Author: banglarbhore

পাইকগাছা সংবাদদাতা দুর্যোগকবলিত দক্ষিণ পশ্চিম উপকূলের উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পাইকগাছা উপজেলার আমাদী বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকায় কপোতাক্ষ নদের পাড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে পরিবেশবাদী, সাংবাদিক, সংগঠকসহ বিশিষ্টজনদের একটি প্রতিনিধি দল ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনপদ খুলনার পাইকগাছা ও কয়রার বিভিন্ন এলাকা পরিদর্শন করে। রিমাল-দুর্গত দক্ষিণ-পশ্চিম উপকূল (খুলনা-সাতক্ষীরা-বাগেরহাট) সফরের অংশ হিসেবে তারা শুক্রবার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলার ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করে। পরে তারা কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এবং ভুক্তভোগীদের সঙ্গে মতবিনিময় করে। এরপর কপোতাক্ষ নদের পাড়ে উন্নয়ন সংস্থা লিডার্স এবং সামাজিক সংগঠন সুন্দরবন…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার তালার টিপু কতৃক ঘর ভাংচুর যাতয়াতের পথ টিনের বেড়াঘেরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার সকাল আটটার দিকে তালা উপজেলার কলিয়া গ্রামের আনিছুর রহমানের বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে ভাংচুরের ঘটনা ঘটনায় ওই গ্রামের নূর উদ্দীন টিপু, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম। এ সময় তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আনিছুরের রান্নাঘর, মুরগির ঘর, কাঠেরঘরসহ বাড়ি ভাংচুর করে। এ সময় আনিছুরের স্ত্রী ও কন্যা বাঁধা দিলে তাদরেকে জীবননাশের হুমকি দেয়া সহ আনিছুরের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথটি টিহনের বেড়া-ঘেরা দিয়ে বন্ধ করে দেয়। এ ঘটনায় আনিছুর রহমান বাদী হয়ে তালা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ বিষয় তালা…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুন্সিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত যুবকের নাম মো. ফারুক হোসেন (৩৩)। ফারুক এক বছর আগে কচুয়ার একটি বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ফারুকের বন্ধু সাইফুল ইসলাম বলেন, ফারুক আগে থেকে মৃগীরোগে আক্রান্ত ছিলেন। ঈদের ছুটিকে তিনি বাড়িতে আসেন। বৃহস্পতিবার দুপুরের দিকে তারা বন্ধুরা ফুটবল খেলেন। একপর্যায়ে জোহরের নামাজ আদায়ের জন্য পাশের পুকুরে অজু করতে যান ফারুক। তবে দীর্ঘক্ষণ ধরে তার খোঁজ না মেলায় পরে পুকুরে ভাসমান অবস্থায় পানি থেকে তার মৃতদেহ উদ্ধার…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডলের আক্রোশের শিকার হয়েছে স্থানীয় এক পরিবার। ব্যক্তিগত আক্রোশ এবং অর্থের বিনিময়ে পরিবারটিকে তিনি একঘরে করে রেখেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। ভুক্তভোগী পরিবারটি জানায়, আদালতে মামলা চলমান থাকলেও আদালতের ধার ধারেন না তিনি। তার আইনই যেন দক্ষিণ শ্রীপুরের আইন। তাকে না জানিয়ে আদালতের স্মরণাপন্ন হলেও তিনি ক্ষেপে যান। তিনি দাম্ভিক ঘোষণা দিয়ে বলেন, আমি গোবিন্দ চন্দ্র মন্ডল, আমার কথাই দক্ষিণ শ্রীপুরের কথা। অভিযোগ থেকে জানা গেছে, স্থানীয় উমাকান্তের মেয়ে মনিকার বিয়ে হয় গোবিন্দ চেয়ারম্যানের শ্বশুর বাড়ির নিকটবর্তী তালা উপজেলার সুজনশাহা গ্রামের সুবোধ মল্লিকের ছেলে শিমুল মল্লিকের সঙ্গে। বিয়ের সময় নগদ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিশ্ব যোগ দিবস উপলক্ষে যশোরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও যোগব্যায়ামের আয়োজন করা হয়। শুক্রবার ভোরে পৌর পার্কে ভোরের সাথী নামের একটি সংগঠন এর আয়োজন করে। সংগঠনের সভাপতি মতিয়ার রহমান বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, গোলাম মোস্তফা ও ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম। এ সময় বক্তারা বলেন মানসিক ও শারীরিক সুস্থতার জন্য যোগব্যায়াম সর্বোত্তম। তাই সারা বিশ্বেই যোগব্যায়ামের প্রসার ঘটেছে। নেতৃবৃন্দ সকলকেই নিয়মিত যোগ ব্যায়াম করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে যোগ পরিচালনা করের বিপুল গোলদার।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিষধর রাসেলস ভাইপার আতংক বেড়েছে। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। কক্সবাজারের পেকুয়ায় দুই বছর আগে মারা যাওয়া এক শিশুর ছবি ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে যশোরের নওয়াপাড়ায় রাসেল ভাইপারেরর কামড়ে মৃত্যু হয়েছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। এখন পর্যন্ত যশোর জেলায় রাসেলস ভাইপারের কামড়ে কেউ আক্রান্ত হয়নি। রাসেলস ভাইপার নিয়ে আতংক নয়, সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জানা যায়, ২০২২ সালের ১৩ অক্টোবর জাতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদে বলা হয়, কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দীরপাড়ায় সাপের কামড়ে সাদেক মো. জিহান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই প্রতিবেদন…

Read More

বাংলা ভোর প্রতিবেদক যশোরের চৌগাছার বল্লভপুর গ্রামের চাঁদা না পেয়ে হিন্দু সম্প্রদায়ের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি ও বাঁওড় দখলের চেষ্টা করেছে এলাকার চিহ্নিত দুবৃর্ত্তরা। এসময় সমিতির সদস্যদের মাছ শিকারের জাল কেটে নষ্ট করে দেয় সন্ত্রাসীরা। শুক্রবার সকালে বল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর হিন্দুপল্লীতে আংতক বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের ক্ষতি করতে পারে এ আশংকায় ২০ জুন চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) আবেদন করে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক তারক কুমার বিশ্বাস। জিডিতে অভিযুক্তরা হলেন, বল্লভপুর গ্রামের ফকির চাঁদের ছেলে আইজেল হক, মতলেব মন্ডলের ছেলে জিন্নাত মন্ডল, নিমাই বিশ্বাসের…

Read More

বাংলা ভোর প্রতিবেদক বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মহাপরিচালক ড. মো. আব্দুল আওয়াল বলেছেন, তোষা পাট ৯ একটি উচ্চ ফলনশীল পাট। এই পাটের বীজ আমাদের নিজস্ব। এই পাট চাষ করে কৃষক লাভবান হবে। দেশে উৎপাদিত বীজ বিধায় আমাদের আমদানি নির্ভরতা কমবে। এখন থেকে বিদেশ থেকে আর উন্নত জাতের পাটবীজ আমদানি করা লাগবে না। শুক্রবার বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে “উচ্চ ফলনশীল বিজেআরআই তোষা পাট ৯ (সবুজ সোনা ) জাতের আর্ট উৎপাদন জনপ্রিয়করণ বিষয়ক মাঠ দিবসে ” প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। বিজেআরআই পরিচালক (কৃষি) কৃষিবিদ ড. নার্গীস আক্তারের সভাপতিত্বে মার্ক দিবসে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘বিশ্ব জাগাও গানের সুরে, বিশ্ব দানব পালাক দূরে’ প্রতিপাদ্যে সামনে রেখে যশোরে বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব সংগীত দিবস। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত সংগঠন সমন্বয় পরিষদ মধুমতি অঞ্চল শুক্রবার এর আয়োজন করে। বিকেল সাড়ে ৫টায় শোভাযাত্রা যশোর শহর প্রদক্ষিণ করে। এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় জেলা শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভা ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীত সংগঠন সমন্বয় পরিষদ মধুমতি অঞ্চলের সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্ব আলোচনায় অংশ নেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহামুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি দীপংকর দাস রতন, সুরবিতানের সাধারন সম্পাদক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম বাড়ছেই। গত সপ্তাহে ২৬০-২৮০ টাকা কেজি দরে মরিচ বিক্রি হলেও এখন তা ৪০০ টাকা ছুঁয়েছে। ফলে ঈদের পর বাজারে এসে মরিচ কিনতে রীতিমতো ঘামছেন ক্রেতারা। একই সঙ্গে দাম বেড়েছে আলু, শসা, গাজরের। সরবরাহ কম থাকায় বাজারে সবজির দামও চড়া। শুক্রবার (২১ জুন) যশোর শহরের বড় বাজার, রেলস্টেশন বাজার, চুয়াডাঙ্গা বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতাদের দাবি, বাজারে সরবরাহ কম থাকায় হু হু করে কাঁচা মরিচের দাম বাড়ছে। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট করে কাঁচা মরিচের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। বড় বাজারে দেশি জাতের কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি…

Read More