Author: banglarbhore

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দীপ ইউনিয়ন গাবুরার বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। গত শনিবার (২২ জুন) দুপুরে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মালিবাড়ি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ১৫ নম্বর পোল্ডারের ৪০ থেকে ৫০ মিটার অংশ ধসে পড়েছে। ৯নং সোরা গ্রামের মালীবাড়ি বেড়িবাঁধ এলাকার বাসিন্দারা বলেন, দুপুর থেকেই বাঁধ ধসে যাওয়া জায়গায় মাটি ও বস্তা ভর্তি বালু ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে ভাঙন আটকানোর চেষ্টা করা হচ্ছে। তবে দুপুরের পরে ভাঙন আরো বেড়েছে। এভাবে চলতে থাকলে কী হবে, তা বলা যাচ্ছে না। ভাঙ্গন কবলিত এলাকায় খবর নিয়ে জানা গেছে, বাঁধের যে স্থান ভেঙে গেছে সেখানকার বাঁধ আর দুই থেকে…

Read More

বাংলার ভোর ডেস্ক পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কেক কাটাসহসহ দিনব্যাপি নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে। আমাদের প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত নানা আয়োজনে সাতক্ষীরায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাতক্ষীরা সংবাদদাতা জানান, সকাল ১০ টায় শহরের খুলনার রোড মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বর্ণিল উৎসব ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে রোববার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দুপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান, বিকেলে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য আয়োজনে বের হয় শোভাযাত্রা। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী রায়হান, গোলাম মোস্তফা, এসএম হুমায়ূন কবির, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মজিবুদ্দৌলা কনক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বাঘারপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা বিএনপির আয়োজনে বাদ আসর দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য অ্যাড. মো. ইসহক, মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সিরাজুল ইসলাম, কাজী আজম, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের আওয়ামী লীগের দু’ পক্ষের মাঠের রাজনীতিতে কর্মী সমাগম ঘটাতে অগ্রণী ভূমিকা পালন করে ছাত্রলীগ। আর শহরের মেসগুলো থেকেই এসব কর্মীর অধিকাংশ সরবরাহ করা হয়। এবং কলেজের আবাসিক হল থেকেই নিয়ন্ত্রণ করা হয় ব্যক্তিমালিকানাধীন মেসগুলো। ফলে মেসগুলো নিয়ন্ত্রণে রাখতেই দু’ পক্ষই হল দখলে রাখতে মরিয়া অবস্থানে থাকে। সর্বশেষ রোববার সরকারি এম এম কলেজের আসাদ হল দখলে নিয়েছে শাহীন চাকলাদারের অনুসারীরা। এই হলে ১২০ জনের সিট থাকলেও জেলা ছাত্রলীগের দু’পক্ষের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকান্ড, হানাহানিতে সাধারণ শিক্ষার্থীরা কেউ থাকে না। এমনকি ছাত্রলীগের নেতাকর্মীরা হলে মাদক সেবনের অভিযোগও রয়েছে। ফলে ১২০ আসনের বিপরীতে জায়গায় বর্তমানে হলে বসাবাস করেন ২৫…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ব্যবহার করা প্লাস্টিকের কাপে মিলেছে ক্ষতিকর ভারি ধাতু। এর ফলে মানবদেহে বাসা বাঁধতে পারে মরণব্যাধি ক্যানসার। শুধু তাই নয়; কপার, লেড ক্রোমিয়াম, ক্যাডমিয়ামের মতো বিষাক্ত পদার্থ ঘটাতে পারে কিডনি রোগসহ মারাত্মক স্বাস্থ্যজনিত সমস্যা। প্লাস্টিকের কাপ ব্যবহারে ক্যান্সার, কিডনি রোগসহ মারাত্মক স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে। সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে ভয়াবহ এ তথ্য। বিশ্বের সর্বত্র একক-ব্যবহার উপযোগী প্লাস্টিকের কাপের ব্যবহার হচ্ছে। যা ছোট টংয়ের দোকান থেকে শুরু করে অফিস, রেস্তোরাঁসহ নানা জায়গায় চা জাতীয় পানীয় পরিবেশনে ব্যবহৃত হয়ে থাকে। বর্তমান বিশ্বে প্লাস্টিক পণ্য ব্যবহার ও এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চলছে ব্যাপক…

Read More

হাসান আদিত্য যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের শহীদ আসাদ হল দখলে নিয়েছে ছাত্রলীগের একটি গ্রুপ। দেড় বছর পর রোববার বেলা ১২টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারীরা হলটি দখলে নেয়। আট বছর আগে ছাত্রদলের নেতাকর্মীদের হটিয়ে শাহীন অনুসারীরা হলটি দখলে নিয়েছিলেন। এরপর গত বছর জানুয়ারিতে সংসদ কাজী নাবিল আহমেদের অনুসারীদের দখলে চলে যায় হলটি। হল দখল নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসে দুটি পক্ষের বহিরাগত ও ছাত্রলীগের নেতাকর্মীদের মহড়া দিতেও দেখা গেছে। যদিও হলটি দখলের সময়ে কলেজে সরকারি ছুটি রয়েছে। জানা গেছে, সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের তিনতলা ভবনের ১২০ সিটের শহীদ আসাদ হলটি…

Read More

ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎ বিভাগের অবহেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ অফিসের লাইনম্যান খালেক হোসেনের (৩২) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক লাইনম্যান সোহেল রানা। রোববার (২৩ জুন) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুখালি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত খালেক হোসেন কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় রাজীব হাসান জানান, সাধুখালি গ্রামে বিদ্যুতের ট্রান্সফরমার মেরামতের কাজ করছিলেন শেখপাড়া বিদ্যুৎ অফিসে কর্মরত লাইনম্যান সোহেল রানা ও আব্দুল খালেক। মেরামতের সময় বিদ্যুতের কন্ট্রোল রুমে ফোন দিয়ে উপরে ওঠেন লাইনম্যান সোহেল রানা। কিন্তু বিদ্যুৎ বন্ধ না থাকায় বিদ্যুতায়িত হন তিনি। তখন নিচ থেকে লাইনম্যান খালেক ফোন করে আবারও বিদ্যুৎ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামের বিরুদ্ধে একই দলের কর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবৎ শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছে। এমনকি আপত্তিকর তাদের অন্তরঙ্গ ভিডিও ছবি ও হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশর্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এই ঘটনার বিচার দাবি করে ভুক্তভোগী ওই নেত্রী কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের কাছে লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী ছাত্রী সরকারি এমএম কলেজ থেকে সম্প্রতি পড়াশোনা সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি সাতক্ষীরা ল’ কলেজে পড়াশোনা করছেন। এম এম কলেজে পড়াশোনাকালীন তিনি ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি করতেন। লিখিত অভিযোগে ভুক্তভোগী ছাত্রীলীগ নেত্রী প্রায় দুই বছর আগে যশোর সরকারি এমএম কলেজের বাংলা…

Read More

বাগেরহাট সংবাদদাতা বাগেরহাটে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ৪০০ কিলোমিটার গ্রামীণ সড়ক এখনও সংস্কার হয়নি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে জনদুর্ভোগও। শুধু সড়ক নয়, কাঠের পোল, কালভার্ট, সেতুসহ গ্রামীণ অবকাঠামোর ১২০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড় শেষ হওয়ার ২৫ দিন পরেও সংস্কারকাজ শুরু না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে জলোচ্ছ্বাসে সড়কের কার্পেটিং উঠে গেছে। কোথাও কোথাও ইটের সলিংয়ের একাধিক স্থানে ভেঙে সমতল জমির সঙ্গে মিশে গেছে। আবার কোথাও গ্রামীণ সড়ক বিলীন হয়ে গেছে। জলোচ্ছ্বাসে কিলোমিটারের পর কিলোমিটার গ্রামীণ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সেতু, কাঠের পোল, কালভার্টসহ শতাধিক স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে…

Read More