Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে যশোর সদর উপজেলা যুবলীগ। শহরের সিটি কলেজ এলাকার লিটন টাওয়ারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান। সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক বোসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ফাতেমা আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, প্রচার সম্পাদক চান মিয়া, আওয়ামী লীগ নেতা নিলু মজুমদার, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সদস্য মোমিনুর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দুইটি মামলায় আদালতে তদন্ত রিপোর্ট প্রদান না করা ও দফায় দফায় আদালতের নির্দেশনা অমান্য করায় যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশকে শোকজ করেছে আদালত। রোববার সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া ওই দুই মামলার নির্ধারিত দিনে এ আদেশ দেন। আগামী পহেলা ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদানে বিলম্বের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ প্রদান করা হয়েছে। ওই আদেশের অনুলিপি খুলনা বিভাগীয় কমিশনার ও উপ পরিচালক স্থানীয় সরকার বিভাগ যশোর বরাবর পাঠানো হয়েছে। আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১৩ অক্টোবর আদালতে একটি মামলা করেন রেলরোড এলাকার রহিমা বেগম। মামলাটি তদন্ত করে তৎকালীন পৌর মেয়রকে ২০২০ সালের ১৬ মার্চ আদালতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার চাঁচড়া সাড়াপোল গ্রামের পাটক্ষেত থেকে মোজাহার বিশ্বাস (৬০) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় দুর্গন্ধ পেয়ে স্থানীয় হরিচানের পাট ক্ষেতে যেয়ে লাশের সন্ধান পান স্থানীয়রা। পরবর্তিতে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক। নিহত মোজাহার বিশ্বাস শহরতলী সাড়াপোল গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, দুপুর থেকে ওই এলাকায় প্রচন্ড দুর্গন্ধ আসতে থাকে। প্রথমে তারা ভেবেছিলেন কোনো প্রাণী হয়তো মারা গেছে। পরবর্তিতে তারা সেখানে যেয়ে দেখেন এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পরে আছে। তখন পুলিশকে খবর দিলে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌছান। এদিকে নিহতের মেয়ে জেসমিন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য শহিদুল ইসলাম দইচকে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ জানান,শহিদুল ইসলাম দইচকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, হুমকিসহ নানাভাবে হয়রানি করে আসছেন যশোর শহরের পুরাতন কসবা টালিখোলা এলাকার জনৈক আলী মাহমুদ মিয়া ওরফে চুন্নু। এ ঘটনায় সাংবাদিক দইচ তার বিরুদ্ধে পৃথক দুটি চাঁদাবাজি মামলা করেন। যা বর্তমান আদালতে বিচারাধীন। উক্ত মামলা তুলে নেয়ার জন্য আলী মাহমুদ মিয়া ওরফে চুন্নু শহিদুল ইসলাম দইচকে অব্যাহতভাবে হুমকি দিয়ে চলেছে। এ মর্মে গত ২২ জুন ২০২৪ যশোর কোতয়ালী থানায় সাংবাদিক দইচ একটি সাধারণ…

Read More

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি কৃষ্ণনগর আঞ্চলিক প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দারুল উলুম চৌমুহনী ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক নুরুল আমিনের পিতা বেলায়েত হোসেন মোড়ল (১০৮) রোববার দুপুরে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ও শিক্ষক পরিবার। বিবৃতিদাতারা হলেন, আঞ্চলিক প্রেস ক্লাব কৃষ্ণনগরের সভাপতি শিক্ষক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আব্দুল মাজিদ, আবু বক্কর সিদ্দিক, শাহনেওয়াজ সৈকত, মো. আলাউদ্দিন, ইব্রাহিম বাহারী, আব্দুর রহমান, তাজুল হাসান সাদসহ কর্মরত সাংবাদিকবৃন্দ। অন্যদিকে শোক প্রকাশ করেছেন, কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ…

Read More

নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ ঝিনাইদহের কালীগঞ্জে ঈদুল আযহা উপলক্ষে দরিদ্রদের জন্য বরাদ্দ ভিজিএফের ২৬৪ বস্তা চাল বিক্রির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকেলে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ২ সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ২২ জুন বাংলার ভোরে ‘কালীগঞ্জে গরীবের ২৬৪ বস্তা চাল বিক্রির অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। দরিদ্র মানুষের…

Read More

তালা সংবাদদাতা সাতক্ষীরার তালা উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মরুভূমির ফল রক মেলন। এ ফলের আবাদ অল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় কৃষকের মাঝে আগ্রহ সৃষ্টি করেছে। উপজেলার তেঁতুলিয়া গ্রামের কৃষক রবিউল ইসলাম জানান, বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টা থেকে প্রশিক্ষণ নিয়ে প্রথমে ২০ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে রক মেলন ফল চাষ করে লাভবান হন তিনি। এ বছরও ২০ শতাংশ জমিতে জাম্বু জাতের রক মেলন চাষ করে ভালো ফলন পেয়েছেন। রবিউল আরও জানান, ২০ শতাংশ জমিতে ৪৫ হাজার টাকা খরচ করে তিনি ফল বিক্রি করেছেন ৭২ হাজার টাকার। তিনি বলেন, একটি রক মেলনের ওজন ২থেকে ৩ কেজি পর্যন্ত হয়ে থাকে। বাজারে বড় ফল ৮০…

Read More

বেনাপোল সংবাদদাতা ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি গত রোববার (১৬ জুন) এবং বৃহস্পতিবার (২০ জুন) দুদিন চলাচল বন্ধ ছিল। গত রোববার (২৩ জুন) থেকে তা আবার চালু হয়েছে। ট্রেনটি কলকাতা থেকে রোববার সকাল ১০টা ৪০ মিনিটে বেনাপোল স্টেশনে পৌঁছায়। পরে খুলনার উদ্দেশে রওনা হয়। রেলওয়ে সূত্রে জানা যায়, বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে বাংলাদেশের খুলনা শহরের মধ্যে সপ্তাহে দুদিন চলাচল করে। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনটি এই রুটে দুই দিন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় দুই দেশের রেলওয়ে কর্তৃপক্ষ। বাংলাদেশ রেল কর্তৃপক্ষ এ ব্যাপারে গত ১৩ মে ভারতীয় রেল কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়ে জানায়। ভারতীয় কর্তৃপক্ষ…

Read More

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জে ‘হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন’ শীর্ষক এক বিউটিফিকেশন প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে রোববার দুপুরে পরিষদের অডিটোরিয়ামে ওই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ সমাজসেবা কার্ষালয়ের উপ-পরিচালক আব্দুল কাদের। এ কর্মশালার মাধ্যমে কারীগঞ্জের ১৫ জন হিজড়াকে ১৫ দিনের বিউটিফিকেশন প্রশিক্ষন দিয়ে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হবে। কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সমাজসেবা অফিসের প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল আলম, রেজিস্ট্রেশন অফিসার মোাহাম্মদ হাসানুজ্জামান, কর্মশালার প্রশিক্ষক বিউটিশিয়ান শাহিদা আক্তার ও বাধন। কর্মশালায় প্রধান অতিথি বলেন, সমাজের অবহেলিত হিজড়া জনগোষ্ঠির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। তিনি হিজড়াদের…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ রোববার বেলা ১১ টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শপথ বাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। এ সময় উ শপথ গ্রহণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান বাবু। ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন, মহিলা ভাইস চেয়ার চেয়ারম্যান কোহিনুর ইসলাম। শপথ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, গ্রাম আদালত পরিচালনা কমিটির সদস্য আবু সাইদ, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাতক্ষীরা পৌরসভার এক নং ওয়ার্ড কাউন্সিলর ও জাতীয় পার্টি নেতা কায়সারুজ্জামান হিমেল, জাতীয় পার্টি নেতা নূর মোহাম্মদ হোসেন…

Read More