বাংলার ভোর প্রতিবেদক গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে দোয়া মাহফিল অব্যাহত রয়েছে। দলীয় প্রধানের সুস্থতা কামনায় ধারাবাহিক দোয়া মাহফিলের অংশ হিসেবে জেলা মহিলা দল ও জেলা ছাত্রদলের আয়োজনে বুধবার বাদ আসর পৃথক দুটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি কার্যালয়ে পৃথক দুটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য আব্দুস সালাম আজাদ, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু,…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বিদায়ী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার বেলা ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে যশোরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়। অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত প্রলয় কুমার জোয়ারদার বলেন, তিন বছর ৫ মাস যশোরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি সততা, সাহসিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছি। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরোটলারেন্স ছিলাম। জনগণের জানমালের নিরাপত্তায় বদ্ধ পরিকর ছিলাম। অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করেছি, তার অন্য কোন পরিচয় বিবেচনা করি নাই। অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেছি। তিনি বলেন, যশোওে আমার দায়িত্বকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পেরেছি। যশোরবাসী সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পরিবেশে বসবাস…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের বারান্দীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে অস্ত্র নিয়ে আবুল কাসেমকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করেছে ওই এলাকার বিতর্কিত বাদল এমন ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। একই সাথে তার স্ত্রী নুরুন্নাহার পলিকে গালিগালাজ করাসহ মাটিতে ফেলে ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে বাদলের সহযোগী বরকত আলীর বিরুদ্ধে। এ সময় বাদল বরকত গং আবুল কাশেমের বাড়ির প্রাচীর ভাংচুর করে । থানায় দেয়া অভিযোগ থেকে জানা যায়, পূর্ব বারান্দীপাড়ায় বসবাসরত আবুল কাশেম নিজ বাড়ির প্রাচীর দিয়ে দীর্ঘদিন ভোগ দখলে রয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে শেখহাটি খাঁপাড়ার বাদল হোসেন (৩৫) কাশেমের বাড়ির প্রাচীর দখল করতে ভেঙে ফেলার ষড়যন্ত্র আঁটে। তার জের ধরে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরতলীর চাঁচড়া পূর্বপাড়ার যুবক সাকিবকে হত্যার অভিযোগে নয়জনকে আসামি করে এবার আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার নিহত সাকিবের বাবা মজনু হক বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এ ঘটনায় থানায় কোন মামলা হয়েছে কিনা তার সত্যতা যাচাইপূর্বক সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে। এর আগে মজনু হক কোতোয়ালি থানায় মামলা করেছিলেন। কিন্তু সেখানে অজ্ঞাতদের আসামি করা হয়েছিলো। আদালতে দায়ের করা মামলার আসামিরা হলেন, যশোর সদরের নারানপুর গ্রামের নুরুল ইসলাম ওরফে নুরু মুহুরী ও তার ছেলে ইসরাজুল, একই গ্রামের মিরাজ, ভাতুড়িয়া গাজীপাড়ার শফিয়ার মেম্বর, আল আমিন, ভাতুড়িয়া গ্রামের রফিকুল,…
বাংলার ভোর প্রতিবেদক বেনাপোল স্থলবন্দরে আমদানি পণ্যবাহী ট্রাক থেকে বন্দর নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা আদায় বন্ধে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে সহযোগিতা চেয়ে আবেদন করেছে বাণিজ্যিক সংগঠনগুলো। একই সঙ্গে বন্দরে পণ্য খালাসে আধুনিক সুবিধা যুক্ত করার দাবি জানিয়েছে তারা। সোমবার চাঁদাবাজি বন্ধে স্থানীয় সংসদ সদস্যসহ ১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিষয়টি অবগত করে প্রতিরোধ চেয়ে চিঠি দিয়েছে বাণিজ্যিক সংগঠন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি ও যশোর জেলা ট্রাক ও ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতি। চাঁদাবাজি বন্ধে অবহিতকরণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, স্থানীয় সংসদ সদস্য, বেনাপোল স্থলবন্দর, বেনাপোল কাস্টমস, জেলা প্রশাসক যশোর, পুলিশ সুপার যশোর, বেনাপোল পোর্ট থানা, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন,…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে পৃথক মামলায় তিন কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার অতিরিক্তি জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস আলাদা রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, বেনাপোলের আমড়াখালি কাগমারি গ্রামের জসিম উদ্দিন জব্বার, রাকিব হোসেন এবং খুলনা রূপসার বেলফুলয়া গ্রামের বাসিন্দা ও ঝালকাঠি সদরের গাবখান গ্রামের শওকত আলী খাঁ। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ১০ আগস্ট ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোর ‘ক’ সাকেলের সদস্যরা বেনাপোল পৌরসভার আমড়াখালি কাগমারি ময়লাখানা এলাকা থেকে জসিম উদ্দিন ও রাকিবকে ৪৯১ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক বদরুল হাসান আটক দুইজনকে আসামি করে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিএনপির জাতীয় নির্বহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ডামি সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায়। সরকার জানে বেগম খালেদা জিয়া একটি শক্তির আঁধার। যাকে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখার পরও, তার নামের ওপর দেশের গণতন্ত্রকামী মানুষ আজও একতাবদ্ধ হয়। বেগম খালেদা জিয়ার কথা বন্ধ করে দেওয়ার পরও, নীরবতার কি শক্তি সেটি আজ দেশের জনগণ সেটি প্রত্যক্ষ করে। আপনি (প্রধানমন্ত্রী) স্বয়ং সেটি উপলদ্ধি করেন। যার কথা দেশের কোটি কোটি মানুষের মুখে উচ্চারিত হয়। গুরুতর অসুস্থ দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়…
শার্শা সংবাদদাতা যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেছেন, স্মার্ট প্রযুক্তি, স্মার্ট দেশ কৃষি নির্ভর বাংলাদেশ। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে হলে আমাদের কৃষির উন্নয়ন করতে হবে। কৃষির উন্নতি হলে দেশ বাঁচবে মানুষ বাঁচবে। উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করে ভালো ফসল ফলাতে হবে। কৃষকের উন্নতি হলে দেশ উন্নত হবে। আওয়ামী লীগ সরকার কৃষি বিপ্লব ঘটানোর জন্য কৃষকদের বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ক্রয়ে ভর্তুকি দিয়ে আসছে। আমাদের কৃষকরা সরকারি সহয়তা পেয়ে তারা তাদের জমিতে অধিক ফসল ফলাতে সক্ষম হচ্ছে। মঙ্গলবার বেলা ১১ টায় যশোরের শার্শা উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি…
রাজগঞ্জ সংবাদদাতা দেশজুড়ে রাসেলস ভাইপার সাপ আতংকের মাঝে মণিরামপুরের রাজগঞ্জ অঞ্চলে ডাঁড়াশ সাপ আতংক ছড়িয়ে পড়েছে। এর ফলে এ অঞ্চলের কৃষকরা ভয়ে তাদের মাঠে যাওয়া একরম ছেড়ে দিয়েছেন। মঙ্গলবার বিকেলে হায়তপুর তালতলা এলাকায় বিশালাকৃতির একটি ডাঁড়াশ সাপ পিটিয়ে হত্যা করে দুই কৃষক। এতে যেন আগুণে ঘি ঢালার মত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট এলাকায় বিভিন্ন মাঠে মাঠে একের পর এক রাত-দিন সবসময় ডাঁড়াশ সাপের দেখা মিলছে। গত সপ্তাহে হায়াতপুরের মাঠে তালতলা নামক স্থানে দেখা মেলে বিশালাকৃতির একটি ডাঁড়াশ সাপের। এলাকাবাসী ভয়ে সাপটির কাছেও যেতে পারেনি। বৃহস্পতিবার বিকেলে মাঠের একই এলাকায় মাঠের পুকুরের চার পাশে থাকা ও ফসলি জমিতে আরও…
পাইকগাছা সংবাদদাতা খুলনার পাইকগাছা পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীর ৬৪ কোটি ১৮ লাখ ৯ হাজার ৫৫৫ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে ৬৩ কোটি ৮৯ লক্ষ ১৪ হাজার ৯৩৭ টাকা ব্যয় ও ২৮ লক্ষ ৯৪ হাজার ৬১৮ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, ওসি (তদন্ত) রঞ্জন কুমার গাইন, পৌরসভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোস্তফা কামাল জাহাঙ্গীর, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল, পৌর নির্বাহী…