বাংলার ভোর প্রতিবেদক মহান স্রষ্টার প্রতি সঠিক আনুগত্য, তার সন্তুষ্টি ও মানবকল্যাণে সর্বোচ্চ আত্মত্যাগ করাই মূলত: ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এ ঈদের আনন্দ হলো ত্যাগের আনন্দ ও উৎসর্গের আনন্দ। শুধু ভোগে নয়, ত্যাগের মধ্যেও আনন্দ ও সুখ আছে। দিনটি এই শিক্ষা দেয় যে, প্রকৃত সুখ আর আনন্দের ঠিকানা সম্পদে নয়, ভোগে নয় বরং ত্যাগে। মানুষের যা কিছু আছে তা অন্যের জন্য ত্যাগের মাধ্যমেই প্রকৃত সুখ। মুসলমানদের জন্য অফুরন্ত খুশির বার্তা নিয়ে হাজির হয় দু’টি দিন- ঈদুল ফিতর ও ঈদুল আজহা। ধনী-গরিব, নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সি মুসলমানদের জীবনে ঈদ হাজির করে আনন্দের বন্যা। এমনকি আমাদের দেশে অন্যান্য ধর্মের মানুষকেও ঈদের…
Author: banglarbhore
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ ঈদ সমাগত, বেড়েছে পোশাক বিক্রি। সেই সাথে সাথে বেড়েছে ফুটপাতের ‘কাটিং টু ফিটিং’ এর রমরমা ব্যবসা। ঈদে নামি দামি ব্রান্ডের নতুন পোশাকের পাশাপাশি স্বল্প আয়ের মানুষদের শেষ ভরসা ফুটপাতের কম দামের নতুন ও পুরাতন পোশাক। এই কম দামের পোশাক ক্রয় করে তা শরীরের মাপে ফিটিং করে নিতে ধর্ণা দিতে হয় ফুটপাতে বসা দর্জির কাছে। দর্জি যথারীতি ফিতা দিয়ে মেপে পোশাক ব্যবহার উপযোগী সাইজে পরিণত করে দেয়। শুক্রবার যশোর শহরের টাউন হল মাঠ সংলগ্ন মুজিব সড়কের পাশে দেখা গেছে, ২০ থেকে ২৫ জন দর্জি ফুটপাতে বসে নতুন ও পুরাতন পোষাক ফিটিংয়ের কাজ করছেন। প্রতিদিন সকাল ৯ টা থেকে…
♦ হত্যা মিশনে ৫ কোটি টাকা দেয় বাঘববোয়ালরা ♦ মিন্টুকে উপনির্বাচনে এমপি করার টোপ বাংলার ভোর ডেস্ক ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড় নেওয়ার পর নানা অজানা তথ্য বেরিয়ে আসছে। জিজ্ঞাসাবাদে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু যশোর ও ঝিনাইদহের পাশাপাশি ঢাকার কয়েকজন ব্যক্তির নামও বলেছেন। তাদের মধ্যে আছেন রাজনৈতিক নেতা, সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী। যাদের নাম এসেছে তাদের কললিস্ট পরীক্ষা করা হচ্ছে। ওই সব রাঘববোয়াল আনারকে হত্যা করার জন্য ৫ কোটি টাকা দিলেও খরচ হয়েছে মাত্র অর্ধকোটি টাকা। বাকি সাড়ে ৪ কোটি টাকা মেরে দিয়েছেন আরেক মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন। অর্থ…
নড়াইল প্রতিনিধি নড়াইল শহরের স্টেডিয়াম পাড়া এলাকায় পুলিশ সদস্য ইমদাদুল ইসলামের (২৭) ‘বিশেষ অঙ্গ’ কেটে নেয়ার ঘটনায় তার সাবেক স্ত্রী ডলি খাতুনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। ইমদাদুল যশোর পুলিশ লাইন্সে নায়েক পদে কর্মরত আছেন। বৃহস্পতিবার বিকেলে ইমদাদুলের বাবা জেলার লোহাগড়া উপজেলার হামরোল গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বজলেয়ার রহমান এ মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ সেপ্টেম্বর যশোরে কর্মরত থাকা অবস্থায় পুলিশ সদস্য ইমদাদুল ইসলামের সাথে যশোর শহরের ডলি খাতুনের বিয়ে হয়। কিন্তু পারিবারিক কলহের জেরে পরের বছর ২০২৩ এর ৩০ সেপ্টেম্বর ইমদাদুল স্ত্রী ডলিকে তালাক দেন। এ ঘটনার পর ডলি খাতুন ইমদাদুলের বিরুদ্ধে যশোরের আদালতে নারী নির্যাতনসহ…
মাগুরা সংবাদদাতা বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২৩’ প্রধানমন্ত্রীর কাছ থেকে জেলা প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা টাউন হল ক্লাবের সম্মেলন কক্ষে বৃক্ষ রোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২৩ এ প্রথম পুরস্কার পাওয়ায়, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান টাউন হল ক্লাব মাগুরা। এ সময় টাউন হল ক্লাব মাগুরার পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় তাঁকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ক্লাবের সহ-সভাপতি এ্যাড. আব্দুল মজিদ। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু নাসের বেগ বলেন আমি চাই আপনারা…
পাইকগাছা সংবাদদাতা সময় তখন ঠিক দুপুর ১২ টা। সূর্যটা মাথার উপর দাঁড়িয়ে, এমন প্রচণ্ড গরমে একটু স্বস্তি কিংবা আরামের আশায় কয়েকটি শিশু পুকুরের পানিতে মেতে উঠেছে দুরন্তপনায়। কখনো তারা দল বেঁধে পানিতে ঝাপ দিচ্ছে, কখনো আবার সাঁতার কাটছে, কখনো বল ছোড়া খেলছে। শুক্রবার দুপুরে উপকূলীয় জনপদ পাইকগাছা উপজেলার বাইসারাবাদ আবাসনের কয়কটি শিশু এভাবেই দল বেঁধে দুরন্তপনায় মেতে উঠে আবাসনের পুকুরের পানিতে। আবাসনটি মূলত উপজেলা সদর থেকে বেশ কিছুটা দুরে খাল-বিল নদীর ধারে নির্মাণ করা হয়েছে। স্কুল এবং হাটবাজার দুরে থাকায় এখানকার শিশুরা কিছুটা চিত্ত বিনোদন কিংবা শহরের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এখানকার শিশুরা ঝড় বৃষ্টির মধ্যে কাদামাটি…
পাইকগাছা সংবাদদাতা পাইকগাছার বিভিন্ন আবাসনের দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপজেলার বাইসারাবাদ, বিল পরানমালী ও বোয়ালিয়া আবাসনে বসবাসরত দুই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে চাল, ডাল, সয়াবিন, চিনি, লবণ, আটা, মরিচের গুঁড়ো, হলুদের গুড়ো সহ বিভিন্ন খাদ্য সামগ্রি। শুক্রবার সকালে আবাসনে গিয়ে দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। খাদ্য সামগ্রি বিতরণ ছাড়াও ইউএনও মাহেরা নাজনীন ঘূর্ণিঝড় রেমাল’র আঘাতে বাইসারাবাদ আবাসনের ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা বেড়িবাঁধ এবং হাঁস মুরগির খামার ও সবজি বাগান পরিদর্শন করেন। এ সময় উপস্থিত…
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদদাতা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জেলার এই শীর্ষ নেতা আটক হওয়ায় কালীগঞ্জে কোনঠাসা হয়ে পড়েছে তার অনুসারীরা। চলছে আলোচনা-সমালোচনা। জানা গেছে, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগে গ্রুপিং দীর্ঘ ২০ বছরের। ২০০৪ সালে আব্দুল মান্নানকে সভাপতি ও আনোয়ারুল আজীম আনারকে সাধারণ সম্পাদক করে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। এরপর ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে দুইজনই দলের প্রার্থী হিসেবে প্রচারনায় নামেন। কালীগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে গ্রুপিং শুরু হয়। কিন্তু দলীয় মনোনয়ন পন আব্দুল মান্নান…
শালিখা সংবাদদাতা মাগুরা শালিখার ২নং তালখড়ি ইউনিয়ন পরিষদে, ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৬ হাজার ৭শত ৪৬ জন পরিবারের প্রত্যেকে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ উদ্ধোধন করা হয়েছে গতকাল। প্রধান অতিথি ছিলেন ইউএনও হরেকৃষ্ণ অধিকারী। আরো উপস্থিত ছিলেন উপজেলা দারিদ্র বিমোচন কর্র্মকর্তা (ট্যাগ) অফিসার প্রকাশ কুমার চক্রবর্তী, পিআইও রাশেদুল ইসলাম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বাবর আলী, ইউপি সচিব কাঞ্চন বিশ্বাসসহ ইউপি সদস্যবৃন্দ। অন্যদিকে ১নং ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও হরেকৃষ্ণ অধিকারী। আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, পিআইও (ট্যাগ) অফিসার রাশেদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম মন্ডল, গ্রাম পুলিশের দফাদার নরোত্তম বিশ্বাস প্রমুখ।
অভয়নগর সংবাদদাতা ১৬ বছর ধরে স্বেচ্ছাশ্রমে তালগাছ লাগান যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের চিত্তরঞ্জন দাস। ২০০৮ সাল থেকে অদ্যবধি প্রায় তিন লাখ (দুই লাখ ৮৮ হাজার) তালের বিজ রোপণ করেছেন অভয়নগর উপজেলার আটটি ইউনিয়ন, নওয়াপাড়া পৌর এলাকা ও মণিরামপুর উপজেলার ৪২টি ছোট-বড় সড়কের দুই পাশে। এছাড়া ৫৬ হাজার খেজুর গাছের বিজও রোপণ করেছেন তিনি। তালগাছপ্রেমী চিত্তরঞ্জন দাসের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর চিত্তরঞ্জন দাসকে সরকারিভাবে সুযোগ-সুবিধা দেয়ার আশ্বাস দিয়েছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। গত ১৭ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার কার্যালয়ে ডেকে চিত্তরঞ্জন দাসের হাতে বয়স্ক ভাতার…