান ও মনিরা খাতুন দম্পতির সন্তান আজমাইন মুজতাবির। মা-বাবার সঙ্গে তিনি এখন মালয়েশিয়ায় বসবাস করেন। গত বছর চেম্পাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে এ লেভেল পরীক্ষা দিয়েছিলেন। সেই পরীক্ষায় পদার্থ ও রসায়নবিজ্ঞান, গণিত ও ফারদার ম্যাথে শতভাগ নম্বর পেয়ে বিস্ময়কর মেধার স্বাক্ষর রাখেন। এ বছর আইইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে সর্বোচ্চ স্কোর করে রেকর্ড করেছেন আজমাইন। সেই সঙ্গে স্কলাসটিক অ্যাসেসমেন্ট…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা মানববন্ধন করেছে। বুধবার বেলা ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে মুজিব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন যশোর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান, সহ-সভাপতি আজিজুল আলম মিন্টু, আলাউদ্দিন, সালাউদ্দিন, আকরাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শাহানুর রহমান, জামাল হোসেন লাবু, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ কুটি, মাসুম রানা, সৈয়দ লিটন, নিজামুদ্দিন বাবলু, আরিফ হোসেন জনি প্রমুখ। মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মিলনের নামে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলার মনিরামপুর থানার ঘুঘুদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রধান দুই আসামীকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর। মামলার বিবরণীতে জানা যায়, ভিকটিম পাঁচ বছর আগে বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদের পর থেকে তার মায়ের পিশা মশাই নিমাই মন্ডল (৫০) এর বাড়িতে বসবাস করছিল। তার মা বিভিন্ন বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। গত ৮/৯ মাস আগে ভিকটিমের মায়ের পিশি মারা গেলে, ভিকটিমের মা তাকে সাথে নিতে চাইলে নিমাই মন্ডল (৫০) তাকে রেখে দেয়। ভিকটিমের স্কুলের কর্মচারী দেবব্রত কুমার দাস বাচ্চু (৩৮) নিমাই মন্ডলের সাথে সুসম্পর্ক গড়ে তোলে এবং তার সহযোগিতায়…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে এক আইনজীবী সৈয়দ কবীর হোসেন জনির বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেছেন এক মহিলা আওয়ামী লীগ নেত্রী। বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ গোলাম কবিরের আদালতে এ মামলা করেন। বিচারক মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য পিবিআই-কে আদশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী রুহিন বালুজ বিষয়টি নিশ্চিত করেছেন। আসামি অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনি যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির আইন বিষয়ক সম্পাদক। মামলার বাদি জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সাবেক ইউপি সদস্য। বাদির অভিযোগ, দলীয় কর্মী হিসেবে অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনির সঙ্গে বাদির সুসম্পর্ক রয়েছে। জনি প্রায়…
বাংলার ভোর ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আশ্রয়ণ প্রকল্পের আওতায় বিনামূল্যে দেওয়া বাড়িগুলো গৃহহীন ও ভূমিহীন মানুষের মাঝে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা এনে দিয়েছে। তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা বিভিন্ন জায়গায় আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে মানুষকে বিনামূল্যে ঘর প্রদান করে পুণর্বাসন করেছি। এতে তাদের জীবনে পরিবর্তন এসেছে। আত্মবিশ^াস ও আত্মমর্যাদাবোধ ফিরে এসেছে। একটি দেশকে উন্নত করতে হলে এর সবচেয়ে বেশি প্রয়োজন।’ প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি তাঁর সরকারের সারাদেশের গৃহহীনদের বিনামুল্যে ঘর দেওয়ার জন্য গৃহীত আশ্রয়ণ প্রকল্পের আওতায় দেশের ১৮ হাজার ৫৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনকালে ভাষণে এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আমরা…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার দাইতলা গ্রামে আনোয়ার হোসেন হত্যাকাণ্ডের দীর্ঘ ২৭ বছর পর আদালতের রায়ে দুই আসামির ৪২ বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে। একই সাথে তাদের অর্থদণ্ড দিয়েছেন আদালত। হত্যা ও অপহরণের অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস ও বিচার চলাকালে অপর তিন আসামির মৃত্যু হওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এক রায়ে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পিপি সাজ্জাদ মোস্তফা রাজা। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, যশোর সদরের রায়মানিক গ্রামের মোস্তফা সরদার ও আলীম সরদার। মামলার অভিযোগে জানা গেছে, রায়মানিক গ্রামের মোস্তফা সরদার…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে পুলিশ ফাঁড়ির ভিতরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মোস্তাফিজুর রহমান মুকুলকে মারধরের ঘটনায় জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন ও শহরের ঘোপ এলাকার শাহীনের নামে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে অভিযোগটি দায়ের করেন ভুক্তভোগী পিপি মোস্তাফিজুর রহমান মুকুল। আদালত এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। এই তথ্য মামলার বাদী পিপি মোস্তাফিজুর রহমান মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় ভবনের সামনের ফুটপাতে কিছু ভ্রাম্যমাণ ব্যবসায়ী টেবিল পেতে কাপড় বিক্রি করেন। সেখানে এক ব্যবসায়ীকে জোর…