Author: banglarbhore

কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুরে প্রণোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থবছরে রোপা আমন (উফশী) ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে ৮৮০ জন প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইকবাল, উপসহকারী কৃষি কর্মকর্তা…

Read More

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন’র (এনজিএফ) অনিয়ম দুর্নীতি ও গ্রাহক হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহক ও এলাকাবাসী। সোমবার বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে এনজিএফ’র শাখা অফিসের সামনে কালিকাপুর রোডে এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে মাওলানা আইয়ুব হোসেনের সঞ্চালনায় বানিয়াপাড়া গ্রামের আ. সালামের স্ত্রী ভুক্তভোগী গ্রাহক ফিরোজা পারভীন বলেন গতবছরের ২৮ ফেব্রুয়ারি ওই এনজিও থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। ৮ কিস্তি পরিশোধের পর অবশিষ্ট ১ লাখ ৭৮ হাজার ৫শ’ টাকা এককালিন পরিশোধ করে ঋণের ফাইলে থাকা ৩শ’ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্প, ব্যাংক হিসাবের চেক এবং জামিনদার হিসেবে স্বামীর ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার চেক ফেরত…

Read More

কালিগঞ্জ সংবাদদাতা কালিগঞ্জে পূজার প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ৫৮ জনের মধ্যে কাব্যদত্ত (৫) নামের এক শিশুর মৃত্য হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার ছানাগাতী এলাকার উত্তম দত্তের একমাত্র ছেলে। ৫ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য পিযুশ রায়। ঘটনাটি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে ঘটেছে। ঘটনা জানতে পেরে সকল রোগীর বিষয়ে খোঁজ খবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানা গেছে, ২১ জুন বিষ্ণুপুরের বানিয়াজাংলা বাসন্তিতলা পূজামন্ডপে পূজা অর্চনা শেষে প্রসাদ বিতরণ করা হয়। পূর্ণিমার রাতে অনুষ্ঠান শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ওই প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে বৃদ্ধ, শিশুসহ ৩৮ জন। স্থানীয় গ্রাম্য ডাক্তার অলোক মন্ডল তাৎক্ষণিক চিকিৎসা…

Read More

শার্শা সংবাদদাতা যশোরের শার্শা উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে এ মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে এ সময় এসময় প্রধান অতিথি ছিলেন শেখ আফিল উদ্দিন এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান,উপজেলার বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজুসহ উপজেলার প্রতিটি উপজেলার জনপ্রতিনিধি ও…

Read More

তালা সংবাদদাতা সাতক্ষীরার তালা উপজেলার একটি পুকুর থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলা চত্বরের একটি পুকুর খননের সময় অস্ত্র দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা। পরে ঘটনাস্থল থেকে একটি ওয়ান সুটার গ্যান উদ্ধার করে পুলিশ। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে উপজেলা চত্বরের পাশে একটি পুকুর খননের কাজ চলছিল। সোমবার দুপুর পৌনে তিনটার দিকে মাটি কাটার সময় কয়েকজন শ্রমিক একটি অস্ত্র সদৃশ্য বস্তু দেখতে পেলে স্থানীয়রা ঘটনাটি থানায় জানায়। পরে পুকুর থেকে পরিত্যাক্ত অবস্তায় ওয়ান সুটার গানটি উদ্ধার করা হয়। ওসি আরো জানান, অস্ত্রটি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার বেলা ১২ টায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান ইজ্ঞিনিয়ার শামস ইসতিয়াক শোভন ও মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম একসাথে উপজেলা পরিষদে এসে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদসহ বিভিন্ন সরকার কর্মকর্তারা তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।…

Read More

পাটকেলঘাটা সংবাদদাতা পারিবারিক কলহের জেরে আত্মহত্যার চেষ্টাকারী অমৃতা ঘোষ (১৫) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে ১৮ জুন বিষপান করে সে। অমৃতা ঘোষ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকার কার্তিক ঘোষের মেয়ে ও মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। নিহতের পরিবারের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, গত ১৮ জুন পারিবারিক কলহের জেরে বিষপান করে ওই স্কুল ছাত্রী। ওই সময় তার স্বজনরা পাটকেলঘাটার বেসরকারি হাসপাতাল সেবা ক্লিনিকে চিকিৎসা শেষে বাড়িতে ফিরে যায়। ২৩ জুন সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তকে পুনরায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে চিকিৎসাধীন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক অস্ত্র মামলায় সন্ত্রাসী শুকুর ওরফে পংখিকে ১৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। রোববার অতিরিক্ত দয়রা জজ শিমুল কুমার বিশ্বাস এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত শুকুর যশোর সদরের সোনাডাঙ্গা গাবতলা সরদারপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, ২০১২ সালের ২৬ নভেম্বর বিকেলে কোতয়ালি থানা পুলিশ সদরের পতেঙ্গালী গ্রামের কবিরাজ বাড়ি মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক ভাবে শুকুর, তাইজুল, শহিনকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই শোয়েব উদ্দিন আহমেদ বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে কোতয়ালি থানায়…

Read More

বাংলার ভোর ডেস্ক সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন। রোববার এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এর আগে, ১১ জুন আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৩ জুন অপরাহ্ন থেকে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, চিফ অব জেনারেল স্টাফকে জেনারেল পদবিতে পদোন্নতি প্রদানপূর্বক ওই তারিখ অপরাহ্ন থেকে ৩ বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেয়া হয়েছে। জেনারেল ওয়াকার-উজ-জামান ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে ১৩তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। সামরিক জীবনের শুরু থেকে বিভিন্ন কোর্সে ভালো ফলাফলের ক্রমধারায় তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড…

Read More

বাংলার ভোর ডেস্ক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগের ওপর বারবার আঘাত এসেছে। খণ্ড-বিখণ্ড করা হয়েছে। বারবার এ দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল। সেই আইয়ুব খানের মার্শাল ল থেকে শুরু তবু এ সংগঠনের কেউ ক্ষতি করতে পারেনি। ফিনিক্স পাখির মতোৃযেমন পুড়িয়ে ফেলার পরও ভস্ম থেকে জেগে ওঠে, আওয়ামী লীগও সেভাবেই জেগে উঠেছে।’ রোববার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশের মানুষের সব অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, জনগণের অধিকার আদায়ের সংগঠন, জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজেই বারবার…

Read More