বাংলার ভোর প্রতিবেদক ঈদে যশোর শহরের যানজট নিরসন ও নিরাপত্তা দিতে পুলিশের ২০ টিম মাঠে ঈদকে সামনে রেখে যশোর শহর যানজট মুক্ত রাখতে যশোর ট্রাফিক পুলিশ কঠোর ভূমিকা পালন করে যাচ্ছে। আর এ জন্য আগে থেকেই ট্রাফিক পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। যশোর পৌরসভার সহায়তায় শহরে ভারি যানবাহন প্রবেশে শহরের মুখে ব্যরিকেড দেয়া হয়েছে। শহরের বড় বাজারে প্রবেশ মুখে রিক্সা, ভ্যান যাতে ঢুকে যানজট সৃষ্টি করতে না পারে তার জন্য পৌরসভার সহায়তায় বড় বাজারে প্রবেশের মুখে লোহার ব্যারিকেড ফেলা হয়েছে। গোটা শহরের বিভিন্ন সড়কে যানজট মুক্ত রাখতে দিনরাত ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে। ব্যবসায়ী এবং ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অর্গানোগ্রাম (টিওঅ্যান্ডই) অনুমোদন ছাড়াই নিয়োগ কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে রুলনিশি জারি করেছে হাইকোর্ট। যশোরের ঝিকরগাছা উপজেলার বাসিন্দা আব্দুল করিমের দায়ের করা রিট পিটিশন গ্রহণ করে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসাইন এই রুলনিশি জারি দেন। বুধবার (১২ জুন) রিটের আদেশের সার্টিফাইড কপি পেয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মোস্তফা গোলাম কিবরিয়া। মামলার বাদী যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা ও বঙ্গবন্ধু পরিষদ যশোর জেলা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল করিম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘অর্গানোগ্রাম (টিওঅ্যান্ডই)…
বাংলার ভোর প্রতিবেদক তিব্র গরমে ফের নাজেহাল যশোরের জনজীবন। সূর্যের অগ্নিমূর্তি দেখছে এই জনপদের মানুষ। প্রতিনিয়ত ব্যারোমিটারের পরদস্তুর উপরের দিকে উঠছে। তিব্র রোদের সাথে সাথে বায়ুস্তরও অসহ্য গরম অনুভব করাচ্ছে। বাতাসে আদ্রতার পরিমাণ কমে যাচ্ছে। সব মিলিয়ে গরমে ফের হাঁসফাস অবস্থা বিরাজ করছে। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে সাধারণ খেটে খাওয়া দিনমজুর মানুষদের। কাজের সন্ধানে ঘর থেকে বের হলেও অনেকেই গরমে কাজ করতে পারছেন না। ফলে চরম বিপাকে পড়তে হচ্ছে তাদের। বৃহস্পতিবার যশোর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩ টা নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসের আদ্রতা ছিলো ৫৬ শতাংশ। এদিন শহরের জনগুরুত্বপূর্ণ…
বাংলার ভোর প্রতিবেদক দাতা সংস্থা ইকো’র অর্থায়নে বৃহস্পতিবার যশোর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে চার শতাধিক দরিদ্র মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। শহরের বেজপাড়া মেইন রোড ও বেজপাড়া তালতলা ছায়া বীথি সড়কে এসব খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণকালে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারন সম্পাদক তৌহিদুর রহমান, পৌরসভার কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদুল ইসলাম বাদল। এ সময় সাংবাদিক শাহবুদ্দিন আলম ও ইকো’র যশোরের সমন্বয়কারী আবদুল কাদের উপস্থিত ছিলেন। খাবার বিতরণ অনুষ্ঠান বাস্তবায়ন করেছে বেসরকারি সংস্থা আমান বাংলাদেশ।
বাংলার ভোর প্রতিবেদক র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্য দুইটি ওয়ান স্যুটারগান উদ্ধার করেছে। এই ঘটনায় অজ্ঞাত দুইজনের নামে কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। র্যাবের পরিদর্শক হাওলাদার রফিকুল ইসলাম জানিয়েছেন, গত বুধবার দিবাগত রাত একটার দিকে খোলাডাঙ্গা এলাকার একটি খোলা স্থানে গোপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। সে সময় দুই ব্যক্তি দুইটি ব্যাগ ফেলে র্যাব সদস্যদের দেখতে পেয়ে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে দুইটি ওয়ান স্যুটারগান উদ্ধার করা হয়।
বাংলার ভোর প্রতিবেদক ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার তদন্তে নতুন মোড় নিয়েছে। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ গিয়াস ওরফে গ্যাস বাবু গ্রেফতারের পর বদলে গেছে দৃশ্যপট। বেরিয়ে আসছে আওয়ামী লীগের একাধিক নেতার হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি। গ্যাস বাবুর তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এমপি আনার হত্যা মামলায়, সাইদুল করিম মিন্টু গ্রেফতার ও রিমান্ডে নেয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।…
মাগুরা সংবাদদাতা মাগুরায় সাকিব আল হাসান ফাউন্ডেশনের উদ্যোগে জেলার শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ গণসংবর্ধনা প্রদান করা হয়। আমতৈল গ্রামের ব্যবসায়ী ও সমাজসেবক দাউদ বিশ্বাসের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের পিতা ও সাকিব আল হাসান ফাউন্ডেশনের সভাপতি মাশরুর রেজা কুটিল। সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় ও ব্যবসায়ী মিজানুর রহমান ও সাবু মিয়ার সার্বিক তত্বাবধানে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. হারুন-অর-রশিদ, শ্রীকোল ইউনিয়ন চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে একটি বিশেষ বাহিনীতে চাকরি দেয়ার নাম করে টাকা ও সার্টিফিকেট আত্মসাৎ করার অভিযোগে পুলিশ আব্বাস আলী (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আব্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝকান্দি গ্রামের হাসান খানের ছেলে। নড়াইলের লোহাগড়া উপজেলার পার আমডাঙ্গা গ্রামের তানভীর শেখ (১৯) যশোর কোতয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, তিনি লোহাগড়া আদর্শ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। মাস খানেক আগে আব্বাস তাকে একটি বিশেষ বাহিনীতে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দেয়। তার জন্য সাড়ে ৮ লাখ টাকা দিতে হবে বলে জানায়। তিনি তাকে নগদ তিন হাজার টাকা দেন। তার এসএসসির সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্র আব্বাস নিয়ে নেয়। গত ১২ মে…
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জে ঘূর্ণিঝড় রেমালে অধিক ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় বহুমুখী কাজের জন্য নগদ টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ ও স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় বিন্দু নারী উন্নয়ন সংগঠনের বাস্তবায়নে উপজেলা অডিটোরিয়ামে ২৯৬ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জনপ্রতি ৬ হাজার টাকা করে ১৭ লাখ ৭৬ হাজার টাকা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও নগদ টাকা বিতরণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) শেখ মঈনুল ইসলাম মঈন। বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, দক্ষিণ শ্রীপুর…
বাংলার ভোর প্রতিবেদক অবসর নিলেও চার বছর ধরে পেনশন পাচ্ছেন না এক মাদ্রাসার শিক্ষক। মাসের পর মাস বিভিন্ন দপ্তর ঘুরে পেনশন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনাতিপাত করেছেন তিনি। অর্থাভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি প্রিয়তমা স্ত্রীকেও। শেষমেষ বৃহস্পতিবার বিনা চিকিৎসায় মারা গেলেন ওই অবসরপ্রাপ্ত শিক্ষকের স্ত্রী। মানবিক ও হৃদব্যথিত ঘটনাটি ঘটেছে যশোরের বাঘারপাড়া উপজেলার উত্তর শ্রীরামপুরে। যে শিক্ষকের অনেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার হয়ে দেশ-বিদেশে চাকরি করছে, সেই শিক্ষকের জীবন সায়াহ্নে চরম সংকটে মেনে নিতে পারছেন না। ঘটনার পর থেকে ওই শিক্ষক দম্পত্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে পেনশন সংশ্লিষ্টদের সমালোচনা করতেও দেখা গেছে। অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম (৬৫) ও তার…