Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছার বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক তারক কুমার বিশ্বাসকে হত্যা ও দেশছাড়া করার হুমকি দেয়া হয়েছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে মোবাইল ফোনে এই হুমকি দেন বল্লভপুর গ্রামের মতলেব মন্ডলের ছেলে জিন্নাত আলী মন্ডল। এ ঘটনায় শনিবার চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী তারক কুমার বিশ্বাস। জিডিতে উল্লেখ করা হয়েছে, ২১ জুন রাত ৮টা ৪৩ মিনিটে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক তারক কুমার বিশ্বাসের মোবাইল ফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন জিন্নাত আলী। একপর্যায়ে তারক কুমার বিশ্বাসকে বাড়ি থেকে তুলে হত্যার হুমকি দেয়। তাকে দেশছাড়া করা হবে বলেও হুমকি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক খুলনা বিভাগের সবচেয়ে বড় ও দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার যশোরের রাজারহাট। ঈদ পরবর্তী দ্বিতীয় হাট ছিলো শনিবার। প্রথমদিনের চেয়ে এদিন হাট জমজমাট লক্ষ্য করা গেছে। পর্যাপ্ত চামড়া উঠার সঙ্গে দূর দূরান্ত থেকে শীর্ষস্থানীয় চামড়া ব্যবসায়ীদের আনোগোনাও দেখা গেছে। তবে চামড়ার দাম নিয়ে আড়তদার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। আড়তদারা বলছেন, তারা উপযুক্ত দামই দিয়েছেন। ক্ষেত্র বিশেষ সরকার নির্ধারিত দামের বেশি দিয়েও চামড়া কিনেছেন। আর ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, তারা এবারও চামড়ার দাম পাননি। পাড়া-মহল্লা থেকে বেশি দামে চামড়া কিনে বাজারে এসে দাম না পেয়ে ধরাশায়ী হয়েছেন। এতে লাভ তো দূরের কথা পুঁজিও ওঠেনি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। আগামী ২৫ জুন খুলনা বিভাগীয় কমিশনারে কার্যালয়ে খালেদা খাতুন রেখা ও অভিযোগকারীদের উপস্থিত থাকার জন্য চিঠি ইস্যু করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ফিরোজ শাহ। যশোরের এডিসি ও কেশবপুর ভালুকঘর ফাযিল মাদ্রসার সভাপতি খালেদা খাতুন রেখার বিরুদ্ধে মন্ত্রী পরিষদ বিভাগসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন একই মাদরাসার গভর্ণিং বডির দাতা সদস্য ইব্রাহীম হোসেন মোল্যা, নির্বাচিত অভিভাবক সদস্য হায়দার আলী, মানজুরুল ইসলাম ও মাদ্রসার তৃতীয় শ্রেণির কর্মচারী আব্দুল্লাহ আল মাহফুজ। চলতি বছরের ৩১ মার্চ…

Read More

হাসান আদিত্য প্রায় চার বছর আগে উৎসবমুখর পরিবেশে ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন মোহিত কুমার নাথ। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন শাহারুল ইসলাম। দুই সদস্যের এই কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। আজও হয়নি পূর্ণাঙ্গ কমিটি। শুধু সদর উপজেলা নয়, যশোরের ৫টি উপজেলা আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ তো হয়ইনি, বরং মেয়াদউর্ত্তীণ শীর্ষ নেতৃত্ব দিয়ে খুঁড়িয়ে চলছে। মণিরামপুর, ঝিকরগাছা, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটিতে চলছে সাংগঠনিক কার্যক্রম। সম্প্রতি জেলা সভাপতির একতরফা স্বাক্ষরে এসব ‘পকেট কমিটি’ ঘোষণা হলেও সেটি বাতিল করে কেন্দ্রীয় কমিটি। নেতাকর্মীদের অভিযোগ, ‘সভাপতি-সম্পাদকের একক সিদ্ধান্ত আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহারে দলে সৃষ্টি…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা সদর উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে জাহিদ বিশ্বাস (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেঙ্গা বেরইল গ্রামে এ সংঘর্ষ হয়। নিহত জাহিদ বিশ্বাস বেঙ্গা বেরইল গ্রামের কুদ্দুস বিশ্বাসের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রামের দুই মাতুব্বর আনারুল ও আশরাফের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সকালে আশরাফের জমিতে মাটি ফেলতে যায় আনারুল। এ সময় আশরাফের ছেলে মেহেদী মাটি ফেলতে বাধা দেয়। এতে আনারুলসহ তার লোকজন জাহিদ, নাসির, মেহেদী, আলম হুজুর, রাশেদসহ কয়েজনকে কুপিয়ে আহত করে। তাদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিপক্ষের আঘাতে জাহিদ বিশ্বাস গুরুতর আহত হন। তাকে…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে সেবামূলক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভয়নগর ব্লাড ব্যাংক’। বিনামূল্যে রক্তদান থেকে শুরু করে বিভিন্ন সেবামূলক কাজের জন্য ইতোমধ্যে সংগঠনটির সদস্যরা প্রশংসিত হয়েছেন। এবার সেই সংগঠনের পক্ষ থেকে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত ২০ জুন বিকেলে স্বেচ্ছাসেবী এ সংগঠনের উদ্যোগে উপজেলার নওয়াপাড়া শহরের পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেয়ার শর্তে ২২টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। যার মধ্যে নওয়াপাড়া সার্জিক্যাল ক্লিনিকে ৮টি, আল-মদিনা হাসপাতালে ৫টি, এ হামিদ মেমোরিয়াল (প্রা.) হাসপাতালে ৫টি, এসএমসি ব্লু স্টার কেন্দ্রে (নবজাতক শিশু কেন্দ্র) ১টি, শফিকুল চেম্বারে (নবজাতক শিশু চেম্বার) ১টি ও আমার বাংলা অ্যাপসকে…

Read More

কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জে ঈদুল আযহা উপলক্ষে দরিদ্রদের জন্য বরাদ্দ ভিজিএফের চাল বিক্রির অভিযোগ উঠেছে তিন চেয়ারম্যানের বিরুদ্ধে। গত ১৫ জুন বিকেলে এই চাল বিক্রি করা হয়েছে পাশর্^বর্তী মহেশপুর উপজেলার খালিশপুর বাজারের একটি দোকানে। শুক্রবার সকালে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, ঈদের দুই দিন আগে গত ১৫ জুন কালীগঞ্জ খাদ্য গুদাম থেকে ৪টি শ্যালো ইঞ্জিন চালিত নসিমনে ২৬৪ বস্তা ভিজিএফের চাল নিয়ে যাওয়া হয় মহেশপুরের খালিশপুরে। প্রতিটি গাড়িতে ৬৬ বস্তা চাল ছিল। প্রতিটি বস্তা খাদ্য অধিদপ্তরের লেবেলযুক্ত। নিয়ে যাওয়ার সময় একটি গাড়ির চালকের কাছে তিনটি বিলি আদেশ (ডিও) পাওয়া গেছে। যেগুলো কালীগঞ্জ উপজেলার ৪নং নিয়ামতপুর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ১০ হাজার টাকা চাঁদা না পেয়ে যশোর শহরের বড়বাজারের বাবু বাজার এলাকায় ফুটপাতে ভাজা ঝালমুড়ি বিক্রেতা আনারুল ইসলামকে (৩১) বেদম মারপিট করেছে সন্ত্রাসীরা। আহত আনারুল ইসলাম এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দিয়েছেন। আনারুল যশোর শহরের খালধার রোড এলাকার আব্দুল আলিমের ভাড়াটিয়া। যশোর কোতোয়ালি থানায় দায়ের করা অভিযোগে আনারুল বলেছেন, তিনি শহরের বড়বাজার এলাকার বাবুবাজারের ফুটপাতে ঝাল মুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। গত ২০ জুন বিকেল আনুমানিক পৌনে পাঁচটার দিকে যশোর শহরের বেজপাড়া এলাকার চিহ্নিত ছিনতাইকারী চাঁদাবাজ চশমা সুমনসহ (২২) অজ্ঞাতনামা তিনজন বাবুবাজার এলাকায় এসে আনারুলের ঝাল মুড়ির দোকানে দশ হাজার টাকা চাঁদা দাবি করে।…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় শোক, শ্রদ্ধা, ভালোবাসা, বেদনা আর গৌরবের অম্লান স্মৃতি নিয়ে পালিত হয়েছে দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, আওয়ামী লীগ নেতা সম আলাউদ্দীনের ২৮তম শাহাদতবার্ষিকী। ১৯৯৬ সালের ১৯ জুন নিজ পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় ঘাতকের গুলিতে শহীদ হন সম আলাউদ্দীন। দিবসটি পালনে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ সম আলাউদ্দীনের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, শহীদ স.…

Read More

কলারোয়া সংবাদদাতা রাসেল ভাইপার সাপের সন্ধান মিলেছে। শুক্রবার সকাল দশটার দিকে উপজেলা সীমান্তের হিজলদী দাড়ি কি বাজারের পাশে এই সাপ দেখা যায়। এর আগে একই এলাকায় আরো দুটো সাপ এলাকাবাসী পিটিয়ে মেরে ফেলে। উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা হিজলদী গ্রামের মনিরুল ইসলাম জানান, সকাল দশটার দিকে মাঠে ধানক্ষেতের পাশে সাপটি তিনি দেখতে পান। সাপটি দেখার পরেই তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি সাপটি মেরে ফেলতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে ভারতের সীমান্তে পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে। কিছুদিন আগে এই একই এলাকায় একজোড়া সাপের দেখা যায়। পৃথিবীর দ্বিতীয় ভয়ংকর সাপ হলো এই রাসেল ভাইপার। এই সাপের লেজ খুব লম্বা হয় না তবে বেশ…

Read More