Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে যুবলীগকর্মী আলী হোসেন হত্যা মামলার প্রধান আসামি রবিউল ইসলাম নবাবের শ্বশুর বাড়ির পাশে পরিত্যক্ত ঘর থেকে একটি রাইফেল ও ৩০ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। সোমবার তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই একরামুল হুদা কোতয়ালি থানায় এই মামলা করেন। মামলার আসামি রবিউল ইসলাম নবাব সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের মফজেল হোসেনের ছেলে। এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৬ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাহাদুরপুর তেতুলতলা মোড়ের যুবলীগ কমী আলী হোসেন গুলিতে নিহত হন। ওই ঘটনার পর হত্যাকারী রবিউল ইসলাম নবাবকে আটকের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এক পর্যায়ে গত ৮ জুন রাত পৌনে ৯টার দিকে নবাবের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা উপজেলার বল্লভপুর বাওড় লুট করতে গিয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় একদল চিহ্নিত দুর্বৃত্ত। এসময় বিপুল পরিমাণ জাল ও মাছ জব্দ করা হয়। রোববার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সমিতির সদস্যরা বলছেন, পুলিশের তৎপরতায় বাওড়ের মাছ লুট ওক্ষা পেয়েছে। বাওড়ের নিরাপত্তাকর্মীদের জিম্মি করে দুর্বৃত্তরা মাছ লুট শুরু করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসায় লুটকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক তারক কুমার বিশ্বাস জানান, রোববার রাত পৌন ১২টার দিকে সশস্ত্র অবস্থায় বল্লভপুর গ্রামের নিমাই বিশ্বাসের ছেলে কার্তিক বিশ্বাস, মতলেব মন্ডলের ছেলে জিন্নাত মন্ডল, ফকির চাঁদের ছেলে আইজেল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা বিএনপি কার্যালয়ে পৃথক দুটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ আসর জেলা স্বেচ্ছাসেবক দলের এবং বাদ মাগরিব জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য আব্দুস সালাম আজাদ, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সাংগঠনিক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অন্তর্গত মিরনজিল্লা হরিজন কলোনি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যশোরের হরিজন সম্প্রদায়। যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে সকল জেলার হরিজনদের স্থায়ী আবাসন ও চাকুরিতে শতভাগ স্থায়ী কোটা বাস্তবায়নের দাবি করা হয়। সোমবার দুপুরে যশোর শহরের লালদিঘীর পাড় এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চৌরাস্তা, দড়াটানা ঘুরে প্রেসক্লাব যশোরের সামনে এসে শেষ হয়। এ সময় হরিজনরা মাথায় লাল কাপড় বেঁধে ‘আমার মাটি আমার মা দখল হতে দেবো না’ ও ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’ সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লার্ককার্ড প্রদর্শন করেন। বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাব যশোরের সামনে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ‘বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার ২০২৩-২০২৪’-এ ভূষিত হয়েছেন। সোমবার দুপুরে বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসকের হাতে শুদ্ধাচার পুরস্কারের সনদ ও ক্রেস্ট তুলে দেন। যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন জানিয়েছেন, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা ২০২১ এর অনুচ্ছেদ ৪ মোতাবেক যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারকে ‘বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার ২০২৩-২০২৪’-এ ভূষিত করা হয়েছে। সোমবার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার রূপদিয়ায় গ্রামীণ ডায়াগনস্টিক সেন্টার নামে একটি অনিবন্ধিত ক্লিনিকে অবহেলায় সিজারিয়ান অপারেশনকালে প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে নিহতের স্বজনরা ক্লিনিকে ভাংচুর চালিয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় ক্লিনিকের কর্মীরা পালিয়ে গেলেও রোগী নিয়ে আসা দালালকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে এ ভাংচুরের ঘটনা ঘটে। নিহতের স্বজনেরা জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর সদর উপজেলার আন্দুলিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী লিমা খাতুন রিমা’র প্রসব বেদনা শুরু হয়। এ সময় এক ধাত্রীর পরামর্শে তাকে রূপদিয়া বাজারের গ্রামীণ ডায়াগনস্টিক সেন্টারে নেয়া হয়। এরপর তাকে কোন প্রকার পরীক্ষা নিরীক্ষা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গড়ে প্রতারণার অভিযোগ সংগঠনের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার সংগঠনের জেলা শাখার সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে ভুক্তভোগী ওই ছাত্রলীগ কর্মী প্রতারণার অভিযোগ তুলে চলতি মাসের ১৯ জুন কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দেন। এর পর ছাত্রলীগ নেতা ও ওই নারী কর্মীর আপত্তিকর তাদের অন্তরঙ্গ ভিডিও, ছবি ও হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশর্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে চলে ব্যাপক আলোচনা-সমালোচনা। জেলা ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেনের উন্নয়নকাজ রয়েছে। প্রকল্প অনুমোদনের তিন বছর পার হলেও দৃশ্যমান অগ্রগতি নেই। ঠিকাদার নিয়োগ, সড়কের গাছ অপসারণ, সীমানা নির্ধারণসহ নামমাত্র কিছু কাজ হয়েছে। তবে ভূমি অধিগ্রহণের ধীরগতিকেই অগ্রগতির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছে সড়ক ও জনপথ বিভাগ। চ্যালেঞ্জ উত্তরণে দুইটি জেলারই জেলা প্রশাসন কাজ করছে বলে সূত্র দাবি করেছে। তবে নির্মাণকাজ শেষ হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। সূত্র জানায়, ২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় ওয়েস্টার্ন ইকোনমিক করিডর ফেজ-১-এর আওতায় ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেন উন্নয়ন প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পে ব্যয় ধরা ২ হাজার ৬৪৫ কোটি টাকা। ৪৮ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ…

Read More

নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ ঝিনাইদহের কালীগঞ্জ খাদ্য গুদামে সরকার নির্ধারিত মূল্যে উপজেলার প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান না নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ধান কেনার অভিযোগ উঠেছে। এতে বঞ্চিত হচ্ছেন লটারিতে বিজয়ী কৃষকরা। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে সরেজমিন মোবারকগঞ্জ চিনিকলের পিছনের একটি নির্জন স্থানে গিয়ে দেখা যায়, জঙ্গলের মধ্যে থাকা ঢাকা মেট্রো-ট-২০-৭৭০৩ নম্বরের একটি ট্রাক থেকে খাদ্য অধিদপ্তরের স্টিকার লাগানো বস্তা নামানো হচ্ছে। ৪৫০ বস্তা ধান নড়াইল থেকে আনা হয়েছে। সেখান থেকে ট্রলিতে করে কালীগঞ্জ উপজেলা খাদ্য গুদামে প্রবেশ করানো হচ্ছে। এ সময় জঙ্গলের মধ্যে প্রায় ৪০০টি খাদ্য অধিদপ্তরের স্টিকার লাগানো বস্তা পড়ে থাকতে দেখা গেছে। এদিন প্রায় ৪৫০ বস্তা ধান…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা ফুলের রাজ্য খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী অঞ্চলের ৫০ ফুলচাষিকে মাটি পরীক্ষা ও সার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সোমবার পানিসারায় বাংলাদেশ-আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হয়। যৌথভাবে প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) ও জাপান এনভায়রনমেন্টাল এডুকেশন ফোরাম (জীফ)। যশোরের ফুলচাষিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট, যশোরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোতাসিম আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ ও সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা নাসির উদ্দীন। উপস্থিত ছিলেন বেডস্রে প্রকল্প ব্যবস্থাপক আনোয়ারুস সাদাত ও আসাদুল হাসান জুয়েল। হাড়িয়া গ্রামের রেশমা খাতুন ও পানিসারার আবুল হোসেন জানান, ফুলচাষে…

Read More