Author: banglarbhore

দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার রাজারহাট #শনিবারের অপেক্ষায় মৌসুমি ব্যবসায়ীরা বাংলার ভোর প্রতিবেদক খুলনা বিভাগের সবচেয়ে বড় ও দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার যশোরের রাজারহাট। ঈদ পরবর্তী সময়ে এ বাজারের দিকে নজর থাকে দেশের শীর্ষস্থানীয় চামড়া ব্যবসায়ীদের। তবে এবার এ বাজার তেমন জমেনি; যে পরিমাণ পশু কোরবানি হয়েছে, সেই তুলনায় অনেকটাই ফিকে। মৌসুমি ব্যবসায়ীদের দাবি, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না চামড়া। অবশ্য আড়তদারদের দাবি, প্রথম হাট না জমলেও আগামিকাল শনিবারের জমজমাট হবে এবং লোকসান কাটিয়ে উঠতে পারবেন ব্যসায়ীরা। খুলনা বিভাগের সবচেয়ে বড় চামড়ার হাট বসে রাজারহাটে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে চামড়ার ক্রেতা- বিক্রেতারা এই মোকামে ব্যবসার উদ্দেশ্যে আসেন।…

Read More

বাংলার ভোর ডেস্ক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এবং মিয়ানমার আর্মি দুই পক্ষকেই বলে দিয়েছি, এরপর গুলি করলে আমরাও পাল্টা গুলি করব। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সেন্ট মার্টিন প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেন্ট মার্টিনে কিছুই হয়নি। মিয়ানমারে বিভিন্ন জাতি গোষ্ঠী তাদের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা যতদূর জানি আরাকান আর্মি আরাকান রাজ্যের অনেক অংশই দখল করে ফেলেছে। সেই কারণে মিয়ানমারের বর্ডার গার্ড আত্মরক্ষার্থে আমাদের এখানে পালিয়ে আসছে। তারা মাঝে মাঝে ভুল করে আমাদের টহল-বাহিনীর উপরেও গুলি করেছিল। তাদের আমরা জানিয়েছি। তারা আমাদের যেটা জানিয়েছে, আমরা যেন বাংলাদেশের পতাকা উড়িয়ে রাখি,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: ভারতে কোরবানির পশুর চামড়া পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ দিনের সতর্কতা জারি করেছে। এরইমধ্যে যশোরের সীমান্ত এলাকায় বিজিবির টহল বাড়ানো হয়েছে। এছাড়া সীমান্ত সড়কে যানবাহন তল্লাশি করা হচ্ছে। ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহম্মেদ হাসান জামিল এ তথ্য জানিয়েছেন। ঈদের দিন থেকে পরবর্তী ১০ দিন পর্যন্ত এ সতর্কতা জারি থাকবে। এদিকে, সীমান্তে বিজিবির পাশাপাশি পুলিশেরও নজরদারি রয়েছে। তবে চামড়ার ন্যায্য দাম না পাওয়ায় এবার পাচারের শঙ্কা রয়েছে বলে জানান চামড়া বিক্রেতারা। জানা যায়, গত কয়েক বছর ধরে দেশের বাজারে চামড়ার ন্যায্য দাম না পাওয়ায় পাচারের শঙ্কা বেড়েই চলেছে। তবে দেশের সম্পদের পাচার ঠেকাতে প্রতি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: অতিরিক্ত যাত্রীর চাপে যশোরের বেনাপোল স্থলবন্দরে টার্মিনালের গ্লাস ভেঙে পড়ে আব্দুল আলিম নামে এক আর্মড পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার বন্দরের যাত্রী টার্মিনালের গেটে এ ঘটনা ঘটে। বন্দরের আর্মড ব্যাটালিয়ন পুলিশের ইনচার্জ বাদল চন্দ্র বলেন, ‘বুধবার ঈদ–পরবর্তী যাত্রীর চাপ ছিল সবচেয়ে বেশি। ৮ হাজার ১১ জন যাত্রী বন্দর ব্যবহার করেছেন। পাসপোর্টধারী যাত্রীরা বন্দরের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। সকালে হঠাৎ বৃষ্টি নামলে যাত্রীরা বন্দরের বারান্দায় উঠে আসে। ‘এতে যাত্রীদের ধাক্কাধাক্কিতে বন্দরের গ্লাস ভেঙে নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড ব্যাটালিয়ন পুলিশ সদস্যের গায়ে পড়ে। এতে তিনি জখম হন। পরে তাকে অন্য সহকর্মীরা উদ্ধার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী তার নির্বাচনী এলাকার জনসাধারণের জন্য সাক্ষাতের সময় বেঁধে দিয়েছেন। এ সংক্রান্ত একটি নোটিশ তার বাড়ির প্রধান ফটকে সাঁটিয়ে দেয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, এমপি এসএম ইয়াকুব আলীর সঙ্গে তার বাসভবনে সর্বসাধারণের সাক্ষাতের সময়সূচি প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। নির্ধারিত সময়ের বাইরে কাউকে সাক্ষাতে নিরুৎসাহিত করা হয়েছে। অনুরোধক্রমে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী তাপস মন্ডল ও প্রটোকল অফিসার শহিদুল ইসলামের নাম ও মোবাইল নম্বর দেয়া হয়েছে। এদিকে সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাতের সময়সূচির নোটিশটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের অনেকে ফেসবুক পেজে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: কাঠফাটা চৈত্রের ছদ্মবেশে আষাঢ়েও পুড়ছিলো যশোর। তীব্র সেই তাপমাত্রা কিছুটা হলেও কমিয়েছে কাক্সিক্ষত বৃষ্টিপাত। এতে কিছুটা স্বস্তি পেলো মানুষসহ প্রাণিকূল। দীর্ঘ খরতাপের মধ্যে বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ দিকে শুরু হওয়া বৃষ্টিতে ফিরে পায় স্বস্তি। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং হালকা দমকা বাতাসও বয়ে যায়। ১১ মিলিমিটারের বৃষ্টিতে শহরের বেশ কিছু সড়ক থেকে শুরু করে অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পথ চলতে গিয়ে অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। তবে এরপরও সবার চোখেমুখে ছিলো স্বস্তি। অনেকেই স্বস্তির বৃষ্টিতে ভিজেছেন। আষাঢ় শুরু হওয়ার পর থেকে বৃষ্টির অপেক্ষায় ছিলো মানুষ। মাঝে দু’একদিন ছিটে ফোটা বৃষ্টি হলেও কাঙ্খিত বৃষ্টির প্রত্যাশা পূরণ হয়নি। সর্বশেষ…

Read More

বাংলা ভোর প্রতিবেদক যশোরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভগ্নিপতিকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হত্যাচেষ্টার শিকার মনিরুল ইসলাম মুন্না (৪৪) যশোর শহরের স্টেডিয়ামপাড়ার বাসিন্দা। ঈদের দিন রাতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মুন্নার স্ত্রী ফারজানা তানজাম তার ভাই ও ভাইপোসহ ৯ জনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। আসামিরা হলেন, ফারজানা তানজাম’র ভাই মাইকপট্টি নোভা হাসপাতাল এলাকার বাসিন্দা শেখ আশিক ইকবাল, তার দুই ছেলে শেখ সাকিব ইকবাল ও শেখ রাকিব ইকবাল, সিটি প্লাজা এলাকার বাসিন্দা মনজুর মোস্তফা খানের ছেলে মোহাম্মদ ইব্রাহিমসহ অজ্ঞাত আরও ৪/৫ জন। এজাহারে জানা গেছে, পৈত্রিক জমাজমি ভাগাভাগির বিষয় নিয়ে ফারজানা তানজামের সাথে তার ভাই শেখ…

Read More

নাভারণ সংবাদদাতা যশোরের শার্শায় ককটেল বিস্ফোরণে আকিনুল হাসান (১৩) ও মোসাম্মাৎ মারিয়া (৭) নামে দুই শিশু আহত হয়েছে। আহত দুই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে বলে স্থানীয়রা জানান। বুধবার (১৯ জুন) বেলা আড়াইটার দিকে শার্শার হরিনাপোতা গ্রামে এই ঘটনা ঘটে। আহত আকিনুল হাসান হরিনাপোতা গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও মোসাম্মৎ মারিয়া একই গ্রামের মেহেদী হাসানের মেয়ে। স্থানীয়রা জানান, আকিনুল ও মারিয়া ওই গ্রামের জৈনক আলমগীরের বাড়ির উঠানে ক্রিকেট খেলছিলো। এ সময় রাস্তার পাশে ঝোপঝাড়ে পড়ে থাকা পরিত্যক্ত ককটেল বল ভেবে ব্যাট দিয়ে আঘাত করলে বিস্ফোরণে তারা মারাত্মক আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বুধবার দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে রবিউল ইসলাম(২৫) এক যুবক মারা গেছে ।নিহত রবিউল ইসলাম সদর উপজেলা নরেন্দ্রপুর ইউনিয়নের আদর্শ গ্রাম গোপালপুরের করিম মোড়লের ছেলে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নিজ বাড়ীতে বৈদ্যুতিক কাজ করার সময় তারে শটে তিনি আঘাত পেয়ে আহত হন । সিলিং ফ্যান ঠিক করার সময় এই ঘটনা ঘটে। পরে আহতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল নিয়ে গেলে বেলা বারোটার দিকে ডিউটি দায়িত্বে থাকা চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ অপমৃত্যু মামলা হয়েছে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে রেলস্টেশন এলাকায় ট্রেনে ওঠার সময় অসাবধানবশত পড়ে গিয়ে শফিকুল ইসলাম ওরফে সেন্টু (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে দশটার দিকে যশোর রেলস্টেশন প্লাটফর্মে এঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওরফে সেন্টু চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার দর্শনা নতুন বাজার এলাকার মৃত মোশারফ হোসেন ও মাতা সাজেদা বেগমের ছেলে। বুধবার খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী চিত্রা এক্সপ্রেসের ট্রেনটি সকাল সাড়ে দশটার দিকে যশোর স্টেশনে আসলে ট্রেনে ওঠার সময় অসাবধানতাবশত তিনি পড়ে গিয়ে আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশের সহায়তায় আহত সেন্টুকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে আসলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে বেলা…

Read More